ইব্রাহিম উজানি
কারী ইব্রাহিম উজানি | |
|---|---|
| ব্যক্তিগত তথ্য | |
| জন্ম | ১৮৬৩ নলুয়া, নোয়াখালী |
| মৃত্যু | ১৯৪৩ (বয়স ৭৯–৮০) উজানি, চাঁদপুর |
| ধর্ম | ইসলাম |
| সন্তান | ১১ ছেলে, ৭ মেয়ে |
| পিতামাতা |
|
| জাতিসত্তা | বাঙালি |
| আখ্যা | সুন্নি |
| ব্যবহারশাস্ত্র | হানাফি |
| আন্দোলন | দেওবন্দি |
| প্রধান আগ্রহ | তাসাউফ, সমাজ সংস্কার |
| যেখানের শিক্ষার্থী | মাদ্রাসা আস-সাওলাতিয়া |
| এর প্রতিষ্ঠাতা | জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা |
| মুসলিম নেতা | |
যার দ্বারা প্রভাবিত | |
যাদের প্রভাবিত করেন | |
| দেওবন্দি আন্দোলন |
|---|
| সিরিজের অংশ |
কারী ইব্রাহিম উজানি (১৮৬৩ – ১৯৪৩) ছিলেন অবিভক্ত বাংলার একজন দেওবন্দি ইসলামি পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি রশিদ আহমদ গাঙ্গুহির (র) খলিফা ছিলেন। তাঁর বিশেষ খলিফা হলেন সৈয়দ মুহাম্মদ ইসহাক (র) যিনি বাংলাদেশে চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর ও শায়েখ অগণিত মানুষের আধ্যাত্মিক রাহাবার।
জীবনী
[সম্পাদনা]ইব্রাহিম ১৮৬৩ সালে নোয়াখালী জেলার নলুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।[১] তার পিতার নাম মুহাম্মদ পানাহ মিয়া। তিনি নিজ এলাকায় আরবি ও ফার্সির প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেন। এরপর তিনি মক্কা গমন করে মাদ্রাসা আস-সাওলাতিয়ায় ভর্তি হন। এ মাদ্রাসায় তিনি প্রসিদ্ধ কারী বরকসুসের কাছে কেরাত শিক্ষালাভ করেন। এসময় মক্কার শাসক তার কুরআন তিলাওয়াত শুনে তাকে মাদ্রাসা আস-সাওলাতিয়ায় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার আদেশ দেন। তিনি সেখানে ১২ বছর শিক্ষকতা করেছেন।[২] শিক্ষকতাকালে মক্কার এক মেয়ের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৩০ বছর বয়সে তিনি মক্কা থেকে সস্ত্রীক স্বদেশ প্রত্যাবর্তন করেন।
চাঁদপুর জেলার রামগঞ্জ থানার দৌলতপুর গ্রামের এক মাহফিলে তার কুরআন তিলাওয়াত শুনে স্থানীয় এক ব্যক্তি তার কন্যাকে তার সাথে বিবাহ দেন, তখন থেকে তিনি সেখানে বসবাস শুরু করেন। সেখানে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ১৯০১ সালে তিনি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।[৩] তিনি রশিদ আহমদ গাঙ্গুহির নিকট বায়আত গ্রহণ করেছিলেন। বায়আত গ্রহণের ১৮ দিন পর তিনি খেলাফত লাভ করেন।[৪] সৈয়দ মুহাম্মদ ইসহাক তার শিষ্য ছিলেন। তার থেকে চরমোনাই আধ্যাত্মিক ধারা প্রসার লাভ করে।
তিনি ১১ ছেলে ও ৭ মেয়ের জনক। ১৯৪৩ সালে তিনি উজানির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]উদ্ধৃতি
[সম্পাদনা]- ↑ নিজামপুরী ২০১৩, পৃ. ২৯।
- ↑ ইসহাক ২০০৬, পৃ. ৬।
- ↑ "কচুয়ার উজানীর বার্ষিক মাহফিল শুরু"। ইনকিলাব। ৫ জানুয়ারি ২০১৭।
- ↑ নিজামপুরী ২০১৩, পৃ. ৩০।
- ↑ নিজামপুরী ২০১৩, পৃ. ৩১।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- জাকারিয়া, মুহাম্মদ (২০২১)। বাংলাদেশে ইসলামের প্রচার-প্রসার ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় পীর-মাশায়িখের অবদান: একটি পর্যালোচনা (পিডিএফ) (অভিসন্দর্ভ)। বাংলাদেশ: ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃ. ১৬১–১৬৯। ১৮ জুন ২০২৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২২।
- আমীরুল ইসলাম, মাওলানা (২০১২)। সোনার বাংলা হীরার খনি ৪৫ আউলিয়ার জীবনী। ৫০, বাংলাবাজার, ঢাকা: কোহিনূর লাইব্রেরী। পৃ. ১৮–২৩।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক) - আলতাফ হোসেন, প্রফেসর (২০১৬)। বিশ্ব সেরা ১০০ মুসলিম মনীষী। বাংলাবাজার, ঢাকা: দি স্কাই পাবলিশার্স। পৃ. ২৭৫–২৭৭। আইএসবিএন ৯৮৪৮২৬০৬৪১।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - ইসহাক, সৈয়দ মুহাম্মদ (২০০৬)। হযরত মাওলানা ক্বারী ইবরাহীম সাহেব (রহ)-এর সংক্ষিপ্ত জীবনী। বাংলাদেশ: আল-এছহাক পাবলিকেশন্স।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - এস এম আমিনুল ইসলাম, মাওলানা; ইসলাম, সমর (জানুয়ারি ২০১৪)। বাংলার শত আলেমের জীবনকথা। বাংলাবাজার,ঢাকা-১১০০: বইঘর। পৃ. ৭১–৭৫। আইএসবিএন ৯৮৪৭০১৬৮০০৪৮১।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক) - জাফর, আবু (২০১৭)। ভারতীয় উপমহাদেশের সুফি-সাধক ও ওলামা মাশায়েখ। বাংলাবাজার, ঢাকা: মীনা বুক হাউস। পৃ. ৬৩–৬৭। আইএসবিএন ৯৭৮৯৮৪৯১১৫৪৬৫।
- জাহাঙ্গীর, সালাউদ্দিন (২০১৭)। বাংলার বরেণ্য আলেম — ১ম খণ্ড (১ম সংস্করণ)। মধ্য বাড্ডা, আদর্শ নগর, ঢাকা: মাকতাবাতুল আযহার। পৃ. ১১০–১১৮।
- নিজামপুরী, আশরাফ আলী (২০১৩)। দ্যা হান্ড্রেড (বাংলা মায়ের একশ কৃতিসন্তান) (১ম সংস্করণ)। হাটহাজারী, চট্টগ্রাম: সালমান প্রকাশনী। পৃ. ২৯–৩১। আইএসবিএন ১১২০০৯২৫০-৭।
{{বই উদ্ধৃতি}}: অবৈধ|সূত্র=harv(সাহায্য) - মাযহারুল ইসলাম ওসমান কাসেমী, মুফতি (২০১৫)। বিখ্যাত ১০০ ওলামা-মাশায়েখের ছাত্রজীবন (৩য় সংস্করণ)। ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা ১১০০: বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স। পৃ. ১১৬–১১৯। আইএসবিএন ৯৮৪৮৩৯১৬৬০৫।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: দৈর্ঘ্য পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক)
- ১৮৬৩-এ জন্ম
- ১৯৪৩-এ মৃত্যু
- দেওবন্দি ব্যক্তি
- মাতুরিদি ব্যক্তি
- হানাফী ব্যক্তি
- সুন্নি ইসলামের পণ্ডিত
- বৃহত্তর নোয়াখালীর ইসলামি ব্যক্তিত্ব
- হানাফি ফিকহ পণ্ডিত
- ২০শ শতাব্দীর ইসলামের মুসলিম পণ্ডিত
- মুসলিম ধর্ম প্রচারক
- মুসলিম পণ্ডিত
- মাদ্রাসা-ই আলিয়া, কলকাতার প্রাক্তন শিক্ষার্থী
- সুন্নি মুসলিম পণ্ডিত
- নোয়াখালী জেলার ব্যক্তি
- চাঁদপুর জেলার ব্যক্তি
- ১৯শ শতাব্দীর বাঙালি
- ২০শ শতাব্দীর বাঙালি
- বাঙালি আলেম