মাঘ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাঘ বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। বাংলা মাঘ এবং শকাব্দের "মাঘা" নাম নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।।পৌষ এবং মাঘ এই ২ মাস মিলে শীত কাল। শীতের সমাপ্তি। সিজারিয়ান বর্ষপঞ্জী অনুযায়ী জানুয়ারী মাসের মধ্য ভাগ থেকে ফেব্রুয়ারী মাস পর্যন্ত মাঘ মাসের ব্যাপ্তি। সাধারণতঃ ৩০ দিনে মাঘ মাস গণনা করা হয়। মাঘ মাসের শেষভাগে কখনো কখনো বৃষ্টি হয়ে থাকে। প্রবাদ আছে "মাঘের শীতে বাঘ পালায়"। এ মাসের আমের মুকুল আসে। খনার বচনে রয়েছে, "যদি বর্সে মাঘের শেষ, ধন্যি রাজার পূণ্যি দেশ"। [১] মাঘ মাসের পূর্ণিমাকে বলা হয় ‌‌‌মাঘী পূর্ণিমা‌‌‌। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উদযাপন করা হয়। ১১ মাঘ ব্রাহ্ম সমাজের মাঘোৎসব। বহু কবিতায় মাঘ মাস একটি বিষয় হিসাবে উপস্থাপিত।


[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ‌‌আকাদেমী বিদ্যার্থী বাংলা অভিধান, ১৯৯৯, পৃঃ ৬৬৭
বৈশাখ | জ্যৈষ্ঠ | আষাঢ় | শ্রাবণ | ভাদ্র | আশ্বিন | কার্তিক | অগ্রহায়ণ | পৌষ | মাঘ | ফাল্গুন | চৈত্র
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ