সরদার ফজলুল করিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরদার ফজলুল করিম
জন্ম মে ১, ১৯২৫
বরিশাল
পেশা শিক্ষকতা, লেখক
জাতীয়তা বাংলাদেশী
লেখার ধরন দর্শন, রাজনীতি, অনুবাদ
উল্লেখযোগ্য
রচনাবলী
প্লেটোর রিপাবলিক (অনুবাদ), রুশোর সোশাল কন্ট্রাক্ট (অনুবাদ),এ্যারিস্টোটলের পলিটিক্স (অনুবাদ), দর্শনকোষ
পুরস্কারসমূহ স্বাধীনতা দিবস পুরস্কার ২০০০, সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০০৮

সরদার ফজলুল করিম (জন্ম: ১ মে, ১৯২৫) বাংলাদেশের বিশিষ্ট্য দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রবন্ধকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসর প্রাপ্ত শিক্ষক। [১]

সূচিপত্র

[সম্পাদনা] জন্ম

সরদার ফজলুল করিম ১৯২৫ সালের পহেলা মে বরিশালের আটিপাড়া গ্রামের এক কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন৷ বাবা খবিরউদ্দিন সরদার কৃষিকাজ করতেন৷ মা সফুরা বেগম ছিলেন গৃহিণী৷ তাঁরা দুই ভাই তিন বোন৷ সরদার ফজলুল করিমের শৈশবকাল কেটেছে গ্রামে৷[২]

[সম্পাদনা] শিক্ষা

ম্যাট্রিকুলেশন শেষে তিনি প্রথম ঢাকা আসেন ১৯৪০ সালে। ঢাকায় ১৯৪২ সনে তিনি তার আই.এ. পাঠ সমাপ্ত করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৪৫ সনে দর্শনশাস্ত্রে অনার্স ও ১৯৪৬ সনে এম.এ. ডিগ্রি লাভ করেন।

[সম্পাদনা] কর্মজীবন

১৯৪৬ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তার সাম্যবাদী বামপন্থী সামাজিক-রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকার পর্যায়ে পাকিস্তান সরকার কর্তৃক নিগৃহীত হন। রাজবন্দি হিসেবে দীর্ঘ ১১ বৎসর বিভিন্ন পর্যায়ে কারাজীবন যাপন করেন। জেলে থাকা অবস্থাতেই ১৯৫৪ সনে তিনি পাকিস্তান সংবিধান সভার সদস্য হিসেবে কাজ করেন। পরে ১৯৬৩ থেকে '৭১ সাল পর্যন্ত বাংলা একাডেমির সংস্কৃতি বিভাগের অধ্যক্ষ হিসেবে কাজ করেন। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে তিনি পাকিস্তান হানাদারবাহিনী কর্তৃক গ্রেফতার হন। পরবর্তিতে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৭২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত শিক্ষক হিসেবে শিক্ষাদান শুরু করেন।

[সম্পাদনা] সাহিত্য

  • চল্লিশের দশকে ঢাকা
  • ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক আব্দুর রাজ্জাক
  • রুমীর আম্মা
  • নানা কথা
  • নানা কথার পরের কথা
  • নূহের কিশতী ও অন্যান্য প্রবন্ধ
  • গল্পের গল্প

[সম্পাদনা] অনুবাদ

[সম্পাদনা] অন্যান্য রচনা

  • দর্শনকোষ
  • শহীদ জ্যোতির্ময় গুহঠাকুরতা স্মারকগ্রন্থ
  • সেই সে কাল

[সম্পাদনা] পুরস্কার ও সম্মাননা

  • সিধু ভাই স্মৃতিপদক ১৯৯৮
  • দৈনিক জনকন্ঠ গুণীজন সম্মাননা ১৯৯৯
  • বরিশাল বিভাগ সমিতি, ঢাকা কর্তৃক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য "শেরে বাংলা পদক" ২০০০
  • ঢাকা বিশ্ববিদ্যায়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক গুণীজন সম্মাননা ২০০১
  • স্বাধীনতা দিবস পুরস্কার ২০০০
  • 'দেওয়ান গোলাম মোর্তাজা স্মৃতিপদক' ২০০৫
  • সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০০৮
  • বাংলা একাডেমী পুরস্কার

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. [http://www.cabinet.gov.bd/view_award.php?award_person_id=136&lang=en
  2. [http://www.cabinet.gov.bd/view_award.php?award_person_id=136&lang=en

[সম্পাদনা] বহি:সংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম