মুহররম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মহরম থেকে ঘুরে এসেছে)
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (জানুয়ারি ২০১২) |
মুহররম (আরবী: محرم ) ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস। চারটি পবিত্রতম মাসের মধ্যে এটি একটি। মুহররম শব্দটি আরবী যার অর্থ পবিত্র, সম্মানিত। প্রাচীনকাল থেকে মুহররম মাস পবিত্র হিসাবে গন্য। মহররমের ১০ তারিখ বিশেষ মর্যাদাসম্পন্ন দিন, যাকে আশুরা বলা হয়ে থাকে। মহররম মাসের পরবর্তি মাসের নাম সফর।
[সম্পাদনা] আশুরার দিনের ঘটনা
মুহররম মাসের দশম দিন ইসলামে বিশেষ মর্যাদাসম্পন্ন একটি দিন, কারণ এই দিনে ইসলাম ধর্মমতে অনেক ঘটনার অবতারণা হয়েছে। বিভিন্ন ঘটনাবলীর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- এই দিনে প্রথম মানব আদি পিতা জনাব আদম-কে [আ.] সৃষ্টি করেন ঈশ্বর (আল্লাহ)।
- আদমকে [আ.] এদিনেই স্বর্গ বা বেহেশতে স্থান দেয়া হয়, এবং পরবর্তীতে এই দিনেই পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাঁকে প্রতিনিধি মনোনীত করেছেন।
- জনাব নূহের[আ.] সময়কালে এই দিনে মহাপ্লাবন হয়।
- জনাব ইব্রাহীম [আ.] জন্ম নেন এই দিনে, এবং ফেরাউনের কবল থেকে উদ্ধার পানও এই দিনে
- ইব্রাহীমের [আ.] সমসাময়িক ফেরাউনকে আল্লাহ এই দিনে নীল নদের পানিতে ডুবিয়ে মারেন।
- জনাব ইউনুছ [আ.] মাছের পেট থেকে মুক্তি পান এই দিনে।
- জনাব আইয়ূব [আ.] রোগ মুক্তি পান এই দিনে।
- জনাব ঈসা [আ.] (খ্রিস্টধর্মমতে যিশু) এই দিনে জন্ম নেন এবং পরবর্তিতে তাঁকে সশরীরে উর্ধ্বাকাশে উঠিয়ে নেয়া হয় এই দিনে।
- জনাব মুহাম্মদ-এর [স.] দৌহিত্র হাসান [রা.] এই দিন কারবালার ময়দানে ইয়েজিদের হাতে মৃত্যুবরণ করেন।
[সম্পাদনা] আরো দেখুন
[সম্পাদনা] তথ্যসূত্র
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |