মোঃ আসাদুজ্জামান
মোঃ আসাদুজ্জামান | |
|---|---|
২০২৬ সালে আসাদুজ্জামান | |
| আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| প্রধানমন্ত্রী | তারেক রহমান |
| পূর্বসূরী | আসিফ নজরুল (উপদেষ্টা) |
| বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল | |
| কাজের মেয়াদ ৮ আগস্ট ২০২৪ – ২৮ ডিসেম্বর ২০২৫ | |
| নিয়োগদাতা | মোহাম্মদ সাহাবুদ্দিন |
| পূর্বসূরী | আবু মোহাম্মদ আমিন উদ্দিন |
| উত্তরসূরী | রুহুল কুদ্দুস কাজল |
| ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ – বর্তমান | |
| পূর্বসূরী | মোঃ নায়েব আলী জোয়াদ্দার |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৩১ জানুয়ারি ১৯৭১ যশোর জেলা, পূর্ব পাকিস্তান, পাকিস্তান |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| দাম্পত্য সঙ্গী | শিরীন সুলতানা |
| সন্তান | ২ কন্যা |
| শিক্ষা | এলএলবি, এলএলএম |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
মোঃ আসাদুজ্জামান (জন্ম: ৩১ জানুয়ারি ১৯৭১) একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল ছিলেন।[১] ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগ দেন।[২] তিনি বর্তমানে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য।[৩] ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পান।
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]তিনি ১৯৭১ সালের ৩১ জানুয়ারি তৎকালীন পাকিস্তানের পূর্ব পাকিস্তানের যশোর জেলার বারইপাড়া গ্রামে (অধুনা বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার অন্তর্গত) জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ মোঃ ইসরাইল হোসেন এবং মাতার নাম বেগম রোকেয়া।
মোঃ আসাদুজ্জামানের শিক্ষা জীবন শুরু হয় নিজ মহকুমা ঝিনাইদহে। তিনি ১৯৮৭ সালে যশোর বোর্ড থেকে এসএসসি এবং ১৯৮৯ সালে এইচএসসি পাস করেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি ১৯৮৯-১৯৯৪ সালে জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরে ১৯৯৪ সালে তিনি জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৯৫ সালে তিনি আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক তালিকাভুক্ত হন এবং ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। তিনি ১৯৯৭ সালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করেন। ২০০৫ সালে তিনি আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
আইনজীবী হিসেবে তিনি কর্মজীবনের শুরুতে সুপ্রিম কোর্টের তৎকালীন আইনজীবী ও পরবর্তীকালে বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে কাজ করেছেন। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র হিসেবে যোগদান করেন এবং দীর্ঘদিনের সাহচর্যে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক প্রতিষ্ঠিত ল চেম্বারের একজন পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৫][৬] কর্মজীবনে আসাদুজ্জামান উচ্চ আদালতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় অংশগ্রহণ ও জটিল আইনি সমস্যার সমাধানে অবদান রেখেছেন।[৭]
২০২৪ সালে তিনি বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। তার এই নিয়োগ বাংলাদেশের আইনি পরিসরে নতুন দিক নির্দেশনা আনতে পারে[৮] এবং সরকারের বিভিন্ন কার্যক্রমে আইনি সহায়তা প্রদান করতে সহায়ক হবে বলে সংবাদমাধ্যম সমূহে আশা প্রকাশ করা হয়।[৯][১০]
পরবর্তীকালে, ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং আইনমন্ত্রীর দায়িত্ব পান।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান"। RTV Online। ৮ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪।
- ↑ "প্রথম দায়িত্ব জনগণের পক্ষে অবস্থান নেওয়া: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল"। প্রথম আলো। ৮ আগস্ট ২০২৪। ৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৪।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "BNP candidate Asaduzzaman wins Jhenaidah-1 seat"। Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "অন্তর্বর্তী সরকার ও সংস্কার কমিশনে জাসদের ছায়া"।
- ↑ "নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ আগস্ট ২০২৪।
- ↑ "নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান"। Bangla Tribune। ৮ আগস্ট ২০২৪। ৩১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান"। dhakapost.com। ৮ আগস্ট ২০২৪। ৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার এখতিয়ার নেই: অ্যাটর্নি জেনারেল"। প্রথম আলো। ২৭ আগস্ট ২০২৪।
- ↑ Channel i। "অ্যাটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান"। Channel i Online। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৪।
- ↑ "নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান"। বাংলাদেশ প্রতিদিন। ৯ আগস্ট ২০২৪।
- ↑ "আইনমন্ত্রী হলেন আসাদুজ্জামান"। জাগোনিউজ২৪.কম। ১৮ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে মোঃ আসাদুজ্জামান সম্পর্কিত মিডিয়া দেখুন।