তেলেঙ্গানা
তে তেলেঙ্গানা এর অবস্থান
| তেলেঙ্গানা తెలంగాణ |
|
| — অঞ্চল — | |
|
|
|
| স্থানাঙ্ক | |
| দেশ | ভারত |
| State | অন্ধ্রপ্রদেশ |
| বৃহত্তম নগরী | হায়দ্রাবাদ |
| জনসংখ্যা • ঘনত্ব |
৩,৫২,৮৬,৭৫৭ (২০১১) |
| অফিসিয়াল ভাষাসমূহ | তেলুগু |
|---|---|
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
| আয়তন | ১,১৪,৮৪০ square kilometre (৪৪,৩৪০ বর্গ মাইল)[২] |
তেলেঙ্গানা (তেলুগু: తెలంగాణ; উর্দু: تیلنگانا) ভারতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের একটি অঞ্চল। এই অঞ্চলের উত্তর সীমায় মহারাষ্ট্র; পশ্চিম সীমায় কর্ণাটক; উত্তর-পূর্ব সীমায় ছত্তীসগঢ়; পূর্ব সীমায় ওড়িশা; পূর্বে উপকূলীয় অন্ধ্র এবং দক্ষিণে রায়ালসীমা অঞ্চল। ১৯৫৬ সালে উপকূলীয় অন্ধ্র ও রায়ালসীমা নিয়ে গঠিত অন্ধ্র রাজ্যের সঙ্গে তেলেঙ্গানা যুক্ত হয়ে বর্তমান "অন্ধ্রপ্রদেশ" রাজ্যটি গঠিত হয়। এই অঞ্চলের আয়তন ১,১৪,৮৪০ square kilometre (৪৪,৩৪০ বর্গ মাইল) ও জনসংখ্যা ৩৫,২৮৬,৭৫৭ (২০১১ জনগণনা অনুযায়ী)। তেলেঙ্গানা অঞ্চলে অন্ধ্রপ্রদেশের ৪১.৬% মানুষ বাস করেন।[৩][৪][৫]
তেলেঙ্গানা পূর্বঘাট পর্বতমালার পশ্চিমে দাক্ষিণাত্য মালভূমির উপর অন্ধ্রপ্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলি নিয়ে গঠিত। তেলেঙ্গানা অঞ্চলে দশটি জেলা রয়েছে। এগুলি হল: আদিলাবাদ, হায়দ্রাবাদ, খাম্মাম, করিমনগর, মহবুবনগর, মেদক, নালগোন্ডা, নিজামাবাদ, রঙ্গরেড্ডি ও ওয়ারঙ্গল। কৃষ্ণা ও গোদাবরী নদী এই অঞ্চলের উপর দিয়ে পশ্চিম থেকে পূর্বদিকে প্রবাহিত। ভারতে যে ৩৪টি জেলা কৃষিসমস্যায় জর্জরিত, তার মধ্যে নয়টি তেলেঙ্গানা অঞ্চলে অবস্থিত।[৬][৭][৮] ২০০৬ সালে যে চারটি রাজ্যের যে ৩১টি জেলা প্রধানমন্ত্রীর জলবিভাজিকা উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত হয়, তার মধ্যে তেলেঙ্গানার নয়টি জেলা ছিল।[৯][১০]
২০০৯ সালের ৯ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ বিধানসভায় পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠন সংক্রান্ত সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়।[১১][১২][১৩] ভারত সরকার তেলেঙ্গানা রাজ্য গঠনের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য বিচারপতি বি এন শ্রীকৃষ্ণের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করে।[১৪]
পাদটীকা [সম্পাদনা]
- ↑ Population of Andhra Pradesh districts
- ↑ Area of Andhra Pradesh districts
- ↑ Census details for districts in Andhra Pradesh
- ↑ Census details for districts in Andhra Pradesh
- ↑ Official Govt of India Website, Office of the Registrar general&Census Commissioner India (One may need to Register&Login to get this district-wise data)
- ↑ For 55 years, Telangana has remained a dream. Will it be realised?
- ↑ Acute farm distress in Telangana
- ↑ India's tussle over new state of Telangana
- ↑ http://www.nabard.org/farm_sector/pdf/WDF-PM's-package_020310.pdf
- ↑ http://www.nabard.org/pdf/final_report_website.pdf
- ↑ Centre agrees to form Telangana state
- ↑ Centre: process of forming Telangana to be initiated
- ↑ "Front Page : Rosaiah: nothing has been finalised on Telangana"। The Hindu। 2009-12-13। http://www.hindu.com/2009/12/13/stories/2009121359870800.htm। সংগৃহীত 2010-09-14।
- ↑ "Telangana Committee to be headed by justice B N Srikrishna and no state will be formed as per the reports"। Business-standard.com। সংগৃহীত 2010-09-14।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- Telangana Talks - Voice your opinion for Separation
- Demand for Telangana State: genuine and justified., Vijaya Bhaskar, 2010
- Official history of AP on AP Government website
- Telangana movement article in US Library of Congress
- Committee on Telangana surpluses – 1969 Report by Justice Bhargava
- Telangana Information Task Force – by rashu.
- Subregionalism in India – A case of Telangana by Duncan B.Forrester. Alternate link
- Planning Commission Document: Regional Balances in AP
- The Historical Context of Andhra and Telangana, 1949–56 – Economic & Political Weekly, February 20, 2010 vol xlv no 8
- State reorganization committee reports at Wiki Source
- Fasting, Mining, Politicking? Telangana and the Burdens of History, D. Parthasarathy
- Modern Hyderabad(Deccan) by John Law, 1914
- The Hyderabad Political System and its Participants by KAREN LEONARD ; Source: The Journal of Asian Studies, Vol. 30, No. 3 (May, 1971), pp. 569–582 Stable URL: http://www.jstor.org/stable/2052461
- Nizam – British Relations 1724–1857 by Sarojini Regani published 1963
- Srikrishna Committee Report – Vol I (Main Report)
- Sri Krishna Committee Report – Vol II (Appendix to the report)
- Srikrishna Committee on Telangana: Recommendations at Variance with the Analysis - C.H Hanumanth Rao