উজ্জয়িনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উজ্জয়িনী
রাজ্য
 - জেলা
মধ্য প্রদেশ
 - উজ্জয়িনী
ভৌগোলিক স্থানাঙ্ক 23.18° N 75.77° E
এলাকা
 - উচ্চতা
 km²
 - ৪৯১ m (১৬১০ ft)
সময় অঞ্চল IST (UTC+5:30)
জনসংখ্যা (2001)
 - ঘনত্ব
৪২৯,৯৩৩
 - /km²

উজ্জয়িনী (ইংরেজি:Ujjain), ভারতের মধ্য প্রদেশ রাজ্যের উজ্জয়িনী জেলার একটি শহর ও পৌর সংস্থার অধীন এলাকা ।উজ্জয়িনী ভারতের প্রাচীন নগরী। এর অবস্থান আধুনিক মধ্যপ্রদেশ রাজ্যে শিপ্রা নদীর তীরে। পুরাতাত্ত্বিক উৎখননে এই নগরীর চারিদিকে আনুমানিক খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে নির্মিত একটি প্রাচীর আবিষ্কৃত হয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর রূপে অনুমিত এই নগরী শক ও গুপ্তযুগে জ্যোতিষ চর্চার প্রসিদ্ধ কেন্দ্র ছিল। উজ্জয়িনীর মহাকাল মন্দির বিখ্যাত।

[সম্পাদনা] ভৌগলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল 23.18° N 75.77° E[১]সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৪৯১ মিটার (১৬১০ ফুট)।

[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের জনগণনা অনুসারে উজ্জয়িনী শহরের জনসংখ্যা হল ৪২৯,৯৩৩ জন।[২] এর মধ্যে পুরুষ ৫২%, এবং নারী ৪৮%।

এখানে সাক্ষরতার হার ৭২%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৯%, এবং নারীদের মধ্যে এই হার ৬৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে উজ্জয়িনীর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।

[সম্পাদনা] তথ্যসূত্র

  • ইতিহাস অভিধান (ভারত), যোগনাথ মুখোপাধ্যায়, এম.সি. সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, ২০০০
  1. UjjainFalling Rain Genomics, Inchttp://www.fallingrain.com/world/IN/35/Ujjain.html। সংগৃহীত হয়েছে: জানুয়ারি ২৭ ২০০৭ 
  2. ভারতের ২০০১ সালের জনগণনাhttp://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999। সংগৃহীত হয়েছে: জানুয়ারি ২৭ ২০০৭ 
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ