২০১১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০১১ (MMXI) একটি সাধারণ বছর যেটি শুরু হয়েছে শনিবার দিয়ে। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুযায়ী, এটি কমন ইরা বা অ্যানো ডোমিনি; বর্ষ গণনা পদ্ধতিতে ২০১১তম বর্ষ; তৃতীয় সহস্রাব্দএকবিংশ শতাব্দীর একাদশ বর্ষ; এবং ২০১০-এর দশকের দ্বিতীয় বর্ষ।

জাতিসংঘ ২০১১ সালটিকে আন্তর্জাতিক বন বর্ষআন্তর্জাতিক রসায়ন বর্ষ হিসেবে ঘোষণা করেছে।[১]

পরিচ্ছেদসমূহ

ঘটনা[সম্পাদনা]

জানুয়ারি[সম্পাদনা]

  • ১ - এস্তোনিয়া সরকারীভাবে ইউরো মুদ্রা প্রচলন করে ইউরোজোনের সপ্তদশ দেশ হিসেবে যাত্রা শুরু করে।
  • ৯ - দক্ষিণ সুদান নামে একটি নতুন স্বাধীন-সার্বভৌম দেশের জন্ম। এটি জাতিসংঘের সদস্যপদও লাভ করেছে।
  • ১১ - ব্রাজিলের রিও দে জানেইরুতে বন্যা ও ভূমিধ্বসে ৯০৩ জনের মৃত্যু।
  • ১৪ - আরব বসন্তের সূচনা। মাসব্যাপী বিদ্রোহের পর তিউনিসিয়ার সরকারের পতন। রাজা বেন আলি সৌদি আরবে পালিয়ে যান।

ফেব্রুয়ারি[সম্পাদনা]

  • ১১ - বিদ্রোহের কারণে মিশরের রাষ্ট্রপতি হোসনি মোবারক পদত্যাগ করেন। নির্বাচনের পূর্ব পর্যন্ত দেশের শাসনভার গ্রহণ করে সামরিক বাহিনী।

মার্চ[সম্পাদনা]

  • ১১ - ৯.১ মানের ভূমিকম্প এবং তৎপরবর্তী সুনামিতে বিধ্বস্ত জাপানের পূর্ব উপকূল। ১৫,৮৪০ জনের মৃত্যু, নিখোঁজ ৩,৯২৬ জন।
  • ১৭ - লিবিয়া গৃহযুদ্ধ চলমান। জাতিসংঘ প্রথমে লিবিয়ার আকাশে বিমান ওড়া নিষিদ্ধ করে। পরে ১৯ তারিখ বিদেশী বাহিনী লিবিয়ায় অনুপ্রবেশ করে।

এপ্রিল[সম্পাদনা]

  • ১১ - কোত দিভোয়া তে নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও পূর্বতন রাষ্ট্রপতিকে আটকের মাধ্যমে গৃহযুদ্ধের অবসান।

মে[সম্পাদনা]

  • ১ - যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা ঘোষণা করেন যে মার্কিন সামরিক বাহিনী পাকিস্তানের একটি অপারেশনে শীর্ষ ইসলামী সন্ত্রাসী আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করেছে।
  • ১০ - লন্ডনে বিজ্ঞানীরা সমবেত হন অ্যানথ্রোপোসিন তথা নৃযুগ বিষয়ে আলোচনা করতে।[২]
  • ১৬ - পর্তুগালকে বাঁচাতে ইউরোপিয়ান ইউনিয়ন ৭৮ বিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দেয়।
  • ২৬ - গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত প্রাক্তন বসনীয়-সার্ব সেনা কর্মকর্তা রাতকো ম্লাদিচ সার্বিয়ায় গ্রেফতার।

জুন[সম্পাদনা]

  • ৫ - ইয়েমেনের রাষ্ট্রপতি বিদ্রোহীদের আঘাতে আহত হয়ে চিকিৎসার জন্য সৌদি আরব যান। উপ-রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করায় জনগণ সন্তুষ্ট হয়।
  • ১২ - হাজার হাজার সিরীয় অধিবাসী সেনাবাহিনীর আক্রমণে তুরস্ক পালিয়ে যায়।

জুলাই[সম্পাদনা]

  • ৭ - ইতিহাসে প্রথমবারের মত কৃত্রিমভাবে তৈরি অঙ্গ মানবদেহে সংস্থাপন করা হয়। অঙ্গটি তৈরি করা হয় ইংল্যান্ডে আর অস্ত্রোপচার হয় সুইডেনে।
  • ২০ - জাতিসংঘ সোমালিয়ার দক্ষিণাংশে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে ঘোষণা দেয়।
  • ২১ - নাসার নভোখেয়াযান আটলান্টিস কেনেডি স্পেস সেন্টারে সফলভাবে অবতরণ করে যার মাধ্যমে আমেরিকার স্পেস শাটল প্রোগ্রামের চিরসমাপ্তি ঘটে।

আগস্ট[সম্পাদনা]

  • ৫ - নাসা ঘোষণা করে যে, তাদের মার্স রিকনিসন্স অর্বিটার মঙ্গলের পৃষ্ঠে তরল পানির অস্তিত্ব খুঁজে পেয়েছে। একই দিনে প্রথম সৌরচালিত নভোযান জুনো বৃহস্পতি গ্রহের উদ্দেশ্যে যাত্রা করে।

সেপ্টেম্বর[সম্পাদনা]

  • ৫ - বাংলাদেশ ও ভারত তাদের ৪০ বছরের সীমান্ত সংঘাত নিরসনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।
  • ২২ - প্রথম কোন আদিবাসীর জিনক্রম বিশ্লেষণের ফলাফল প্রকাশিত হয়। অস্ট্রেলিয়ার আদিবাসীদের জিন নিয়ে গবেষণাটি করা হয়েছে।[৩]
  • ২৩ - সার্ন ঘোষণা করে যে, তাদের অপেরা নিরূপকে আলোর চেয়ে দ্রুতগামী নিউট্রিনো ধরা পড়েছে।
  • ৩০ - যুক্তরাষ্ট্রের ফার্মি ল্যাবের টেভাট্রন কণা সংঘর্ষপীঠ বন্ধ হয়ে যায়।

অক্টোবর[সম্পাদনা]

  • ১৮ - ইউরোপে ভ্রূণাবস্থার স্টেম কোষ বিষয়ক পেটেন্ট নিষিদ্ধ করা হয়।[৪]
  • ২০ - লিবিয়ার স্বৈর শাসক মুয়াম্মার গাদ্দাফি নিহত।
  • ২১ - সম্পূর্ণ স্বাধীন ও নতুন একটি পরীক্ষায় ভৌগোলিক উষ্ণায়ন প্রমাণিত হয়।[৫]
  • ২৮ - ব্রাসেলসে জরুরী বৈঠকের পর গ্রিসের অর্থনীতি রক্ষায় ইউরোপিয়ান ইউনিয়নের নতুন নীতিমালা প্রণয়ন।
  • ৩১ - জাতিসংঘের ঘোষণা অনুসারে এই দিনেই পৃথিবীর জনসংখ্যা ৭০০ কোটি স্পর্শ করে। একই দিনে ইউনেস্কো ফিলিস্তিনকে সদস্যপদ প্রদান করে।

নভেম্বর[সম্পাদনা]

  • ২৬ - মার্স সায়েন্স ল্যাবরেটরির রোভার কিউরিয়সিটি কেনেডি স্পেস সেন্টার থেকে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করে।

ডিসেম্বর[সম্পাদনা]

  • ৫ - নাসার কেপলার মিশন প্রথম কোন তারার প্রাণমণ্ডলের ভেতর একটি গ্রহ আবিষ্কার করে। গ্রহটির নাম কেপলার ২২বি।
  • ১৩ - সার্নের লার্জ হ্যাড্রন কলাইডারে হিগস বোসন আবিষ্কারের প্রথম সম্ভাবনা দেখা দেয়।
  • ১৫ - যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরাক যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে।
  • ২৯ - সামোয়া এবং টোকেলাউ আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব থেকে পশ্চিম অংশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

মৃত্যু[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]