আজগর আলী চৌধুরী জামে মসজিদ
| আজগর আলী চৌধুরী জামে মসজিদ | |
|---|---|
১৭৯৫ সালে তৈরি করা পুরনো ভবন | |
| ধর্ম | |
| জেলা | চট্টগ্রাম |
| পরিচালনা সংস্থা | চৌধুরী বংশ |
| অবস্থান | |
| অবস্থান | চৌধুরী পাড়া রাস্তা, হালিশহর, চট্টগ্রাম |
| দেশ | বাংলাদেশ |
| স্থাপত্য | |
| ধরন | মুঘল স্থাপত্য |
| প্রতিষ্ঠাতা | আজগর আলী চৌধুরী |
| প্রতিষ্ঠার তারিখ | ১৭৯৫ |
| বিনির্দেশ | |
| ধারণক্ষমতা | ৩১ |
| গম্বুজসমূহ | ৩ |
| উপাদানসমূহ | চুন-সুড়কি |
আজগর আলী চৌধুরী জামে মসজিদ চট্টগ্রামের হালিশহরে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৭৯৫ সালে আজগর আলী চৌধুরী নামে একজন স্থানীয় ব্যক্তি এই মসজিদটি তৈরি করেন। ১০ শতক জমির ওপর মসজিদটি নির্মাণ করা হয়। ইমামসহ প্রায় ৩১ জন মুসল্লি এই মসজিদে নামায আদায় করতে পারেন। ২০১৬ সালের দিকে মসজিদটি নামায পড়ার অনুপযুক্ত হয়ে পড়ে। চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ চৌধুরীপাড়া বাজারের থেকে অল্প সামনে, মসজিদটি বর্তমানে সংস্কার করে, প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে এর পশ্চিম দিকে আরেকটি নতুন মসজিদ তৈরি করা হয়, যার চারপাশে লেকের আদল এবং দূর থেকে পানির ওপর ভাসমান স্থাপনা বলে মনে হয়। ঢাকাস্থ আরবানা আর্টিটেক্ট গ্রুপকে তারা দায়িত্ব দেয় মসজিদটি সংস্কার করার জন্য। ৫০ লক্ষ টাকা খরচ করে চুন-সুরকি দিয়েই মসজিদটিকে সংস্কার করা হয়। [২][৩]
স্থাপত্যশৈলি
[সম্পাদনা]এটি মূলত মোঘল স্থাপনাকে অনুকরণ করে তৈরি করা একটি মসজিদ। তাজমহলের একটি প্রভাব এর নকশায় লক্ষ্য করা যায়। মসজিদের বাইরে দেয়ালে রয়েছে সুন্দর কারুকাজ। উপরে রয়েছে ২৪ টি মিনার। আর গম্বুজ রয়েছে তিনটি। এর মধ্যে মাঝখানের গম্বুজ আকারে অনেক বড়। বিশেষ কোন জানালা এই মসজিদে নেই। দরজার আকারও খুব একটা বড় নয়। চুন-সুড়কি দিয়েই এই মসজিদটি তৈরি করা হয়েছে।[২]
অন্যান্য স্থাপনা
[সম্পাদনা]মসজিদটির সামনে রয়েছে ১০০ শতক জায়গা জুড়ে বিশাল একটি পুকুর। এর উত্তর দিকে রয়েছে চৌধুরী পরিবারের তৈরি করা প্রাথমিক বিদ্যালয়। দক্ষিণ দিকে রয়েছে কবরস্থান।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নতুনরূপে ২৫০ বছরের পুরনো মোগল আমলের মসজিদ"। সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫।
- 1 2 3 "নতুনরূপে ২৫০ বছরের পুরনো মোগল আমলের মসজিদ"। সমকাল। ১৩ জানুয়ারী ২০১৬। ৩০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "বাংলাদেশের দৃষ্টিনন্দন কয়েকটি মসজিদ"। ১৪ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।