সদরঘাট, চট্টগ্রাম
অবয়ব
| সদরঘাট | |
|---|---|
![]() | |
| অবস্থান | |
| দেশ | বাংলাদেশ |
| অবস্থান | কর্ণফুলী নদী, সদরঘাট সড়ক, চট্টগ্রাম |
| স্থানাঙ্ক | ২২°১৯′৩০″ উত্তর ৯১°৪৯′৫২″ পূর্ব / ২২.৩২৪৯৩° উত্তর ৯১.৮৩১২° পূর্ব |
| বিস্তারিত | |
| পোতাশ্রয়ের ধরন | নদীবন্দর |
সদরঘাট বাংলাদেশের চট্টগ্রাম জেলার সদরঘাট সড়কের পাশ্ববর্তী এলাকায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত নদীবন্দর।[১] এটি সদরঘাট থানার অন্তর্গত। এটি চট্টগ্রাম শহরের দুটি নদীবন্দরের মধ্যে অন্যতম, অন্যটি হল মাঝির ঘাট। এখানে লঞ্চ ও স্টিমার টার্মিনাল রয়েছে। মূলত সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী প্রভৃতি নিকটবর্তী দ্বীপ হতে নিয়মিত লঞ্চ ও স্টিমার যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য এটি গুরত্ববহ স্থান।[১] এছাড়াও এখানে চট্টগ্রাম বন্দরের লাইটারেজ জেটি অবস্থিত।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 শিরীন হাসান ওসমানী (২০১২)। "চট্টগ্রাম নগরী"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ ইসলাম, শামসুল (২৩ ফেব্রুয়ারি ২০২৩)। "সদরঘাটে ভিড়ছে পণ্যবাহী জাহাজ"। দেশ রূপান্তর। ১ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২৩।
