গোয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
|
| স্থানাঙ্ক:
73°49 ′05 ″E / 15.493, 73.818] |
|
| সময় অঞ্চল | IST (UTC+৫:৩০) |
| আয়তন | ৩,৭০২ বর্গকিমি (১,৪২৯ বর্গমাইল) |
| রাজধানী | পণজী |
| বড় শহর | ভাস্কো দা গামা |
| জেলাসংখ্যা | ২ |
| জনসংখ্যা • ঘনত্ব |
১,৪০০,০০০ (২৫তম) • ৩৬৩ /km² (৯৪০ /sq mi) |
| ভাষা | কোঙ্কণী↑ |
| গভর্নর | শিবিন্দার সিং সিধু |
| মুখ্যমন্ত্রী | দিগম্বর কামাত |
| Established | ৩০শে মে, ১৯৮৭ |
| আইনসভা (আসনসংখ্যা) | এককক্ষবিশিষ্ট (৪০) |
| ISO abbreviation | IN-GA |
| ওয়েবসাইট: goagovt.nic.in | |
| "↑"কোঙ্কণী একমাত্র সরকারী ভাষা, কিন্তু সরকারী কাজকর্মে মারাঠি ভাষা ব্যবহারের অনুমতি আছে।[১][২] | |
| Seal of গোয়া | |
গোয়া (কোঙ্কণী ভাষায়: गोंय সহায়িকা·তথ্য গঁয়্ আ-ধ্ব-ব: [ɡɔ̃j]) আয়তনের হিসাবে ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। এটি ভারতের পশ্চিম উপকূলে কোঙ্কণ (মারাঠি कोकण) নামের অঞ্চলে অবস্থিত। গোয়ার উত্তরে মহারাষ্ট্র, পূর্বে ও দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে আরব সাগর।
গোয়ার রাজধানীর নাম পণজী। ভাস্কো দা গামা এর বৃহত্তম শহর। ঐতিহাসিক মারগাউ শহরে আজও পর্তুগিজ সংস্কৃতির প্রভাব দেখতে পাওয়া যায়। ১৬শ শতকের শুরুতে পর্তুগিজ নাবিকেরা প্রথমে গোয়াতে অবতরণ করে এবং দ্রুত এলাকাটির নিয়ন্ত্রণ নেয়। পর্তুগিজদের এই বহিঃসামুদ্রিক অঞ্চলটি প্রায় ৪৫০ বছর টিকে ছিল। ১৯৬১ সালে ভারত সরকার এটিকে ভারতের অংশ করে নেয়।[৩][৪]
গোয়ার সমুদ্রসৈকত, উপাসনালয় এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপত্যগুলি বিখ্যাত। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ পর্যটক বেড়াতে আসে। পশ্চিম ঘাটের উপর অবস্থিত বলে গোয়াতে প্রাণী ও উদ্ভিদের এক সমৃদ্ধ সমাহার ঘটেছে এবং এটিকে জীববৈচত্র্যের একটি "হটস্পট" হিসেবে চিহ্নিত করা হয়েছে।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Goa। Commissioner Linguistic Minorities, 42nd Report, July 2003 to June 2004। National Commissioner Linguistic Minorities। 2007-07-17 তারিখে সংগৃহীত। “Konkani is the official language of the state. There is no second official language. However, as per notification, Marathi will be used for the purpose of reply by the Government whenever communications are received in that language. In the Official Language Act, it is provided that "the Marathi language, shall also be used for all or any of the official purposes". Further it is provided that "nothing contained in this sub section shall be deemed to affect the use of the Marathi language in educational, social or cultural fields".”
- ↑ UNI. “Marathi vs Konkani debate continues in Goa”, rediff.com, Rediff.com India Limited, 30 May 2007। 2007-07-17 তারিখে সংগৃহীত।
- ↑ Liberation of Goa। Government Polytechnic, Panaji। 2007-07-17 তারিখে সংগৃহীত।
- ↑ Pillarisetti, Jagan। The Liberation of Goa: an Overview। The Liberation of Goa:1961। bharat-rakshak.com। 2007-07-17 তারিখে সংগৃহীত।
|
||||||||