বিষয়বস্তুতে চলুন

নীলফামারী আন্তর্জাতিক স্টেডিয়াম

(শেখ কামাল স্টেডিয়াম থেকে পুনর্নির্দেশিত)
নীলফামারী আন্তর্জাতিক স্টেডিয়াম
নীলফামারী আন্তর্জাতিক স্টেডিয়াম বাংলাদেশ-এ অবস্থিত
নীলফামারী আন্তর্জাতিক স্টেডিয়াম
নীলফামারী আন্তর্জাতিক স্টেডিয়াম
বাংলাদেশ মানচিত্রে স্টেডিয়ামের অবস্থান
প্রাক্তন নামনীলফামারী জেলা স্টেডিয়াম (১৯৮৪–২০১৭, ২০২৪–বর্তমান)
শেখ কামাল স্টেডিয়াম (২০১৭–২০২৪)
অবস্থানকলেজ রোড, নীলফামারী , বাংলাদেশ
স্থানাঙ্ক২৫°৫৫′৫৫.৩০″ উত্তর ৮৮°৫০′৪৪.১৯″ পূর্ব / ২৫.৯৩২০২৭৮° উত্তর ৮৮.৮৪৫৬০৮৩° পূর্ব / 25.9320278; 88.8456083
মালিকজাতীয় ক্রীড়া পরিষদ
পরিচালকজেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী
নীলফামারী জেলা ফুটবল এসোসিয়েশন
ধারণক্ষমতা২০,০০০
উপস্থিতির রেকর্ড২১,৩৫৯
আয়তন১২৫ × ১২৫ মিটার (৪১০ × ৪১০ ফুট)
উপরিভাগপ্রাকৃতিক ঘাস, কিয়দাংশ কৃত্রিম ঘাস
নির্মাণ
নির্মিত১৯৮৪
চালু১৯৮৪
পুনঃসংস্কারঅক্টোবর ২০১৪ – ডিসেম্বর ২০১৭
নির্মাণ ব্যয়সংস্কার খরচঃ প্রায় ১৪ কোটি ৭৯ হাজার টাকা
ভাড়াটে

নীলফামারী আন্তর্জাতিক স্টেডিয়াম ১৯৮৪ সালে নির্মিত[] বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। স্টেডিয়ামটি নীলফামারী পৌরসভার নীলফামারী সরকারি কলেজ রোডের পাশে অবস্থিত। এই স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় দিবস সমূহে কুচকাওয়াচ, জেলার বিভিন্ন ক্রীড়া, বিশেষ করে ফুটবল ও ক্রিকেট[] অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্যান্য সকল ক্রীড়া ভেন্যুর মতই এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত[] ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে। ২০১৭ সালের ১২ই নভেম্বর তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তক এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নীলফামারী জেলা স্টেডিয়াম হতে শেখ কামাল স্টেডিয়াম করা হয়েছিল।[][]

কাঠামো ও বৈশিষ্ট

[সম্পাদনা]

স্টেডিয়ামের গ্যালারি কংক্রিট নির্মিত, প্যাভিলিয়ন রয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন(এএফসি)-এর অনুদানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) স্টেডিয়ামের উত্তরাংশে একটি (৪০ মিটার লম্বা ও ২০ মিটার চওড়া)[] কৃত্রিম ঘাসের মাঠ(মিনি আর্টিফিসিয়াল টার্ফ) স্থাপন করেছে।[][][] বাংলাদেশে স্থাপন করা তৃতীয় এই আর্টিফিসিয়াল টার্ফ। অপর দুইটি টার্ফ রয়েছে মতিঝিলের আরামবাগে এবং বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের মাঠে[১০]। প্যাভিলিয়নের তিন তালায় ৪৮ জন ক্রীড়াবিদের আবাসন ব্যবস্থা রয়েছে[]। সাংবাদিকদের জন্য একটি প্রেসবক্স রয়েছে[১১]

আয়োজন

[সম্পাদনা]

নিয়মিত আয়োজন

[সম্পাদনা]
  • স্টেডিয়ামটিতে প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতাবিজয় দিবসে কুচকাওয়াজ, শিশু সমাবেশ, শরীরচর্চা প্রদর্শনী এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়[১২][১৩]

উল্লেখযোগ্য আয়োজন

[সম্পাদনা]
  • ৩০ এপ্রিল, ২০১৮ঃ এই ভেন্যুতে বাংলদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৮’-এর নীলফামারী জোনের প্রতিযোগিতা শুরু হয়।[১৪][১৫][১৬]

আন্তর্জাতিক আয়োজন

[সম্পাদনা]

এই ভেন্যুতে হওয়া আন্তর্জাতিক ম্যাচের তালিকা নিম্নরূপঃ

তারিখ ম্যাচের ধরন অংশগ্রহণকারী দল মন্তব্য তথ্যসূত্র
০৮ জানুয়ারি, ২০১৬ ক্লাব প্রীতি ম্যাচ মালদা সোনালী অতীত ক্লাব

ও নীলফামারী সোনালী অতীত ক্লাব

প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। [১৭]
২৯ আগস্ট, ২০১৮ জাতীয় দলের ম্যাচ বাংলাদেশ জাতীয় ফুটবল দল

শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল

এই ম্যাচটি এই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম ফিফা আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। [১৮][১৯]
২১ সেপ্টেম্বর, ২০১৮ ক্লাব প্রীতি ম্যাচ বসুন্ধরা কিংস

নিউ রেডিয়েন্ট ক্লাব, মালদ্বীপ

বসুন্ধরা কিংস ৪-১ গোলের জয়ী হয়। [][২০][২১][২২]

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(ফুটবল) ভেন্যু

[সম্পাদনা]

২৩ জানুয়ারি, ২০১৯ হতে ২০২০ পর্যন্ত এখানে নিয়মিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলা অনুষ্ঠিত হয়েছে[][২৩]। এই ভেন্যুটি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের জনপ্রিয় ভেন্যু[২৪] এবং দল বসুন্ধরা কিংস এর স্বাগতিক মাঠ ছিল[]। স্টেডিয়ামটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল প্রতিযোগীতার চতুর্দশ ভেন্যু[]

সংস্কার

[সম্পাদনা]

অক্টোবর, ২০১৪ সালে স্টেডিয়ামটি চৌদ্দ কোটি উনআশি হাজার টাকা ব্যয়ে সংস্কার শুরু হয়, ডিসেম্বর, ২০১৭ তে সমাপ্ত হয়[][২৫]। এই সংস্কার কার্যে ৭৫০ ফিট গ্যালারী বর্ধিত করণ, নতুন ভিআইপি স্ট্যান্ড তৈরী, মাঠ সমতল করণ ও নতুন ঘাস রোপণ করা হয় এবং স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২০,০০০-এ উন্নীত করা হয়।[]

দর্শক ধারণ ক্ষমতা

[সম্পাদনা]

স্টেডিয়ামটি সংস্কারের সময় এগারো ধাপ বিশিষ্ট গ্যালারি তৈরী হয়[], ফলে দর্শক ধারণ ক্ষমতা ২০,০০০ এ উন্নীত করা হয়[] তবে ২৯ আগস্ট ২০১৮ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ২১,৩৫৯টি টিকেট বিক্রি হয়[১৮], যা এখন পর্যন্ত এই স্টেডিয়ামের সর্বোচ্চ ধারণ ক্ষমতার রেকর্ড হিসেবে বিবেচিত।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 "Nilphamari set for stunning debut"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৩ জানুয়ারি ২০১৯। ২৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  2. "ক্রিকেট লিগ"প্রথম আলো। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯
  3. "অবকাঠামো | অন্যান্য সকল"জাতীয় ক্রীড়া পরিষদ। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯
  4. "নীলফামারী জেলা স্টেডিয়ামের নতুন নামকরণ"archive1.ittefaq.com.bd। ২৯ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯
  5. "নীলফামারীর জেলা স্টেডিয়ামের নতুন নাম শেখ কামাল স্টেডিয়াম | banglatribune.com"Bangla Tribune। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৯
  6. "দেশের সর্বপ্রথম নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে মিনি ফুটবল টার্ফ উদ্ধোধন হলো"uttorbangla.com। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯
  7. 1 2 3 "নতুন ভেনু নীলফামারী স্টেডিয়াম"দৈনিক নয়া দিগন্ত। ২৮ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  8. "এখন প্রাণচাঞ্চল্য নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম"somoynews.tv। ৩০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯
  9. 1 2 3 "নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে ফুটবল টার্ফ উদ্বোধন || খেলা |"জনকন্ঠ। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "কমলাপুর স্টেডিয়ামে সিনথেটিক টার্ফ বসছে এ বছরই"The Daily Sangram। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. "প্রেস বক্স পেল নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম"www.poriborton.com। ২১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯
  12. "স্বাধীনতা দিবস উদ্যাপন"প্রথম আলো। ২৯ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯
  13. "নীলফামারীতে বিজয় দিবসে দিনব্যাপী কর্মসূচি"banglanews24.com। ২৯ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯
  14. "জেএফএ কাপের কো-স্পন্সর ওয়ালটন"The Daily Sangram। ২৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯
  15. "JFA Cup U-14 eves football begins today"Daily Sun (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯
  16. "JFA cup U-14 women football begins tomorrow"Bangladesh Sangbad Sangstha (BSS) (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯
  17. "ভারতের মালদা ও নীলফামারী প্রীতি ম্যাচ ড্র"জাগো নিউজ। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯
  18. 1 2 "১ ঘণ্টায় শেষ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট"প্রথম আলো। ২৭ আগস্ট ২০১৮। ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮
  19. "আন্তর্জাতিক ম্যাচের আয়োজক হতে প্রস্তুত নীলফামারী"আরটিভি অনলাইন। ২৮ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  20. "আজ বসুন্ধরা কিংসের মুখোমুখি রেডিয়েন্ট"কালের কণ্ঠ। ২৮ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  21. "নীলফামারীতে খেলবে মালদ্বীপের চ্যাম্পিয়নরা"প্রথম আলো। ২৮ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  22. "নিউ রেডিয়েন্ট ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস"bd24report.com। ২২ সেপ্টেম্বর ২০১৮। ১৪ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৯
  23. "নীলফামারীতে আজ 'বারুদে উত্তাপ' ফুটবল"প্রথম আলো। ৩০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯
  24. "দর্শকে টইটম্বুর নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম | কালের কণ্ঠ"Kalerkantho। ২৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯
  25. "আধুনিকায়নের পর নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম মাঠে ১ম বারের মত খেলা গড়াচ্ছে আজ"নীলফামারী নিউজ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]