অর্থ মন্ত্রণালয় (বাংলাদেশ)
| সংস্থার রূপরেখা | |
|---|---|
| গঠিত | ১৯৭১ |
| যার এখতিয়ারভুক্ত | বাংলাদেশ সরকার |
| সদর দপ্তর | বাংলাদেশ সচিবালয়, ঢাকা[১] |
| দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী | |
| সংস্থা নির্বাহী |
|
| অধিভূক্ত সংস্থা | |
| ওয়েবসাইট | অর্থ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ |
|
|
অর্থ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়।[২] বাংলাদেশ সরকারের অন্যতম এ সংস্থাটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় বাজেট প্রণয়ন, করারোপ, অর্থ সংশ্লিষ্ট আইন, বিধি-বিধান-প্রবিধান প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে থাকে।[৩] বর্তমানে এই মন্ত্রণালয়ের নেতৃত্বে রয়েছেন মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ।আর্থিক খাতের দুর্বল পারফরম্যান্সের জন্য সাধারণত এই মন্ত্রণালয়ের নেতৃত্ব, বিশেষ করে মন্ত্রী ও সচিবদের বিভিন্ন বিভাগের ভূমিকাকেই দায়ী করা হয়।
সমালোচকরা মনে করেন, ব্যাংকিং ও রাজস্ব খাতে সচিবদের নির্বাহী ক্ষমতার অপব্যবহারের কারণে আর্থিক দুর্নীতি বেড়েছে বলে অভিযোগ রয়েছে।[৪][৫] এ সমস্যাগুলোর মধ্যে রয়েছে বড় অঙ্কের ব্যাংক ঋণ কেলেঙ্কারি, অর্থপাচার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিককরণ। এমন কাঠামোগত সংকটের কারণে উল্লেখযোগ্য মূলধন বিদেশে পাচার হয়েছে বলে ধারণা করা হয়; বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছরে প্রায় ২৪০ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে দেশের বাইরে স্থানান্তরিত হয়েছে।[৬]
বিভাগসমূহ
[সম্পাদনা]- অর্থ বিভাগ
- অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
- রাজস্ব নীতি বিভাগ
- রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ
- বাংলাদেশ কাস্টমস (অনুমানিত)
- বেনাপোল কাস্টম হাউস (অনুমানিত)
- ঢাকা কাস্টম হাউস (অনুমানিত)
- চট্টগ্রাম কাস্টম হাউস (অনুমানিত)
- মংলা কাস্টম হাউস (অনুমানিত)
- জাতীয় সঞ্চয় অধিদপ্তর (অনুমানিত)
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
- ঢাকা স্টক এক্সচেঞ্জ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
- বাংলাদেশ ব্যাংক ব্যবস্থাপনা ইনস্টিটিউট
- বাংলাদেশ ব্যাংক
- বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
- বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
- মাইক্রোক্রেডিট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
- সোনালী ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক লিমিটেড
- রূপালী ব্যাংক লিমিটেড
- জনতা ব্যাংক লিমিটেড
- বাংলাদেশ কৃষি ব্যাংক
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
- সাধারণ বীমা কর্পোরেশন
- জীবন বীমা কর্পোরেশন
অর্থ সচিবগণের তালিকা
[সম্পাদনা]| ক্রমিক | নাম | মেয়াদকাল | সূত্র |
|---|---|---|---|
| ১ | কে এ জামান | ২২ এপ্রিল ১৯৭১ থেকে ১৬ জানুয়ারি ১৯৭২ | [৭] |
| ২ | মতিউল ইসলাম | ১৭ জানুয়ারি ১৯৭২ থেকে ১১ অক্টোবর ১৯৭৩ | [৭] |
| ৩ | কফিল উদ্দিন মাহমুদ | ১২ অক্টোবর ১৯৭৩ থেকে ৬ ফেব্রুয়ারি ১৯৭৬ | [৭] |
| ৪ | মোহাম্মদ সাইদুজ্জামান | ৬ ফেব্রুয়ারি ১৯৭৬ থেকে ১ জুলাই ১৯৭৭ | [৭] |
| ৫ | আবুল খায়ের | ১ জুলাই ১৯৭৭ থেকে ৬ ফেব্রুয়ারি ১৯৮০ | [৭] |
| ৬ | মোস্তাফিজুর রহমান | ৬ ফেব্রুয়ারি ১৯৮০ থেকে ২৪ অক্টোবর ১৯৮২ | [৭] |
| ৭ | গোলাম কিবরিয়া | ২৪ অক্টোবর ১৯৮২ থেকে ৮ জানুয়ারি ১৯৮৪ | [৭] |
| ৮ | মোস্তাফিজুর রহমান | ৫ ফেব্রুয়ারি ১৯৮৪ থেকে ১২ জানুয়ারি ১৯৮৭ | [৭] |
| ৯ | গোলাম কিবরিয়া | ১ ফেব্রুয়ারি ১৯৮৭ থেকে ৩১ ডিসেম্বর ১৯৮৮ | [৭] |
| ১০ | এম কে আনোয়ার | ১ জানুয়ারি ১৯৮৯ থেকে ৩১ ডিসেম্বর ১৯৮৯ | [৭] |
| ১১ | খোরশেদ আলম | ২ জানুয়ারি ১৯৯০ থেকে ১৩ জানুয়ারি ১৯৯২ | [৭] |
| ১২ | নাসিম উদ্দিন আহমেদ | ১৪ জানুয়ারি ১৯৯২ থেকে ২২ নভেম্বর ১৯৯৫ | [৭] |
| ১৩ | আকবর আলি খান | ২৩ নভেম্বর ১৯৯৫ থেকে ৩০ জুন ২০০১ | [৭] |
| ১৪ | জাকির আহমেদ খান | ১ জুলাই ২০০১ থেকে ৩১ জুলাই ২০০৫ | [৭] |
| ১৫ | সিদ্দিকুর রহমান চৌধুরী | ১ আগস্ট ২০০৫ থেকে ২১ জানুয়ারি ২০০৭ | [৭] |
| ১৬ | মোহাম্মদ তারেক | ২২ জানুয়ারি ২০০৭ থেকে ৩১ জুলাই ২০১২ | [৭] |
| ১৭ | ফজলে কবির | ১ আগস্ট ২০১২ থেকে ৩ জুলাই ২০১৪ | [৭] |
| ১৮ | মাহবুব আহমেদ | ৬ জুলাই ২০১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | [৭] |
| ১৯ | হেদায়েতুল্লাহ আল মামুন | ১ মার্চ ২০১৭ থেকে ৩ অক্টোবর ২০১৭ | [৭] |
| ২০ | মোহাম্মদ মুসলিম চৌধুরী | ৩ অক্টোবর ২০১৭ থেকে ১৭ জুলাই ২০১৮ | [৭] |
| ২১ | আবদুর রউফ তালুকদার | ১৭ জুলাই ২০১৮ থেকে ১১ জুলাই ২০২২ | [৭] |
| ২২ | ফাতিমা ইয়াসমিন | ১৭ জুলাই ২০২২ থেকে ২৮ আগস্ট ২০২৩ | [৭] |
| ২৩ | খায়েরুজ্জামান মজুমদার | ২৯ আগস্ট ২০২৩ থেকে বর্তমান | [৭] |
অধীনস্থ বিভাগ
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ List of Ministries and Divisions
- ↑ "Ministry of Finance"। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Finance Division :: Ministry of Finance"। mof.gov.bd। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৩।
- ↑ "রাষ্ট্রায়ত্ত ব্যাংক: লুটপাট সহজ করে তোলা"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৮ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৫।
- ↑ "অচল ব্যাংক বন্ধের আহ্বান সিপিডির, করের অপচয় নিয়ে উদ্বেগ"। Prothom Alo (ইংরেজি ভাষায়)। ১২ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৫।
- ↑ "আওয়ামী লীগ শাসনামলে গড়ে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১ ডিসেম্বর ২০২৪। ৪ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৫।
- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 "Former Secretaries"। অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৪।






