সঞ্জীব কুমার
সঞ্জীব কুমার | |
|---|---|
| জন্ম | হরিহর জেঠালাল জরিওয়ালা[১] ৯ জুলাই ১৯৩৮ সুরাট, বম্বে প্রেসিডেন্সী, ব্রিটিশ ভারত (এখন সুরাট, গুজরাত) |
| মৃত্যু | ৬ নভেম্বর ১৯৮৫ (বয়স ৪৭) মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
| মৃত্যুর কারণ | হার্ট অ্যাটাক |
| অন্যান্য নাম | হরিভাই |
| পেশা | অভিনেতা |
| কর্মজীবন | ১৯৬০-১৯৮৫ |
সঞ্জীব কুমার (জন্ম: হরিহর জেঠালাল জরিওয়ালা; ৯ জুলাই, ১৯৩৮ - ৬ নভেম্বর, ১৯৮৫) একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ছিলেন। তার প্রথম ছবি "হম হিন্দুস্তানি" (১৯৬০)। তিনি "দস্তক" (১৯৭১) এবং "কোশীশ" (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কয়েকটি প্রধান পুরস্কার পান। তিনি প্রণয়ধর্মী থেকে রোমাঞ্চকর পর্যন্ত ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তামিল চলচ্চিত্রের পুনর্নির্মাণের সাথে সাথে "খিলোনা" (১৯৭০ ছবি), "ইয়েহি হ্যায় জিন্দগি", "নয়া দিন নয়ী রাত", "দেবতা" (১৯৭৮-এর চলচ্চিত্র), "ইতনি সি বাত" এবং "অর্জুন পণ্ডিত" (১৯৭৬-এর চলচ্চিত্র), "শোলে" ও "ত্রিশুল" এর মতো চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। "রাম তেরে কিতনে নাম" তার প্রতিভা প্রকাশ করে। তিনি সাসপেন্স-থ্রিলার চলচ্চিত্র যেমন "কত্ল", "শিকার", "উলঝন" এবং "তৃষ্ণা" ও করেছিলেন। তিনি "মনচলি", পতি পত্নী অউর ভো (১৯৭৮-এর চলচ্চিত্র), "অঙ্গুর", "বিবি ও বিবি", "হিরো" প্রভৃতি চলচ্চিত্রে কৌতুকের অভিনয়ও করেছেন। তিনি তার চরিত্রগুলির অসীমতা এবং প্রকৃত চিত্রকল্পের জন্য ভালভাবে কাজ করেছেন। ভারতীয় সিনেমার ১০০ বছর উদযাপনের উপলক্ষ্যে ফোর্বস ইন্ডিয়া কর্তৃক ভারতীয় সিনেমার ২৫ টি সেরা অভিনেতার পারফরম্যান্সের মধ্যে তার চলচ্চিত্র "অঙ্গুর" এর দ্বৈত ভূমিকাটি ছিল।[১][২][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Salt-and-pepper memories with Sanjeev Kumar"। Hindustan Times। ৪ নভেম্বর ২০১২। ১৫ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৩।
- ↑ "He was an actor for all seasons"। The Sunday Tribune। ১৩ আগস্ট ২০০০। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৩।
- ↑ "Sanjeev Kumar"। upperstall.com।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে Sanjeev Kumar (ইংরেজি)
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) বিজয়ী
- ১৯৩৮-এ জন্ম
- ১৯৮৫-এ মৃত্যু
- ভারতীয় অভিনেতা
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- হিন্দি চলচ্চিত্র অভিনেতা
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- গুজরাতি ব্যক্তি
- ভারতীয় মঞ্চ অভিনেতা
- গুজরাতের অভিনেতা
- ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী