পঞ্চম জাতীয় সংসদ
পঞ্চম জাতীয় সংসদ | |
|---|---|
জাতীয় সংসদের সিলমোহর | |
জাতীয় সংসদের পতাকা | |
| ধরন | |
| ধরন | |
| মেয়াদসীমা | ৪ বছর ৮ মাস |
| ইতিহাস | |
| শুরু | ৫ এপ্রিল ১৯৯১ |
| বিলুপ্তি | ২৪ নভেম্বর ১৯৯৫ |
| পূর্বসূরী | চতুর্থ জাতীয় সংসদ |
| উত্তরসূরী | ষষ্ঠ জাতীয় সংসদ |
| নেতৃত্ব | |
| গঠন | |
| আসন | ৩৩০ |
রাজনৈতিক দল | সরকার(১৫৪)
বিরোধী দল(১৪৩)
অন্যান্য
|
| নির্বাচন | |
সর্বশেষ নির্বাচন | পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন |
পরবর্তী নির্বাচন | ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন |
| সভাস্থল | |
| জাতীয় সংসদ ভবন, শের-ই-বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ | |
| ওয়েবসাইট | |
| http://www.parliament.gov.bd/ | |
পঞ্চম জাতীয় সংসদ (৫ এপ্রিল ১৯৯১ - ২৪ নভেম্বর ১৯৯৫) ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়। নির্বাচনে প্রধান দুটি দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংসদের ৩০০টির আসনের মধ্যে ১৪০টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ ৮৮টি আসনে জয়লাভ করে।[১] বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদা জিয়াকে প্রধান করে সরকার গঠন করে। ১৯৯১ সালের ৫ এপ্রিল পঞ্চম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।[২] জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ জন এবং সংরক্ষিত মহিলা আসনের ৩০ জনসহ মোট ৩৩০ জন সংসদ সদস্য নিয়ে পঞ্চম সংসদ যাত্রা শুরু করে। ২০ মার্চ মন্ত্রিসভা গঠিত হয়। আবদুর রহমান বিশ্বাস সংসদের স্পিকার এবং শেখ রাজ্জাক আলী ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরবর্তীতে আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হলে শেখ রাজ্জাক আলী স্পিকার এবং হুমায়ুন খান পন্নী ডেপুটি স্পিকার নির্বাচিত হন।[২] সংসদে আওয়ামীলীগ বিরোধীদলের মর্যাদা পায় এবং শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন।[৩] এ সংসদ মোট ৪ বছর ৮ মাস স্থায়ী ছিলো।[৪]
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Islam, Syed Serajul (২০০১)। "Elections and politics in post-Ershad era in Bangladesh" (পিডিএফ)। Asian and African Studies। ১০ (1): ১৬০–১৭৩। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮।
- 1 2 "প্রাক্তন সংসদসমূহ" (পিডিএফ)। জাতীয় সংসদ। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- ↑ "১৯৭৩-২০১৪: কেমন ছিল দশ সংসদ নির্বাচন"। বাংলাদেশ প্রতিদিন। ২৫ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০।
- ↑ "জাতীয় সংসদ"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০।