মারাঠা সাম্রাজ্য
[[Category:Former countries in South Asia|মারাঠা সাম্রাজ্য, ১৬৭৪]]
| মারাঠা সাম্রাজ্য मराठा साम्राज्य |
|||||
|
|||||
|
Political Map of South Asia around 1758 AD
|
|||||
| রাজধানী | Raigad, পরবর্তীকালে পুনে | ||||
| ভাষাসমূহ | মারাঠি | ||||
| সরকার | রাজতন্ত্র | ||||
| ছত্রপতি | |||||
| - | ১৬৭৪-১৬৮০ | শিবাজী | |||
| - | ১৬৮১-১৬৮৯ | সম্ভাজী | |||
| - | ১৬৮৯–১৭০০ | রাজারাম | |||
| - | ১৭০০–১৭০৭ | তারাবাই | |||
| - | ১৭০৭–১৭৪৭ | সাহু | |||
| - | ১৭৪৭–১৭৭৭ | রামরাজ | |||
| ইতিহাস | |||||
| - | প্রতিষ্ঠিত | ২১ এপ্রিল ১৬৭৪ | |||
| - | শেষ | ২১ সেপ্টেম্বর ১৮২০ | |||
| আয়তন | |||||
| ১০,০০,০০০ বর্গ কি.মি. (৩,৮৬,১০২ বর্গ মাইল) | |||||
| জনসংখ্যা | |||||
| - | ১৭০০ আনুমানিক | ||||
| মুদ্রা | Hon, টাকা, পয়সা, মোহর | ||||
মারাঠা সাম্রাজ্য (মারাঠি: मराठा साम्राज्य) হল একটি ঐতিহাসিক সাম্রাজ্য, যা খ্রিষ্টীয় সপ্তদশ শতাব্দী হতে উনবিংশ শতাব্দীর প্রথমভাগ পর্যন্ত (১৬৭৪ - ১৮১৮) ভারতবর্ষের দক্ষিণ পশ্চিমাংশে বিদ্যমান ছিলো। এর প্রতিষ্ঠাতা ছিলেন ছত্রপতি শিবাজী। মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্য পেশোয়ার অধীনে বহুগুণ বিস্তৃত হয়। ১৭৬১ সালে মারাঠারা পানিপথের তৃতীয় যুদ্ধে পরাজিত হয় যা তাদের সাম্রাজ্যের বিস্তার রোধ করে। পরবর্তীতে মারাঠা সাম্রাজ্য টুকরো হয়ে কতগুলো রাজ্যে বিভক্ত হয়ে যায় এবং ১৮১৮ সালের মধ্যে তারা ইঙ্গ-মারাঠা যুদ্ধে ব্রিটিশদের কাছে একে একে পরাজয় স্বীকার করে।
সাম্রাজ্যের একটি বৃহৎ অংশ ছিল সমুদ্রবেষ্টিত এবং কানোজি আংরের মতো দক্ষ সেনাপতির অধীনস্থ শক্তিশালী নৌ-বাহিনী দ্বারা সুরক্ষিত। তিনি প্রতিপক্ষের, বিশেষত পর্তুগিজ ও ব্রিটিশদের নৌ-আক্রমণ সাফল্যের সাথেই প্রতিহত করেন।[১] সুরক্ষিত সমুদ্রসীমা এবং শক্তিশালী দুর্গব্যবস্থা মারাঠাদের সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Setumadhavarao S. Pagadi. (1993). SHIVAJI. NATIONAL BOOK TRUST. পৃ: 21. আইএসবিএন 8123706472. http://books.google.com/books?id=UVFuAAAAMAAJ&pgis=1.
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |