এম. নাইট শ্যামলন
এম. নাইট শ্যামলন | |
|---|---|
മനോജ് നെല്ലിയാട്ടു ശ്യാമളൻ | |
২০১৮ সালে শ্যামলন | |
| জন্ম | মনোজ নেল্লিয়াট্টু শ্যামলন্ ৬ আগস্ট ১৯৭০ |
| নাগরিকত্ব | মার্কিন |
| মাতৃশিক্ষায়তন | নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় |
| পেশা | |
| কর্মজীবন | ১৯৯২–বর্তমান |
| প্রতিষ্ঠান | ব্লাইন্ডিং এজ পিকচার্স |
কর্ম | পূর্ণতালিকা |
| দাম্পত্য সঙ্গী | ভাবনা বাসবানী (বি. ১৯৯২) |
| সন্তান | ৩, সালেকা নাইট শ্যামলন ও ঈশানা নাইট শ্যামলন–সহ |
| পুরস্কার | পূর্ণ তালিকা |
মনোজ নেল্লিয়াট্টু ‘এম. নাইট’ শ্যামলন[ক][খ][১] (মালয়ালম: മനോജ് നെല്ലിയാട്ടു ശ്യാമളൻ; জন্ম: ৬ই আগস্ট ১৯৭০)[২] হলেন একজন মার্কিন চলচ্চিত্র নির্মাতা।[৩] তাঁর চলচ্চিত্রগুলো প্রায়শই অতিপ্রাকৃত কাহিনী ও অপ্রত্যাশিত সমাপ্তির জন্য পরিচিত। তাঁর চলচ্চিত্রগুলোর সম্মিলিত আয় বিশ্বব্যাপী ৩.৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।[৪] শ্যামলন দুটো একাডেমি পুরস্কার, দুটো বাফটা পুরস্কার এবং একটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়নসহ বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছেন।
শ্যামলন ভারতের মাহেতে জন্মগ্রহণ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের পেন ভ্যালিতে বেড়ে ওঠেন। তাঁর প্রারম্ভিক চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে প্রেয়িং উইথ এঙ্গার (১৯৯২) এবং ওয়াইল্ড এওয়েক (১৯৯৮), এরপর আসে তাঁর সাফল্যজনক চলচ্চিত্র দ্য সিক্সথ সেন্স (১৯৯৯), যা তাঁকে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন এনে দেয়। পরবর্তীতে তিনি আনব্রেকেবল (২০০০), সাইন্স (২০০২) এবং দ্য ভিলেজ (২০০৪) নির্মাণ করেন। শ্যামলনের পরের একাধিক চলচ্চিত্র—লেডি ইন দ্য ওয়াটার (২০০৬), দ্য হ্যাপেনিং (২০০৮), দ্য লাস্ট এয়ারবেন্ডার (২০১০), এবং আফটার আর্থ (২০১৩)—সাফল্যের মুখ দেখেনি। পরবর্তী সময় তিনি দ্য ভিজিট (২০১৫) এবং স্প্লিট (২০১৬) ফিল্মের মাধ্যমে ক্যারিয়ারে পুনর্জাগরণ ঘটান। এরপর তিনি গ্লাস (২০১৯), ওল্ড (২০২১), নক এট দ্য কেবিন (২০২৩) এবং ট্র্যাপ (২০২৪) নির্মাণ করেন।[৫][৬][৭]
শ্যামলন টোয়েন্টিয়েথ টেলিভিশনের কল্পবৈজ্ঞানিক ধারাবাহিক ওয়েওয়ার্ড পাইন্স (২০১৫–২০১৬) এবং অ্যাপল টিভির মনস্তাত্ত্বিক ভৌতিক ধারাবাহিক সার্ভেন্ট (২০১৯–২০২৩)-এর নির্বাহী প্রযোজকদের একজন ছিলেন এবং সময়ে সময়ে পর্ব পরিচালনাও করেছেন। তিনি সার্ভেন্ট ধারাবাহিকটির শোরানার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৮][৯]
২০০৮ সালে ভারত সরকার শ্যামলনকে পদ্মশ্রী পদকে ভূষিত করে।[১০]

চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | শিরোনাম | পরিচালক | প্রযোজক | চিত্রনাট্যকার | অভিনেতা | ভূমিকা | টীকা |
|---|---|---|---|---|---|---|---|
| ১৯৯২ | প্রেয়িং উইথ অ্যাঙ্গার | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | দেব রমন | |
| ১৯৯৮ | ওয়াইড অ্যাওয়েক | হ্যাঁ | না | হ্যাঁ | না | ||
| ১৯৯৯ | দ্য সিক্স্থ সেন্স | হ্যাঁ | না | হ্যাঁ | হ্যাঁ | ডঃ হিল | |
| স্টুয়ার্ট লিটল | না | না | হ্যাঁ | না | |||
| ২০০০ | আনব্রেকেবল | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | স্টেডিয়ামে ড্রাগ বিক্রেতা | |
| ২০০২ | সাইন্স | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | রে রেড্ডি | |
| ২০০৪ | দ্য ভিলেজ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | জে | নির্বাহী সঙ্গীত প্রযোজক |
| ২০০৬ | লেডি ইন দ্য ওয়াটার | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ভিক র্যান | |
| ২০০৮ | দ্য হ্যাপেনিং | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | জোয়ি (কণ্ঠ) | |
| ২০১০ | দ্য লাস্ট এয়ারবেন্ডার | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ফায়ারবেন্ডার | অনুল্লেখ্য |
| ডেভিল | না | হ্যাঁ | হ্যাঁ | না | |||
| ২০১৩ | আফটার আর্থ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | ||
| ২০১৫ | দ্য ভিজিট | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | না | ||
| ২০১৬ | স্প্লিট | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | জয় | |
| ২০১৯ | গ্লাস | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | — |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "NLS: Say How, Q-T"। Library of Congress। ২৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৭।
- ↑ "Monitor"। Entertainment Weekly। নং 1219। ১০ আগস্ট ২০১২। পৃ. ২৭। ৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০।
- ↑ Huber, Robert; Wallace, Benjamin (২০০৬)। The Philadelphia Reader। Temple University Press। পৃ. ১৯৭।
Then [Shyamalan] changed his name. The idea came when he was applying for American citizenship at age 18.
- ↑ McClintock, Pamela (১৩ অক্টোবর ২০২১)। "M. Night Shyamalan's Next Movie Gets a Title: 'Knock at the Cabin'"। The Hollywood Reporter। ১৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২১।
- ↑ "Old"। Box Office Mojo। ৯ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২১।
- ↑ "A Deeper Look at the Strange Career of M. Night Shyamalan"। ২ এপ্রিল ২০২৩।
- ↑ "The Fall and Rise of M. Night Shyamalan"। Rolling Stone। ২০ ডিসেম্বর ২০১৮।
- ↑ Kornelis, Chris (১২ জানুয়ারি ২০২২)। "M. Night Shyamalan on Impostor Syndrome and His Old-School Film Techniques"। Wsj.com। ১৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২।
- ↑ "The Prizes of the International Jury"। Berlinale.de। ৫ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২।
- ↑ "Padma Shri Awardees"। india.gov.in। National Informatics Centre, Government of India। ৩০ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- M. Night Shyamalan Online
- ইন্টারনেট মুভি ডেটাবেজে M. Night Shyamalan (ইংরেজি)
- M. Night Fans
- boxofficemojo on Lady in the Water
- The Smoking Gun
- ↑ কোনও মধ্যনাম নেই, মাইকেল ব্যাম্বার্গার রচিত দ্য ম্যান হু হার্ড ভয়েসেস: অর, হাউ এম. নাইট শ্যামলন রিস্ক্ড হিজ ক্যারিয়ার অন অ্যা ফেইরি টেল (গথাম বুক্স, নিউ ইয়র্ক, ২০০৬), পৃ. ১৭ মোতাবেক।
- ↑ /ˈʃɑːməlɑːn/ SHAH-mə-lahn
<ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি- ১৯৭০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইংরেজি ভাষার চলচ্চিত্র পরিচালক
- এশীয় মার্কিন চলচ্চিত্র নির্মাতা
- তামিল চলচ্চিত্র পরিচালক
- ভারতীয়-মার্কিন
- মার্কিন চলচ্চিত্র পরিচালক
- মার্কিন হিন্দু
- হরর চলচ্চিত্র পরিচালক
- শিল্পকলায় পদ্মশ্রী প্রাপক
- প্রবাসী ভারতীয় সম্মান প্রাপক
- মার্কিন চলচ্চিত্র প্রযোজক
- মার্কিন পুরুষ চিত্রনাট্যকার
- পেনসিলভেনিয়ার চলচ্চিত্র পরিচালক
- মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসী
- ফিলাডেলফিয়ার অভিনেতা
- বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র পরিচালক
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২০শ শতাব্দীর মার্কিন পুরুষ লেখক
- ২০শ শতাব্দীর মার্কিন চিত্রনাট্যকার
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন চিত্রনাট্যকার
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন পরিচালক
- মালয়ালি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ভারতীয় তামিল বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা
- মার্কিন চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি প্রতিষ্ঠাতা
- ২১শ শতাব্দীর মার্কিন পুরুষ লেখক