বিষয়বস্তুতে চলুন

শ্রীরাম লাগু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীরাম লাগু
২০১০ সালে লাগু
জন্ম(১৯২৭-১১-১৬)১৬ নভেম্বর ১৯২৭
মৃত্যু১৭ ডিসেম্বর ২০১৯(2019-12-17) (বয়স ৯২)
পুনে, মহারাষ্ট্র, ভারত
শিক্ষাএম. বি. বি. এস.
মাতৃশিক্ষায়তনবি. জে. মেডিক্যাল কলেজ, পুনে
পেশা
দাম্পত্য সঙ্গীদীপা লাগু
সম্মাননা• পদ্মশ্রী (১৯৭৪)
• কালিদাস সম্মান (১৯৯৭)
• পূণ্যভূষণ (২০০৭)
• সঙ্গীত নাটক অকাদেমি ফেলোশিপ (২০১০)

ডাক্তার শ্রীরাম লাগু (১৬ নভেম্বর ১৯২৭ - ১৭ ডিসেম্বর ২০১৯) একজন ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা। তিনি হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অভিনয় করতেন, পাশাপাশি তিনি একজন ইএনটি শল্যচিকিৎসক। দীর্ঘ কর্মজীবনে তিনি ২৫০ এর অধিক হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে এবং হিন্দি, মারাঠি ও গুজরাতি মঞ্চনাটকে অভিনয় করেছেন, এবং ২০টির অধিক মারাঠি মঞ্চনাটক পরিচালনা করেছেন। তিনি ঘরৌন্দা (১৯৭৭) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি কিনারা (১৯৭৭) ও ইনসাফ কি তরাজু (১৯৮০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে আরও দুটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার আত্মজীবনী লমাণ, যার অর্থ হন "পণ্য বহনকারী"।[১]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

শ্রীরাম লাগু ১৯২৭ সালের ১৬ই নভেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্সির (বর্তমান মহারাষ্ট্র, ভারত) সতারা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা বালকৃষ্ণ চিন্তামণ লাগু ও মাতা সত্যভম লাগু। তিনি তাদের চার সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। লাগু ভাবে হাই স্কুল ও ফার্গুসন কলেজে (পুনে বিশ্ববিদ্যালয়) পড়াশুনা করেন। এরপর তিনি বি. জে. মেডিক্যাল কলেজ থেকে এম. বি. বি. এস. ও এম. এস. ডিগ্রি অর্জন করেন।[২]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
১৯৭৮ ২৫তম ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ঘরৌন্দা বিজয়ী [৩]
কিনারা মনোনীত [৪]
১৯৮১ ২৮তম ফিল্মফেয়ার পুরস্কার ইনসাফ কি তরাজু মনোনীত [৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ নিকলবাইন, স্কট (১৬ নভেম্বর ১৯৮০)। "Shriram Lagoo"। ফ্রিডম ফ্রম রিলিজিওন ফাউন্ডেশন (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪।
  2. ↑ ধারওয়াডকার, অপর্ণা (২০০৭)। "Lagoo, Shreeram"। লেইটার, স্যামুয়েল এল. (সম্পাদক)। Encyclopedia of Asian Theatre: O-Z। খণ্ড I। গ্রিনউড প্রেস। পৃ. ৩৬৪। আইএসবিএন ৯৭৮-০-৩১৩-৩৩৫৩১-০।
  3. ↑ "The Filmfare Awards Winners – 1977"। দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪।
  4. ↑ "The Filmfare Awards Nominations – 1977"। দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪।
  5. ↑ "The Filmfare Awards Nominations – 1980"। দ্য টাইমস গ্রুপ। ২৯ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]