বিষয়বস্তুতে চলুন

জাতীয় লীগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাংলাদেশ জাতীয় লীগ থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ জাতীয় লীগ
সংক্ষেপেবিএনএল
প্রতিষ্ঠাতাআতাউর রহমান খান
প্রতিষ্ঠা২০ জুলাই ১৯৬৮
বিভক্তিআওয়ামী লীগ
পূর্ববর্তীপাকিস্তান জাতীয় লীগ
পাকিস্তানের রাজনীতি

বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

জাতীয় লীগ, যার আনুষ্ঠানিক নাম বাংলাদেশ ন্যাশনাল লীগ, এবং যেটি প্রতিষ্ঠার সময় ন্যাশনাল প্রগ্রেসিভ লীগ নামে প্রতিষ্ঠিত হয়েছিল,[] এবং পরবর্তীতে পাকিস্তান ন্যাশনাল লীগ নামে পরিচিত ছিল,[][] ছিল বাংলাদেশের একটি বিলুপ্ত রাজনৈতিক দল।[] আতাউর রহমান খান এই দলের নেতা ছিলেন।[][] পরবর্তীতে এটিকে ২১ সেপ্টেম্বর ১৯৭৬ সালে বাংলাদেশে নিবন্ধন প্রদান করা হয়।[] এরপর ১৯৯০ সালে দলটি প্রায় নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর ২০২৫ সালে নিবন্ধন ফিরে পাওয়ার জন্য সকল শর্ত পূরণ করে।[] কিন্তু জাতীয় নাগরিক পার্টির আপত্তির কারণে এর নিবন্ধন পাওয়া আটকে যায়।[]

ইতিহাস

[সম্পাদনা]

পাকিস্তান আমলে পূর্ব বাংলার সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের নেতৃত্বে ১৯৬৯ সালের ২০শে জুলাই জাতীয় লীগ গঠিত হয়। আতাউর রহমান খান ১৯৭০ সালের পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় লীগের হয়ে ঢাকা-১৯ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন আতাউর রহমান খান। পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাকশাল-এ যোগ দিয়ে এর কেন্দ্রীয় কমিটির সদস্য হন। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর বাকশালের বিলুপ্তি হলে তিনি জাতীয় লীগ পুনরায় সংগঠিত করেন। ১৯৭৯ সালে অনুষ্ঠিত ২য় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-২১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৩ - ১৯৮৪ সাত দলীয় জোটের অন্যতম সদস্য হিসেবে এরশাদ সরকারের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করলেও পরবর্তীকালে মত পরিবর্তন করে এরশাদ সরকারের মন্ত্রিসভায় যোগ দিলে জাতীয় লীগ বিলুপ্ত হয়।

সভাপতি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ataur Rahman Launches his new party"। The Pakistan Observer। ২১ জুলাই ১৯৬৯। পৃ. ১।
  2. "পল্টনের জনসভা"। Daily Pakistan। ৩ মার্চ ১৯৭১। পৃ. ৩।
  3. "East Pakistan Results"। The Pakistan Observer। ৯ ডিসেম্বর ১৯৭০। পৃ. ১০।
  4. "List of 1st Parliament Members"Bangladesh Parliament। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২০
  5. "List of 1st Parliament Members"www.parliament.gov.bd। ৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২০
  6. "Falling short by five seats"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২০
  7. "৪টি দলের অনুমোদন লাভ"। The Daily Ittefaq। ২২ সেপ্টেম্বর ১৯৭৬।
  8. লাকী, নাজনীন (১ অক্টোবর ২০২৫)। "আলোচিত আতাউর রহমানের জাতীয় লীগ ফিরছে!"সারাবাংলা.নেট
  9. সাদিক, মফিজুল (১১ অক্টোবর ২০২৫)। "'জাতীয় লীগ নিবন্ধন পাচ্ছে দেখে সবার গাত্রদাহ শুরু হয়েছে'"জাগো নিউজ