ভারতের জনপরিসংখ্যান
| ভারতের জনপরিসংখ্যান | |
|---|---|
ভারতের জনসংখ্যা, ১৯৬১-২০০৩ |
|
| জনসংখ্যা: | ১,২১০,১৯৩,৪২২ (২০১১ প্রাককলন) (২য়) |
| বৃদ্ধিহার: | ১.৪১% (২০০৯ প্রাককলন) (৯৩তম) |
| জন্মহার: | ২২.২২ জন্ম/১,০০০ জনে (২০০৯ প্রাককলন) |
| মৃত্যুহার: | ৬.৪ মৃত্যু/১,০০০ জনে (২০০৯ প্রাককলন) |
| গড় আয়ু: | ৬৯.৮৯ বছর (২০০৯ প্রাককলন) |
| –পুরুষ: | ৬৭.৪৬ বছর (২০০৯ প্রাককলন) |
| –মহিলা: | ৭২.৬১ বছর (২০০৯ প্রাককলন) |
| গর্ভহার: | ২.৬৮ শিশুজন্ম/নারী (২০১০ প্রাককলন) (৮২তম) |
| শিশুমৃত্যু হার: | ৩০.১৫ মৃত্যু/১,০০০ জন্মে (২০০৯ প্রাককলন) |
| বয়স গঠন: | |
| ০-১৪ বছর: | ৩১.১% (পুরুষ ১৯০,০৭৫,৪২৬/মহিলা ১৭২,৭৯৯,৫৫৩) (২০০৯ প্রাককলন) |
| ১৫-৬৪ বছর: | ৬৩.৬% (পুরুষ ৩৮১,৪৪৬,০৭৯/মহিলা ৩৫৯,৮০২,২০৯) (২০০৯ প্রাককলন) |
| ৬৫-তদুর্ধ্ব: | 5.3% (পুরুষ ২৯,৩৬৪,৯২০/মহিলা ৩২,৫৯১,০৩০) (২০০৯ প্রাককলন) |
| লিঙ্গানুপাত: | |
| জন্মকালে: | ১.১২ পুরুষ/মহিলা (২০০৯ প্রাককলন) |
| অনুর্ধ্ব ১৫: | ১.১০ পুরুষ/মহিলা (২০০৯ প্রাককলন) |
| ১৫-৬৪ বছর: | ১.০৬ পুরুষ/মহিলা (২০০৯ প্রাককলন) |
| ৬৫-তদুর্ধ্ব: | ০.৯০ পুরুষ/মহিলা (২০০৯ প্রাককলন) |
| জাতীয়তা: | |
| প্রধান জাতিগোষ্ঠী: | ভারতের জনগোষ্ঠী দেখুন |
| ভাষা: | |
| সরকারি: | ভারতের ভাষাসমূহ দেখুন |
ভারতের জনপরিসংখ্যান অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র। ২০১১ সালের জনগণনা তথ্য অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১২১ কোটিরও বেশি; যা সমগ্র বিশ্বের জনসংখ্যার এক-ষষ্ঠাংশ। বিশ্বের সামগ্রিক জনসংখ্যার ১৭.৫% ভারতের অধিবাসী। মনে করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে চীনকে ছাপিয়ে ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র হয়ে উঠবে এবং ২০৫০ সাল নাগাদ ভারতের জনসংখ্যা ১৬০ কোটি ছাড়িয়ে যাবে।[১][২] যদিও ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪১%, যা বিশ্বে ৯৩তম।
ভারতের জনসংখ্যার ৫০%-এর বয়স ২৫-এর নিচে এবং ৬৫%-এর বয়স ৩৫-এর নিচে। মনে করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে ভারতীয়দের গড় বয়স দাঁড়াবে ২৯ বছর (উল্লেখ্য, চীনাদের গড় বয়স হবে ৩৭ ও জাপানিদের ৪৮)। ২০৩০ সাল নাগাদ ভারতের পোষ্য অনুপাত হবে ০.৪-এর সামান্য কিছু বেশি।[৩]
ভারতে দুই হাজারেরও বেশি জাতিগোষ্ঠীর বসবাস। বিশ্বের প্রতিটি প্রধান ধর্মাবলম্বী মানুষ ভারতে বাস করেন। মোট চারটি ভাষা পরিবার (ইন্দো-আর্য, দ্রাবিড়, অস্ট্রো-এশিয়াটিক ও টিবেটো-বার্মান ভাষাসমূহ এবং একটি বিচ্ছিন্ন ভাষা (মহারাষ্ট্র রাজ্যের নিহালি ভাষা[৪]) ভারতে প্রচলিত।
এছাড়া আয় ও শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে জনসংখ্যায় যে সামাজিক বৈচিত্র্য সৃষ্টি হয়েছে, তা-ও যথেষ্ট জটিল। কেবলমাত্র আফ্রিকা মহাদেশই ভারতীয় প্রজাতন্ত্রের থেকে ভাষাগত, জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিচারে এগিয়ে রয়েছে।[৫]
পরিচ্ছেদসমূহ |
সাধারণ পরিসংখ্যান[সম্পাদনা]
ভারত বিশ্বের ২.৪% ভূভাগ অধিকার করে রয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার ১৭.৫% ভারতবাসী। মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিলে সারা বিশ্বে চাষযোগ্য জমির পরিমাণ ভারতেই সর্বাধিক।[৬] অন্যদিকে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিলে ভারতের জলভাগই বিশ্বে রাষ্ট্রগত হিসেবে সর্বাধিক। ভারতের জনসংখ্যার একটি বৃহৎ অংশ গ্রামবাসী। ছোটো ছোটো গ্রামে কৃষিকাজ ও কৃষিসংক্রান্ত কাজেই অধিকাংশ ভারতবাসীর আয়ের সংস্থান হয়। ২০০১ সালের জনগণনা অনুযায়ী, দেশের ৭২.২% মানুষ[৭] ৬৩৮,০০০টি গ্রামে[৮] এবং অবশিষ্ট ২৭.৮% মানুষ[৯] ৫,১০০টিরও বেশি শহর ও ৩৮০টি শহরপুঞ্জ অঞ্চলে বাস করেন।[১০]
ধর্মীয় জনপরিসংখ্যান[সম্পাদনা]
- মূল নিবন্ধ: ভারতে ধর্মবিশ্বাস
| ধর্ম | জনসংখ্যা | শতকরা হার |
|---|---|---|
| সকল ধর্ম | ১,০২৮,৬১০,৩২৮ | ১০০.০০% |
| হিন্দু | ৮২৭,৫৭৮,৮৬৮ | ৮০.৫% |
| মুসলিম | ১৩৮,১৮৮,২৪০ | ১৩.৪% |
| খ্রিষ্টান | ২৪,০৮০,০১৬ | ২.৩% |
| শিখ | ১৯,২১৫,৭৩০ | ১.৯% |
| বৌদ্ধ | ৭,৯৫৫,২০৭ | ০.৮% |
| জৈন | ৪,২২৫,০৫৩ | ০.৪% |
| বাহাই | ১,৯৫৩,১১২ | ০.১৮% |
| অন্যান্য | ৪,৬৮৬,৫৮৮ | ০.৩২% |
| ধর্ম অনুল্লিখিত | ৭২৭,৫৮৮ | ০.১% |
বিশ্বে জরথুস্ত্রবাদী, শিখ, হিন্দু, জৈন ও বাহাই ধর্মের অধিকাংশ অনুগামী ভারতে বাস করেন। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম-জনবহুল রাষ্ট্র।
ভারতের ধর্মীয় চরিত্র এক এক রাজ্যে এক এক রকমের। জম্মু ও কাশ্মীর ও লাক্ষাদ্বীপ মুসলিম-প্রধান; নাগাল্যান্ড, মিজোরাম ও মেঘালয় খ্রিষ্টান-প্রধান; পাঞ্জাব শিখ-প্রধান। তবে উল্লেখ্য বিষয় হল, জনগণনার সময় নিজের ধর্ম উল্লেখ না করার অধিকার ভারতীয়দের রয়েছে।
নিম্নলিখিত সারণিটিতে ২০০১ সালের জনগণনা তথ্য অনুযায়ী ভারতের ধর্মবিশ্বাসগুলির অবস্থা দেখানো হল:
- প্রতিটি সংখ্যা % হিসেবে।
- অন্যান্য-দের মধ্যে রয়েছে বাহাই, ইহুদি ও পারসি।
- আদিবাসী সর্বপ্রাণবাদী (ও ধর্ম-হীনেরা) ১৯২৬ সালের পর (অর্থাৎ, ১৯৩১ সালের জনগণনা থেকে) অন্যান্য শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আসছেন।
| উপাদান | হিন্দু[১২] | মুসলিম[১৩] | খ্রিষ্টান[১৪] | শিখ[১৫] | বৌদ্ধ[১৬] | জৈন[১৭] | অন্যান্য[১৮] |
|---|---|---|---|---|---|---|---|
| ২০০১ সালের জনসংখ্যার % হার | ৮০.৫% | ১৩.৪% | ২.৩% | ১.৯% | ০.৪% | ০.৪% | ০.৬% |
| দশকীয় বৃদ্ধি % (১৯৯১-২০০১)[১৯]* | ২০.৩% | ২৯.৫% | ২২.৬% | ১৮.২% | ২৪.৫% | ২৬.০% | ১০৩.১% |
| লিঙ্গানুপাত (গড় ৯৪৪) | ৯৩৫ | ৯৪০ | ১০০৯ | ৮৯৫ | ৯৫৫ | ৯৪০ | ১০০০ |
| সাক্ষরতর হার(৭১.৭% ৭ বছর ও তদুর্ধ্ব)[২০] | ৭৫.৫ | ৬০.০ | ৯০.৩ | ৭০.৪ | ৭৩.০ | ৯৫.০ | ৫০.০ |
| কাজে অংশগ্রহণের হার | ৪০.৪ | ৩১.৩ | ৩৯.৭ | ৩৭.৭ | ৪০.৬ | ৩২.৯ | ৪৮.৪ |
| গ্রামীণ লিঙ্গানুপাত[১৯] | ৯৪৪ | ৯৫৩ | ১০০১ | ৮৯৫ | ৯৫৮ | ৯৩৭ | ৯৯৫ |
| পৌর লিঙ্গানুপাত[১৯] | ৯২২ | ৯০৭ | ১০২৬ | ৮৮৬ | ৯৪৪ | ৯৪১ | ৯৬৬ |
| শিশু লিঙ্গানুপাত (০-৬ বছর) | ৯২৫ | ৯৫০ | ৯৬৪ | ৭৮৬ | ৯৪২ | ৮৭০ | ৯৭৬ |
দ্রষ্টব্য: সারণি থেকে মণিপুর রাজ্যের সেনাপতি জেলার মাও-মারাম, পাওমাতা ও পুরুল মহকুমা বাদ পড়েছে।
* এই তথ্য আনুমানিক নয় (অসম ও ভারত-শাসিত কাশ্মীর এখান থেকে বাদ পড়েনি); ১৯৮১ সালের জনগণনা অসমে ও ১৯৯১ সালের জনগণনা জম্মু ও কাশ্মীরে হয়নি।
† মহিলার সংখ্যা/১০০০ পুরুষে
জনপরিসংখ্যান অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা[সম্পাদনা]
| অবস্থান | রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল | জনসংখ্যা | %[২১] | গ্রামীণ জনসংখ্যা[২২] | পৌর জনসংখ্যা[২২] | আয়তন (বর্গকিলোমিটার)[২৩] | জনঘনত্ব(প্রতি বর্গকিলোমিটারে) | আয়তন (বর্গমাইল) | জনঘনত্ব (প্রতি বর্গমাইলে) | লিঙ্গানুপাত |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ১ | উত্তরপ্রদেশ | ১৯৯,৫৮১,৪৭৭ | ১৬.৪৯% | ১৩১,৬৫৮,৩৩৯ | ৩৪,৫৩৯,৫৮২ | ২৪০,৯২৮ | ৮২৮ | ৯৩,০২২.৮ | ২১৪৬ | ৯০৮ |
| ২ | মহারাষ্ট্র | ১১২,৩৭২,৯৭২ | ৯.২৯% | ৫৫,৭৭৭,৬৪৭ | ৪১,১৯৯,৯৮০ | ৩০৭,৭১৩ | ৩৬৫ | ১১৮,৮০৮.৭ | ৮১৫ | ৯৪৬ |
| ৩ | বিহার | ১০৩,৮০৪,৬৩৭ | ৮.৫৮% | ৭৪,৩১৬,৭০৯ | ৮,৬৮১,৮০০ | ৯৪,১৬৩ | ১১০২ | ৩৬,৩৫৬.৫ | ২,৮৫৫ | ৯১৬ |
| ৪ | পশ্চিমবঙ্গ | ৯১,৩৪৭,৭৩৬ | ৭.৫৫% | ৫৭,৭৪৮,৯৪৬ | ২২,৪২৭,২৫১ | ৮৮,৭৫২ | ১০২৯ | ৩৪,২৬৭.৩ | ২,৬৬৬ | ৯৯৭ |
| ৫ | অন্ধ্রপ্রদেশ | ৮৪,৬৬৫,৫৩৩ | ৭.০০% | ৫৫,৪০১,০৬৭ | ২০,৮০৮,৯৪০ | ২৭৫,০৪৫ | ৩০৮ | ১০৬,১৯৫.৫ | ৭৯৭ | ৯৯২ |
| ৬ | তামিলনাড়ু | ৭২,১৩৮,৯৫৮ | ৫.৯৬% | ৩৪,৯২১,৬৮১ | ২৭,৪৮৩,৯৯৮ | ১৩০,০৫৮ | ৫৫৫ | ৫০,২১৫.৭ | ১,৪৩৭ | ৯৯৫ |
| ৭ | মধ্যপ্রদেশ | ৭২,৫৯৭,৫৬৫ | ৬.০০% | ৪৪,৩৮০,৮৭৮ | ১৫,৯৬৭,১৪৫ | ৩০৮,২৪৫ | ২৩৬ | ১১৯,০১৪.১ | ৬১০ | ৯৩০ |
| ৮ | রাজস্থান | ৬৮,৬২১,০১২ | ৫.৬৭% | ৪৩,২৯২,৮১৩ | ১৩,২১৪,৩৭৫ | ৩৪২,২৩৯ | ২০১ | ১৩২,১৩৯.২ | ৫১৯ | ৯২৬ |
| ৯ | কর্ণাটক | ৬১,১৩০,৭০৪ | ৫.০৫% | ৩৪,৮৮৯,০৩৩ | ১৭,৯৬১,৫২৯ | ১৯১,৭৯১ | ৩১৯ | ৭৪,০৫০.৯ | ৮২৬ | ৯৬৮ |
| ১০ | গুজরাত | ৬০,৩৮৩,৬২৮ | ৪.৯৯% | ৩১,৭৪০,৭৬৭ | ১৮,৯৩০,২৫০ | ১৯৬,০২৪ | ৩০৮ | ৭৫,৬৮৫.৩ | ৭৯৮ | ৯১৮ |
| ১১ | ওড়িশা | ৪১,৯৪৭,৩৫৮ | ৩.৪৭% | ৩১,২৮৭,৪২২ | ৫,৫১৭,২৩৮ | ১৫৫,৭০৭ | ২৬৯ | ৬০,১১৮.৮ | ৬৯৮ | ৯৭৮ |
| ১২ | কেরল | ৩৩,৩৮৭,৬৭৭ | ২.৭৬% | ২৩,৫৭৪,৪৪৯ | ৮,২৬৬,৯২৫ | ৩৮,৮৬৩ | ৮৫৯ | ১৫,০০৫.১ | ২,২২৫ | ১,০৮৪ |
| ১৩ | ঝাড়খণ্ড | ৩২,৯৬৬,২৩৮ | ২.৭২% | ২০,৯৫২,০৮৮ | ৫,৯৯৩,৭৪১ | ৭৯,৭১৪ | ৪১৪ | ৩০,৭৭৭.৭ | ১০৭১ | ৯৪৭ |
| ১৪ | অসম | ৩১,১৬৯,২৭২ | ২.৫৮% | ২৩,২১৬,২৮৮ | ৩,৪৩৯,২৪০ | ৭৮,৪৩৮ | ৩৯৭ | ৩০,২৮৫.১ | ১০২৯ | ৯৫৪ |
| ১৫ | পাঞ্জাব | ২৭,৭০৪,২৩৬ | ২.২৯% | ১৬,০৯৬,৪৮৮ | ৮,২৬২,৫১১ | ৫০,৩৬২ | ৫৫০ | ১৯,৪৪৪.৯ | ১,৪২৫৩ | ৮৯৩ |
| ১৬ | হরিয়ানা | ২৫,৩৫৩,০৮১ | ২.০৯% | ১৫,০২৯,২৬০ | ৬,১১৫,৩০৪ | ৪৪,২১২ | ৫৭৩ | ১৭,০৭০.৩ | ১,৪৮৫ | ৮৭৭ |
| ১৭ | ছত্তীসগঢ় | ২৫,৫৪০,১৯৬ | ২.১১% | ১৬,৬৪৮,০৫৬ | ৪,১৮৫,৭৪৭ | ১৩৫,১৯১ | ১৮৯ | ৫২,১৯৭.৫ | ৪৮৯ | ৯৯১ |
| ১৮ | জম্মু ও কাশ্মীর | ১২,৫৪৮,৯২৬ | ১.০৪% | ৭,৬২৭,০৬২ | ২,৫১৬,৬৩৮ | ২২২,২৩৬ | ৫৬ | ৮৫,৮০৫.৮ | ১৪৬ | ৮৮৩ |
| ১৯ | উত্তরাখণ্ড | ১০,১১৬,৭৫২ | ০.৮৪% | ৬,৩১০,২৭৫ | ২,১৭৯,০৭৪ | ৫৩,৪৮৩ | ১৮৯ | ২০,৬৪৯.৯ | ৪৯০ | ৯৬৩ |
| ২০ | হিমাচল প্রদেশ | ৬,৮৫৬,৫০৯ | ০.৫৭% | ৫,৪৮২,৩১৯ | ৫৯৫,৫৮১ | ৫৫,৬৭৩ | ১২৩ | ২১,৪৯৫.৫ | ৩১৯ | ৯৭৪ |
| ২১ | ত্রিপুরা | ৩,৬৭১,০৩২ | ০.৩০% | ২,৬৫৩,৪৫৩ | ৫৪৫,৭৫০ | ১০,৪৮৬ | ৩৫০ | ৪,০৪৮.৭ | ৯০৭ | ৯৬১ |
| ২২ | মেঘালয় | ২,৯৬৪,০০৭ | ০.২৪% | ১,৮৬৪,৭১১ | ৪৫৪,১১১ | ২২,৪২৯ | ১৩২ | ৮,৬৫৯.৯ | ৩৪২ | ৯৮৬ |
| ২৩ | মণিপুরβ | ২,৭২১,৭৫৬ | ০.২২% | ১,৫৯০,৮২০ | ৫৭৫,৯৬৮ | ২২,৩২৭ | ১২২ | ৮,৬২০.৫ | ৩১৬ | ৯৮৭ |
| ২৪ | নাগাল্যান্ড | ১,৯৮০,৬০২ | ০.১৬% | ১,৬৪৭,২৪৯ | ৩৪২,৭৮৭ | ১৬,৫৭৯ | ১১৯ | ৬,৪০১.২ | ৩০৯ | ৯৩১ |
| ২৫ | গোয়া | ১,৪৫৭,৭২৩ | ০.১২% | ৬৭৭,০৯১ | ৬৭০,৫৭৭ | ৩,৭০২ | ৩৯৪ | ১,৪২৯.৪ | ১০২০ | ৯৬৮ |
| ২৬ | অরুণাচল প্রদেশ | ১,৩৮২,৬১১ | ০.১১% | ৮৭০,০৮৭ | ২২৭,৮৮১ | ৮৩,৭৪৩ | ১৭ | ৩২,৩৩৩.৪ | ৪৩ | ৯২০ |
| ২৭ | মিজোরাম | ১,০৯১,০১৪ | ০.০৯% | ৪৪৭,৫৬৭ | ৪৪১,০০৬ | ২১,০৮১ | ৫২ | ৮,১৩৯.৪ | ১৩৪ | ৯৭৫ |
| ২৮ | সিক্কিম | ৬০৭,৬৮৮ | ০.০৫% | ৪৮০,৯৮১ | ৫৯,৮৭০ | ৭,০৯৬ | ৮৬ | ২,৭৩৯.৮ | ২২২ | ৮৮৯ |
| কেঅ১ | দিল্লি | ১৬,৭৫৩,২৩৫ | ১.৩৮% | ৯৪৪,৭২৭ | ১২,৯০৫,৭৮০ | ১১,২৯৭ | ৯,৩৪০ | ৫৭২.৬ | ২৯,২৫৮ | ৮৬৬ |
| কেঅ২ | পুদুচেরি | ১,২৪৪,৪৬৪ | ০.১০% | ৩২৫,৭২৬ | ৬৪৮,৬১৯ | ৪৭৯ | ২,৫৯৮ | ১৮৪.৯ | ৬,৭৩০ | ১,০৩৮ |
| কেঅ৩ | চণ্ডীগড় | ১,০৫৪,৬৮৬ | ০.০৯% | ৯২,১২০ | ৮০৮,৫১৫ | ১১৪ | ৯,২৫২ | ৪৪.০ | ২৩,৯৭০ | ৮১৮ |
| কেঅ৪ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৩৭৯,৯৪৪ | ০.০৩% | ২৩৯,৯৫৪ | ১১৬,১৯৮ | ৮,২৪৯ | ৪৬ | ৩,১৮৫.০ | ১১৯ | ৮৭৮ |
| কেঅ৫ | দাদরা ও নগর হাভেলি | ৩৪২,৮৫৩ | ০.০৩% | ১৭০,০২৭ | ৫০,৪৬৩ | ৪৯১ | ৬৯৮ | ১৮৯.৬ | ১,৮০৮ | ৭৭৫ |
| কেঅ৬ | দমন ও দিউ | ২৪২,৯১১ | ০.০২% | ১০০,৮৫৬ | ৫৭,৩৪৮ | ১১২ | ২,১৬৯ | ৪৩.২ | ৫,৬২৩ | ৬১৮ |
| কেঅ৭ | লাক্ষাদ্বীপ | ৬৪,৪২৯ | ০.০১% | ৩৩,৬৮৩ | ২৬,৯৬৭ | ৩২ | ২,০১৩ | ১২.৪ | ৫,১৯৬ | ৯৪৬ |
| সর্বমোট | ভারত | ১,২১০,১৯৩,৪২২ | ১০০.০০% | ৭৪২,৪৯০,৬৩৯ | ২৮৬,১১৯,৬৮৯ | ৩,২৮৭,২৪০ | ৩৮২ | ১,২৬৯,২১০.৫ | ৯৫৪ | ৯৪০ |
পাদটীকা[সম্পাদনা]
- ↑ BBC - India's population 'to be biggest' in the planet
- ↑ United States Census Bureau - International Data Base (IDB)
- ↑ India's demographic dividend
- ↑ SIL International। "Ethnologue report for Language Isolate"। সংগৃহীত 2007-10-11।
- ↑ India, a Country Study United States Library of Congress, Note on Ethnic groups
- ↑ GM Crops Around the World – an accurate picture GM Freeze, Table 3
- ↑ Rural-Urban distribution Census of India: Census Data 2001: India at a glance >> Rural-Urban Distribution. Office of the Registrar General and Census Commissioner, India. Retrieved on 2008-11-26.
- ↑ Number of Villages Census of India: Number of Villages Office of the Registrar General and Census Commissioner, India. Retrieved on 2008-11-26.
- ↑ Rural-Urban distribution Census of India: Census Data 2001: India at a glance >> Rural-Urban Distribution. Office of the Registrar General and Census Commissioner, India. Retrieved on 2008-11-26.
- ↑ Urban Agglomerations and Towns Census of India: Urban Agglomerations and Towns. Office of the Registrar General and Census Commissioner, India. Retrieved on 2008-11-26.
- ↑ Office of The Registrar General & Census Commissioner, India, New Delhi-110011 2011, পৃঃ 1
- ↑ "Tables: Profiles by main religions: Hindus"। Census of India: Census Data 2001: India at a glance >> Religious Composition। Office of the Registrar General and Census Commissioner, India। সংগৃহীত 2008-11-26।
- ↑ "Tables: Profiles by main religions: Muslims"। Census of India: Census Data 2001: India at a glance >> Religious Composition। Office of the Registrar General and Census Commissioner, India। সংগৃহীত 2008-11-26।
- ↑ "Tables: Profiles by main religions: Christians"। Census of India: Census Data 2001: India at a glance >> Religious Composition। Office of the Registrar General and Census Commissioner, India। সংগৃহীত 2008-11-26।
- ↑ "Tables: Profiles by main religions: Sikhs"। Census of India 2001: Census Data 2001: India at a glance >> Religious Composition। Office of the Registrar General and Census Commissioner, India। সংগৃহীত 2008-11-26।
- ↑ "Tables: Profiles by main religions: Buddhists"। Census of India: Census Data 2001: India at a glance >> Religious Composition। Office of the Registrar General and Census Commissioner, India। সংগৃহীত 2008-11-26।
- ↑ "Tables: Profiles by main religions: Jains"। Census of India: Census Data 2001: India at a glance >> Religious Composition। Office of the Registrar General and Census Commissioner, India। সংগৃহীত 2008-11-26।
- ↑ "Tables: Profiles by main religions: Other religions"। Census of India: Census Data 2001: India at a glance >> Religious Composition। Office of the Registrar General and Census Commissioner, India। সংগৃহীত 2008-11-26।
- ↑ ১৯.০ ১৯.১ ১৯.২ "Census of India."। Census of India. Census Data 2001: India at a glance >> Religious Composition। Office of the Registrar General and Census Commissioner, India। সংগৃহীত 2008-11-26।
- ↑ http://mospi.gov.in/press_note_NSS_%20Report_no_532_19may10.pdf
- ↑ "Ranking of States and Union territories by population size : 1991 and 2001"। Government of India (2001)। Census of India। পৃ: 5–6। সংগৃহীত 2008-12-12।
- ↑ ২২.০ ২২.১ "Population"। Government of India (2001)। Census of India। সংগৃহীত 2008-10-26।
- ↑ "Area of India/state/district"। Government of India (2001)। Census of India। সংগৃহীত 2008-10-27।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- Census of India; Govt. site with detailed data from 2001 census
- Census of India map generator; generates maps based on 2001 census figures
- Census-2001 Religion wise data
- Demographic data for India; provides sources of demographic data for India
- Peopling of India
- Kokrajhar District Information Gateway - Census 2001
- Population Explosion in West Bengal: A Survey A Study by South Asia Research Society, Calcutta
- indianchild.com - Population of India
- District Level Estimates of Fertility from India’s 2001 Census Chris Zambelis
|
|||||
উদ্ধৃতি ত্রুটি: "note" নামের গ্রুপের <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য <references group="note"/> ট্যাগ দেয়া হয়নি