বিষয়বস্তুতে চলুন

চন্দ্রপুলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চন্দ্রপুলি
বাসায় বানানো চন্দ্রপুলি
উৎপত্তিস্থলবাংলাদেশ, ভারত
অঞ্চল বা রাষ্ট্রদক্ষিণ এশিয়া
পরিবেশনঘরের স্বাভাবিক তাপমাত্রা
প্রধান উপকরণনারকেল,দুধ,ক্ষীর,এলাচগুঁড়ো এবংকর্পূর
ভিন্নতানাড়ু, রসকরা

চন্দ্রপুলি বাংলাদেশ ও ভারতের একটি জনপ্রিয় মিষ্টি। চন্দ্রপুলি নারকেল ও দুধ থেকে প্রস্তুত অর্ধচন্দ্রাকৃতি এবং সাধারণত ছাঁচে ফেলা একপ্রকার সন্দেশ জাতীয় মিষ্টি।[] এটি মূলতঃ পৌষ পার্বণের সময়ই প্রস্তুত করা হয়।

নারায়ণ দেবের পদ্মপুরাণে বেহুলার বিবাহ উপলক্ষ্যে পরিবেশিত মিষ্টান্নের মধ্যে চন্দ্রপুলির উল্লেখ আছে । []

নারকেলজাত মিষ্টান্নের মধ্যে চন্দ্রপুলি অত্যন্ত জনপ্রিয়। চিনি ও নারকেলের কড়া পাকে এই মিষ্টান্ন তৈরী হয়। এর সঙ্গে ক্ষীর,এলাচগুঁড়ো এবংকর্পূর মেশান হয়। নরম অবস্থায় মণ্ডাকৃতি এই মিষ্টান্নকে কাঠের বা পাথরের ছাঁচে ফেলে নির্দিষ্ট অর্ধচন্দ্রাকৃতি আকার দেওয়া হয়ে থাকে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. রায়, উৎসা (২০১৫)। Culinary Culture in Colonial India (ইংরেজি ভাষায়)। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস। পৃ. ২০৪। আইএসবিএন ৯৭৮১১০৭০৪২৮১০। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৬
  2. রায়, প্রণব (জুলাই, ১৯৮৭)। বাংলার খাবার। কলকাতা: সাহিত্যলোক। পৃ. ১১, ৪১, ৪২। {{বই উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)