অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস
অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান

কেন্দ্রীয় লনের পশ্চাতে শিক্ষণ ব্লক
Motto শরীরমাদ্যম খলু ধর্মসাধনম (দেহই ধর্মসাধনার মাধ্যম)
Established ১৯৫৬
ধরণ স্বশাসিত সংস্থা (ভারতীয় সংসদের আইনবলে এই প্রতিষ্ঠান ডিগ্রি প্রদানের ক্ষমতাপ্রাপ্ত)
Endowment বার্ষিক ৪৫০,০০,০০,০০০ টাকা প্রায়
প্রেসিডেন্ট ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
ডীন ড. রানি কুমার
পরিচালক ড. আর. সি. ডেকা
Academic staff ৫৫০
প্রাকস্নাতক প্রতি বছর ৭৭ (এমবিবিএস)
অবস্থান নতুন দিল্লি,
ভোপাল (নির্মীয়মান)
, ভারত
ওয়েবসাইট www.aiims.edu

অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান (ইংরেজি: All India Institute of Medical Sciences বা AIIMS) ভারতের নতুন দিল্লির একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

এটি দেশের সর্বাধিক প্রসিদ্ধ মেডিক্যাল কলেজগুলির অন্যতম India [১][১][২] এবং সর্বাধিক সংখ্যক রোগীর নিকট স্বল্পখরচের চিকিৎসা পৌঁছে দেবার জন্য আন্তর্জাতিক স্বীকৃতিসম্পন্ন।[৩] সকল শাখায় স্নাতক ও স্নাতকোত্তর স্তরে উন্নত মেডিক্যাল শিক্ষাব্যবস্থা তথা ভারতে সর্বোৎকৃষ্ট শ্রেণীর মেডিক্যাল শিক্ষার প্রচলন; স্বাস্থ্যব্যবস্থার সকল ক্ষেত্রের সেরা শিক্ষকদের একত্রিত করে একটি স্বনির্ভর মেডিক্যাল শিক্ষাব্যবস্থা প্রচলনের উদ্দেশ্যে ভারতীয় সংসদের একটি বিশেষ আইনবলে এই সংস্থা স্থাপিত হয়।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কলকাতায় এই প্রতিষ্ঠানটি স্থাপন করতে চাইলে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় সে প্রস্তাবের বিরোধিতা করেন।[৪] অতঃপর নিউ জিল্যান্ড সরকারের সহায়তায় দক্ষিণ দিল্লির আনসারি নগরে গড়ে ওঠে ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী রাজকুমারী অমৃত কৌরের মস্তিস্কপ্রসূত এই প্রতিষ্ঠানটি।

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

টেমপ্লেট:Delhi

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ