উত্তরপ্রদেশ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১২) |
| উত্তরপ্রদেশ उत्तर प्रदेश اتر پردیش ইউ.পি. |
|||
|---|---|---|---|
| — রাজ্য — | |||
|
|||
| Location of Uttar Pradesh in India | |||
| উত্তরপ্রদেশের মানচিত্র | |||
| স্থানাঙ্ক (লখনউ): 26.85°00′00″N 80.91°00′00″E / 26.85°উ 80.91°পূস্থানাঙ্ক: 26.85°00′00″N 80.91°00′00″E / 26.85°উ 80.91°পূ | |||
| দেশ | |||
| অঞ্চল | অযোধ্যা, বাঘেলখণ্ড, ব্রজ, বুন্দেলখণ্ড, পূর্বাঞ্চল, রোহিলখণ্ড, গাঙ্গেয় সমভূমি | ||
| স্থাপিত | আধুনিক: ১৮০৫ (as Ceded and Conquered Provinces.) | ||
| ইতিহাস |
সারাংশ
|
||
| রাজধানী | লখনউ | ||
| বৃহত্তম নগরী | কানপুর | ||
| জেলা | মোট ৭৫টি | ||
| সরকার | |||
| • দল | ভারত সরকার, উত্তরপ্রদেশের সরকার | ||
| • গভর্নর | Banwari Lal Joshi | ||
| • প্রধানমন্ত্রী | Akhilesh Yadav | ||
| • বিধানসভা | দ্বিকক্ষ (৪০৪ + ৪০৮ আসন) | ||
| • সংসদীয় নির্বাচনক্ষেত্র | ৮০ | ||
| • হাইকোর্ট | এলাহাবাদ হাইকোর্ট | ||
| এলাকা | |||
| • মোট | বর্গকিলোমিটার ( বর্গমাইল) | ||
| এলাকার ক্রম | ৫ম | ||
| জনসংখ্যা (২০১১)[১][২] | |||
| • মোট | ১৯,৯৫,৮১,০০০ | ||
| • ক্রম | ১ম | ||
| • ঘনত্ব | প্রতি বর্গকিলোমিটারে (প্রতি বর্গমাইলে ) | ||
| Demonym | Uttarpradeshi, UPite, UPian, North Indian, Uttar Bhartiya | ||
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) | ||
| UN/LOCODE | INUP | ||
| যানবাহন নিবন্ধন | UP XX XXXX | ||
| এইচডিআই | |||
| এইচডিআই পদ | ৩২তম (২০০৫) | ||
| সাক্ষরতা | ৬৯.৭২% (২৯তম) ৭৯.২৪% (পুরুষ) ৫৯.২৬% (মহিলা) |
||
| অফিসিয়াল ভাষা | হিন্দি, উর্দু | ||
| ওয়েবসাইট | upgov.nic.in | ||
উত্তরপ্রদেশ (হিন্দি: उत्तर प्रदेश; উর্দু: اتر پردیش; সংক্ষেপে ইউপি) ভারতীয় প্রজাতন্ত্রের উত্তর দিকে অবস্থিত একটি রাজ্য। এই রাজ্যের জনসংখ্যা ১৯ কোটিরও বেশি।[২] এটি ভারতের বৃহত্তম রাজ্য তথা বিশ্বের বৃহত্তম প্রাদেশিক প্রশাসনিক বিভাগ।
উত্তরপ্রদেশের আয়তন ৯৩,৯৩৩ বর্গকিলোমিটার (২৪৩,২৯০ বর্গমাইল)। অতি উর্বর ও ঘন জনবসতিপূর্ণ গাঙ্গেয় সমভূমির অধিকাংশ অঞ্চলই এই রাজ্যের অন্তর্গত। এই রাজ্যের আন্তর্জাতিক সীমানায় উত্তর দিকে অবস্থিত নেপাল রাষ্ট্র; এছাড়া উত্তর-পশ্চিমে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ, পশ্চিমে হরিয়ানা, দিল্লি ও রাজস্থান, দক্ষিণে মধ্যপ্রদেশ, দক্ষিণ-পূর্বে ছত্তীসগঢ় ও ঝাড়খণ্ড এবং পূর্বে বিহার রাজ্য অবস্থিত। উত্তরপ্রদেশের প্রশাসনিক ও আইনবিভাগীয় রাজধানী লখনউ এবং বাণিজ্যিক রাজধানী কানপুর। রাজ্যের হাইকোর্ট এলাহাবাদে অবস্থিত; লখনউতে এলাহাবাদ হাইকোর্টের একটি বেঞ্চ রয়েছে। এলাহাবাদ, লখনউ, বারাণসী ও আগ্রা এই রাজ্যের কয়েকটি ঐতিহাসিক শহর। বৃহত্তম শহর কানপুর। অন্যান্য শহরগুলি হল গোরখপুর, মীরাট, আলিগড়, বরেলি, গাজিয়াবাদ ও নয়ডা।
ভারতীয় সংস্কৃতিতে উত্তরপ্রদেশ এক বিশিষ্ট স্থানের অধিকারী। হিন্দুধর্ম ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান এই রাজ্যে উক্ত ধর্মের অনেক প্রধান তীর্থস্থল অবস্থিত। বৌদ্ধধর্মের একাধিক কেন্দ্রও এই রাজ্যে অবস্থিত: চৌখণ্ডী স্তুপ (যেখানে বুদ্ধ প্রথম তাঁর শিষ্যদের সঙ্গে মিলিত হন) ও সারনাথে ধমেক স্তুপ (যেখানে বুদ্ধ প্রথম ধর্মোপদেশ দেন)। বুদ্ধের নির্বাণস্থল কুশীনগরও এই রাজ্যে অবস্থিত।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ census of india. Census of India 2001. প্রকাশক: Government of India. 27 May 2002. http://www.censusindia.gov.in/। সংগৃহীত হয়েছে: 14 April 2007.
- ↑ ২.০ ২.১ Population estimate. প্রকাশক: geoHive.com. 2008-07-01. http://www.geohive.com/cntry/india.aspx। সংগৃহীত হয়েছে: 2008-08-15.
|
||||||||