নর্মদা নদী
নর্মদা নদী (দেবনাগরী: नर्मदा; গুজরাটি: નર્મદા) মধ্য ভারতের একটি নদী। এটি ভারতীয় উপমহাদেশের পঞ্চম দীর্ঘতম নদী। পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি গ্রন্থে এই নদীকে নম্মদাস (Nammadus) বলে উল্লেখ করা হয়েছে।[১] ব্রিটিশরা একে নেরবুড্ডা (Nerbudda) বা নরবাদা (Narbada) বলত।[২] সংস্কৃত ভাষায় নর্মদা শব্দের অর্থ সুখপ্রদায়িনী।[৩] এই নদী উত্তর ও দক্ষিণ ভারতের প্রথাগত সীমারেখা নির্দেশ করে। পশ্চিমবাহিনী এই নদীটি ১৩১২ কিলোমিটার পথ অতিক্রম করে গুজরাট রাজ্যের ভারুচ শহরের ৩০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে।[৪] তাপ্তি নদী ও মাহি নদী সহ এই নদী ভারতীয় উপদ্বীপের তৃতীয় তথা বৃহত্তম পশ্চিমবাহিনী নদী। সাতপুরা ও বিন্ধ্যের গ্রস্থ উপত্যকা ধরে প্রবাহিত এই নদী মধ্যপ্রদেশ (১০৭৭ কিলোমিটার), মহারাষ্ট্র (৭৪ কিলোমিটার), মধ্যপ্রদেশ-মহারাষ্ট্র সীমান্ত (৩৫ কিলোমিটার), মধ্যপ্রদেশ-গুজরাট সীমান্ত (৩৯ কিলোমিটার) ও গুজরাট (১৬১ কিলোমিটার) রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে।[৫].
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ http://www.ntz.info/gen/b00523.html#id05144, paragraph 42.
- ↑ 11th ediition of Encyclopaedia Britannica.
- ↑ Monier Williams, Sanskrit-English Dictionary. Available online at: http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/
- ↑ Narmada Valley Development Authority,NVDA,Government of Madhya Pradesh, Narmada Basin,Narmada Water Dispute
- ↑ :::| NCA |:::: Narmada Control Authority
আরও পড়ুন [সম্পাদনা]
1. Narmada Waters Dispute Tribunal Award (NWDTA)
2. Reports of Irrigation Commission, 1972