এনএস রোড
নবাব সিরাজউদ্দৌলা রোড
এনএস রোড | |
|---|---|
| পথের তথ্য | |
| কুষ্টিয়া পৌরসভা কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত | |
| দৈর্ঘ্য | ২.৭ কিলোমিটার (১.৭ মাইল) |
| প্রধান সংযোগস্থল | |
| পূর্ব প্রান্ত: | বড় বাজার রেল গেট |
| পশ্চিম প্রান্ত: | পৌরসভা চত্ত্বর |
| মহাসড়ক ব্যবস্থা | |
নবাব সিরাজউদ্দৌলা সড়ক (পূর্বনাম:হাই স্ট্রিট) কুষ্টিয়া শহরের প্রধান ও ব্যস্ততম সড়ক। রাস্তাটি এনএস রোড নামেই পরিচিত। কুষ্টিয়ার অর্থনৈতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ড মূলত এই রাস্তার উপরই নির্ভরশীল। ব্রিটিশ শাসনামলে এই সড়কে কুষ্টিয়া লোন অফিস[১], মর্ডান বেঙ্গল ইন্সুরেন্স কোম্পানির[২] মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলার নামানুসারে সড়কটির নামকরণ করা হয়েছে।[৩][৪]
প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার সময় এনএস রোডের পূর্ব প্রান্তে বড় বাজারে রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত হয়।[৫] ১৯০৫ সাল থেকে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিবছর গোপীনাথ জিউর মন্দিরের কমিটি এই মেলার আয়োজন করে।[৬]
১৯৭১ সালের ২৫ মার্চ যশোর সেনানিবাস থেকে পাকিস্তানি সেনা কুষ্টিয়ায় আসে এবং ২৬ মার্চ একনাগাড়ে ৩০ ঘণ্টা কারফিউ জারি করে।[৭] এনএস রোডে বেশ কয়েকজন নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করে।[৮] সড়কের পাশে অবস্থিত পৌর বাজারে (মিউনিসিপ্যালিটি বাজার) বোমা হামলা চালায়। ১৯৭২ সালে সেখানে স্বাধিকার থেকে স্বাধীনতা মঞ্চ নির্মাণ করা হয়।[৯]
প্রাচীন সড়ক হওয়ায় এই সড়কের পাশে শহরের প্রাচীন ও গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ও প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো (পূর্ব থেকে পশ্চিম)-
- বড় বাজার
- দিনমণি মাধ্যমিক বিদ্যালয় (১৯৩০)
- শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির, কুষ্টিয়া
- কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১৮৭৬)
- পরিমল টাওয়ার
- মিউনিসিপ্যালিটি বাজার
- স্বাধিকার থেকে স্বাধীনতা মঞ্চ
- বঙ্গবন্ধু সুপার মার্কেট
- জেলা পরিষদ সুপার মার্কেট
- কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদ
- কুষ্টিয়া ইসলামিয়া কলেজ
- কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি
- জেলা রেজিস্ট্রি অফিস
- কুষ্টিয়া মডেল থানার কার্যালয়
- কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয় (১৯১৮)
- কুষ্টিয়া চার্চ অব বাংলাদেশ
- কুষ্টিয়া হাই স্কুল (১৮৬১)
- পাঁচ রাস্তার মোড়
- কুষ্টিয়া পৌরসভা কার্যালয়
নামকরণ
[সম্পাদনা]এক সময় এই সড়কের নাম ছিল হাই স্ট্রিট। বাংলা-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন নবাবের স্মৃতি রক্ষার্থে রাস্তাটির নতুন নামকরণ করা হয় নবাব শহীদ সিরাজদ্দৌলা রোড। পরবর্তীতে শহীদ শব্দ বাদ দিয়ে নবাব সিরাজউদ্দৌলা রোড নাম দেওয়া হয়। যা বর্তমানে মানুষের কাছে এনএস রোড নামে পরিচিত।[৩]
চিত্রশালা
[সম্পাদনা]- ২০২৫ সালের ৫ আগস্ট-এর মিছিল
- রাম-রতন-শাহ্ আলম স্মারক স্তম্ভ (একতারা মোড়)
- এক্রেলিক রং দ্বারা অঙ্কনকৃত এনএস রোড
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Joint Stock Companies in British India (1923–1924)" (পিডিএফ)। পৃ. ৮৮। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৫।
- ↑ Joint Stock Companies In British India 1937 1938 [ব্রিটিশ ভারতে জয়েন্ট স্টক কোম্পানি ১৯৩৭-১৯৩৮] (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। বাণিজ্যিক গোয়েন্দা ও পরিসংখ্যান বিভাগ ভারত। ১৯৪১। পৃ. ১৬৮। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫।
- 1 2 আনোয়ার আলী। সার্ধশতবর্শ স্মারকগ্রন্থ ১৮৬৯-২০১৯ (পিডিএফ)। কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা। পৃ. ৬০। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৪৬০৮-১-৩। ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "Important road needs repairs at Kustia" [কুষ্টিয়ায় গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতের প্রয়োজন]। পাকিস্তান অবজার্ভার (ইংরেজি ভাষায়)। ১৪ আগস্ট ১৯৬৯। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৫।
- ↑ মো. ইয়াকুব আলী (১২ জুলাই ২০২০)। "প্রবাসীর রথের মেলার স্মৃতি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৫।
- ↑ "গোপীনাথ জিউর মন্দির"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - কুষ্টিয়া জেলা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৫।
- ↑ গওহার নঈম ওয়ারা (২৯ এপ্রিল ২০২৫)। "'দ্য ব্যাটেল অব কুষ্টিয়ার' সামাজিক ইতিহাস"। প্রথম আলো। ২ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ তারিকুল হক তারিক (১১ ডিসেম্বর ২০২০)। "বিজয় উল্লাস"। কালের কণ্ঠ। ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৫।
- ↑ "অযত্নে-অবহেলায় নষ্ট হচ্ছে 'স্বাধিকার থেকে স্বাধীনতা'"। ঢাকা পোস্ট। ১৪ সেপ্টেম্বর ২০২৩। ১ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে এনএস রোড সম্পর্কিত মিডিয়া দেখুন।- আনোয়ার আলী। সার্ধশতবর্শ স্মারকগ্রন্থ ১৮৬৯-২০১৯ (পিডিএফ)। কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৪৬০৮-১-৩। ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- এনএস রোড, কুষ্টিয়া (Raid BD)
