চিত্রকূট
| চিত্রকোট | |
|---|---|
| শহর | |
| ভারতের মধ্যপ্রদেশে অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৫°০০′ উত্তর ৮০°৫০′ পূর্ব / ২৫.০০° উত্তর ৮০.৮৩° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | মধ্য প্রদেশ |
| জেলা | সাতনা |
| জনসংখ্যা (২০০১) | |
| • মোট | ২২,২৯৪ |
| ভাষা | |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
চিত্রকোট (ইংরেজি: Chitrakoot) ভারতের মধ্য প্রদেশ রাজ্যের সাতনা জেলার একটি নগর পঞ্চায়েত-শাসিত শহর।
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]এটি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের সীমান্তে মধ্যপ্রদেশের অংশে অবস্থিত।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে চিত্রকোট শহরের জনসংখ্যা হল ২২,২৯৪ জন।[১] এর মধ্যে পুরুষ ৫৭% এবং নারী ৪৩%।
এখানে সাক্ষরতার হার ৫০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৬৩% এবং নারীদের মধ্যে এই হার ৩৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে চিত্রকোট এর সাক্ষরতার হার কম।
এই শহরের জনসংখ্যার ১৮% হল ৬ বছর বা তার কম বয়সী।
ধর্মীয় তাৎপর্য
[সম্পাদনা]রামায়ণ অনুসারে ১৪ বছর বনবাসে থাকার সময় চিত্রকূটেই সাড়ে ১১ বছর ছিলেন রাম, সীতা ও লক্ষ্মণ। চিত্রকূটকে মধ্যপ্রদেশের ধর্মীয় শহর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সে রাজ্যের মন্ত্রী ।[২]
পরিবহন
[সম্পাদনা]রেলপথে
[সম্পাদনা]এটি মধ্যপ্রদেশের অংশে অবস্থিত হলেও এর রেলওয়ে স্টেশনটি উত্তরপ্রদেশে অবস্থিত। স্টেশনটি হচ্ছে চিত্রকূট ধাম কার্বি । এখানে একক বৈদ্যুতিক লাইন রয়েছে। হাওড়া- গোয়ালিওর চম্বল এক্সপ্রেস এ এখানে সরাসরি যাওয়া যায় ।
আকাশপথে
[সম্পাদনা]এখানে চিত্রকূট বিমানবন্দর রয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০০৭।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Lord Ram on Exile"। ১৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯।