চকবাজার ওয়ার্ড
| চকবাজার | |
|---|---|
| চট্টগ্রাম সিটি কর্পোরেশন | |
| ১৬নং চকবাজার ওয়ার্ড | |
| বাংলাদেশে চকবাজার ওয়ার্ডের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°২১′৩৭″ উত্তর ৯১°৫০′২৪″ পূর্ব / ২২.৩৬০২৮° উত্তর ৯১.৮৪০০০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| শহর | চট্টগ্রাম |
| সরকার | |
| • কাউন্সিলর | নূর মুস্তাফা টিনু |
| আয়তন | |
| • মোট | ২.০৪ বর্গকিমি (০.৭৯ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৫৩,২০৯ |
| • জনঘনত্ব | ২৬,০০০/বর্গকিমি (৬৮,০০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৮১.৪৭% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৪২০৩ |
| এলাকার টেলিফোন কোড | +৮৮০ ৩১ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চকবাজার বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।
আয়তন
[সম্পাদনা]চকবাজার ওয়ার্ডের আয়তন ২.০৪ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চকবাজার ওয়ার্ডের মোট জনসংখ্যা ৫৩,২০৯ জন। এর মধ্যে পুরুষ ২৮,১৫৩ জন এবং মহিলা ২৫,০৫৬ জন। মোট পরিবার ১০,১৫৬টি।[২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে চকবাজার ওয়ার্ডের অবস্থান। এর পশ্চিমে ১৫নং বাগমনিরাম ওয়ার্ড, দক্ষিণে ২১নং জামালখান ওয়ার্ড ও ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড, পূর্বে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড এবং উত্তরে ৮নং শুলকবহর ওয়ার্ড অবস্থিত।
সড়ক
[সম্পাদনা]কলেজ রোড
[সম্পাদনা]কলেজ রোড, চট্টগ্রাম
কলেজ রোড | |
|---|---|
| পথের তথ্য | |
| দৈর্ঘ্য | ০.৮৩ কিলোমিটার (০.৫২ মাইল; ২,৭০০ ফুট) |
| প্রধান সংযোগস্থল | |
| উত্তর প্রান্ত: | চকবাজার |
| দক্ষিণ প্রান্ত: | গণি বেকারি সার্কেল |
| মহাসড়ক ব্যবস্থা | |
কলেজ রোড চট্টগ্রাম মহানগরীর চকবাজার ওয়ার্ড এলাকা সংলগ্ন একটি অভ্যন্তরীণ সড়ক। এটি ০.৮৩ কিলোমিটার দীর্ঘ। চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজসহ চট্টগ্রামের বেশ কিছু ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এই সড়কে অবস্থিত।[৩]

সীমারেখা
[সম্পাদনা]সড়কটি চকবাজারের ওয়ালী খান মসজিদ মোড় হতে গণি বেকারী মোড় পর্যন্ত বিস্তৃত। সড়কটি চকবাজার থানা এবং চকবাজার ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
ভগ্নীসড়ক
[সম্পাদনা]- নাজিরহাট সড়ক (কাতালগঞ্জ রোড )
- আরাকান সড়ক (কাপাসগোলা সড়ক)
- খান বাহাদুর ফজলুল কাদের সড়ক
- চট্টেশ্বরী রোড
- লালচাঁন্দ রোড
- দেবপাহাড় সড়ক
- জামালখান সড়ক
- আব্দুস সাত্তার সড়ক
উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও স্থাপনা
[সম্পাদনা]- চট্টগ্রাম কলেজ
- সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম
- চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়
- হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়
- কর্ণফুলী রেজিমেন্ট সদরদপ্তর
- পর্তুগিজ ভবন
- কাজেম আলী স্কুল এন্ড কলেজ
- হযরত মিসকিন শাহ এর মাজার ও মসজিদ
- প্যারেড ময়দান
- গণি বেকারী, (চট্টগ্রামের বিখ্যাত বেলা বিস্কুটের আবিস্কারক)
- চট্টগ্রাম বিজ্ঞান কলেজ
- মডেল কিন্ডারগার্টেন স্কুল
- সাবেক অবস্থান
প্রশাসনিক কাঠামো
[সম্পাদনা]


চকবাজার ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১৬নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার থানার আওতাধীন। এটি ২৮৬নং চট্টগ্রাম-৯ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[৪] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হল:
- কাপাসগোলা
- কাতালগঞ্জ
- চকবাজার
- চন্দনপুরা
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চকবাজার ওয়ার্ডের সাক্ষরতার হার ৮১.৪৭%।[২] এ ওয়ার্ডে ৬টি কলেজ, ১টি কামিল মাদ্রাসা, ১টি স্কুল এন্ড কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- কলেজ
- চট্টগ্রাম কলেজ
- সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ
- কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ
- চট্টগ্রাম বিজ্ঞান কলেজ
- মাদ্রাসা
- স্কুল এন্ড কলেজ
- ইংরেজি মাধ্যম বিদ্যালয়
- মাধ্যমিক বিদ্যালয়
- চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়
- হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়
- কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
- গুল-এজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গুল-এ-জার বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চন্দনপুুরা এমদাদ আালি সরকারি প্রাথমিক বিদ্যালয়
অর্থনীতি
[সম্পাদনা]ব্যাংক
[সম্পাদনা]বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬নং চকবাজার ওয়ার্ডে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:
| ক্রম নং | ব্যাংকের ধরন | ব্যাংকের নাম | শাখা | ব্যাংকিং পদ্ধতি | ঠিকানা |
|---|---|---|---|---|---|
| ০১ | রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক | অগ্রণী ব্যাংক | কাপাসগোলা শাখা[৫] | সাধারণ | আরাকান সড়ক, কাপাসগোলা |
| ০২ | মেডিকেল কলেজ শাখা[৬] | চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, প্রধান ভবন (নিচ তলা) | |||
| ০৩ | জনতা ব্যাংক | চকবাজার শাখা[৭] | রহমান মার্কেট (১ম তলা), চকবাজার | ||
| ০৪ | রূপালী ব্যাংক | চকবাজার শাখা[৮] | কাপাসগোলা রোড, চকবাজার | ||
| ০৫ | সোনালী ব্যাংক | চকবাজার শাখা[৯] | চকবাজার, চট্টগ্রাম | ||
| ০৬ | চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা[১০] | চট্টগ্রাম মেডিকেল কলেজ | |||
| ০৭ | বেসরকারি বাণিজ্যিক ব্যাংক | আইএফআইসি ব্যাংক | চকবাজার শাখা[১১] | সাধারণ | শাহজাদা মার্কেট, ৬৮, কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম |
| ০৮ | ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক | চকবাজার শাখা[১২] | ৩৭১, কাপাসগোলা রোড, চকবাজার, চট্টগ্রাম | ||
| ০৯ | চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা[১৩] | ১৯, ফজলুল কাদের রোড, চট্টগ্রাম | |||
| ১০ | উত্তরা ব্যাংক | চকবাজার (চট্টগ্রাম) শাখা[১৪] | হোসাইন কমপ্লেক্স (১ম তলা), ৪০৪, কাপাসগোলা রোড, চকবাজার, চট্টগ্রাম | ||
| ১১ | আল-আরাফাহ ইসলামী ব্যাংক | চকবাজার শাখা[১৫] | ইসলামী শরিয়াহ্ ভিত্তিক | শাহজাদা মার্কেট (১ম তলা), ১৭৮/১৮২, কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম | |
| ১২ | ইসলামী ব্যাংক বাংলাদেশ | চকবাজার শাখা[১৬] | ফয়েজ ম্যানসন, ১৯১-১৯২, লালচান্দ রোড, চকবাজার, চট্টগ্রাম | ||
| ১৩ | পাঁচলাইশ শাখা[১৭] | এস এফ এ টাওয়ার, বাসা নং ১৩২, পাঁচলাইশ, চট্টগ্রাম | |||
| ১৪ | গ্লোবাল ইসলামী ব্যাংক | চকবাজার শাখা চট্টগ্রাম[১৮] | মেঘনা টাওয়ার, বাসা নং ২২৫, কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম | ||
| ১৫ | ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক | চকবাজার শাখা[১৯] | বি কে টাওয়ার, ১৮২/১৮৩ লালচান্দ রোড, চকবাজার, চট্টগ্রাম | ||
| ১৬ | শাহ্জালাল ইসলামী ব্যাংক | চকবাজার শাখা[২০] | রিদমা টাওয়ার (১ম তলা), ১৩ কাপাসগোলা রোড, চকবাজার, চট্টগ্রাম |
মসজিদ ও দরগাহ
[সম্পাদনা]- কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদ
- চকবাজার সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ
- ওয়ালী খাঁন বেগ মসজিদ
- মসজিদ-ই-সিরাজ উদ-দৌলা (চন্দনপুরা মসজিদ)
- মসজিদ বায়তুল বাসেত
- বকস আলী মসজিদ
- হযরত টাক শাহ মিয়া মসজিদ
- হযরত মিসকিন শাহ দরগাহ
- হযরত মৌলানা মোহাম্মদ আলী শাহ দরগাহ
- হযরত আবু শাহ দরগাহ
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- পর্তুগীজ কুঠি[২১]
- মুন্সী পুকুর

কাউন্সিলর
[সম্পাদনা]| কাউন্সিলর[২২] | রাজনৈতিক দল | নির্বাচন সন |
|---|---|---|
| মরহুম সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু (১৮/০৩/২০২১ তারিখে পরলোকগমন করেন) | বাংলাদেশ আওয়ামী লীগ | ২৭/০১/২০২১ তারিখে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে ৭তম বারের মত বিজয় লাভ করেন। |
| নূর
মুস্তাফা টিনু[২৩] |
বাংলাদেশ আওয়ামী লীগ | ০৭/১০/২০২১ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কোতোয়ালী থানা (চট্টগ্রাম মেট্রোপলিটন) - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- 1 2 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "চট্টগ্রাম কলেজ"। ctgcollege.gov.bd।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭।
- ↑ "অগ্রণী ব্যাংক, কাপাসগোলা শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "অগ্রণী ব্যাংক, মেডিকেল কলেজ শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "জনতা ব্যাংক, চকবাজার শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। ২৪ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "রূপালী ব্যাংক, চকবাজার শাখা"। rupalibank.org। রূপালী ব্যাংক লিমিটেড। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২।
- ↑ "সোনালী ব্যাংক - চকবাজার শাখা"। sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "সোনালী ব্যাংক - চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা"। sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, চকবাজার শাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - চকবাজার শাখা"। ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা"। ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "উত্তরা ব্যাংক - চকবাজার (চট্টগ্রাম) শাখা"। uttarabank-bd.com। উত্তরা ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "আল-আরাফাহ ইসলামী ব্যাংক - চকবাজার শাখা"। al-arafahbank.com। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ২২ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২।
- ↑ "ইসলামী ব্যাংক বাংলাদেশ, চকবাজার শাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "ইসলামী ব্যাংক বাংলাদেশ, পাঁচলাইশ শাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "গ্লোবাল ইসলামী ব্যাংক, চকবাজার শাখা চট্টগ্রাম"। globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - চকবাজার শাখা"। fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ১৮ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ "শাহ্জালাল ইসলামী ব্যাংক - চকবাজার শাখা"। sjiblbd.com। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ৩১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মে ২০২২।
- ↑ "ধ্বংসের মুখে চট্টগ্রামের পর্তুগীজ ভবন"। দৈনিক পূর্বাশা।
- ↑ "কাউন্সিলরবৃন্দ - চট্টগ্রাম জেলা - চট্টগ্রাম জেলা"। www.chittagong.gov.bd। ২৮ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭।
- ↑ "কাউন্সিলরবৃন্দ - চট্টগ্রাম জেলা - চট্টগ্রাম জেলা"। দৈনিক যুগান্তর।
