বিষয়বস্তুতে চলুন

আমসত্ত্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমসত্ত্ব
অন্যান্য নামআমসি
অঞ্চল বা রাষ্ট্রভারতীয় উপমহাদেশ
প্রধান উপকরণআম, চিনি

আমসত্ত্ব বা আমসি হলো আম থেকে তৈরি একটি মিষ্টিজাতীয় খাবার যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের বাঙালীদের কাছে জনপ্রিয়। আমসত্ব আমের মৌসুমে পাঁকা আমের রসালো অংশ থেকে প্রস্তুত করা হয়। আমসত্বের উল্লেখ বাংলা সাহিত্যে বহুবার পাওয়া গিয়েছে।

উপকরণ

[সম্পাদনা]

১) আম চটকে নেয়া ( মিষ্টি আমসত্ত্ব খেতে চাইলে পাকা আম আঁটি ফেলে চটকে নেবেন। আর টক মিষ্টি খেতে চাইলে কাঁচা ও পাকা আম মিলিয়ে নেবেন। সেক্ষেত্রে কাঁচা আম সিদ্ধ করে আঁটি ফেলে চটকে নিতে হবে)

২) চিনি (যতখানি আম তার সম পরিমাণ চিনি। এক কাপ আম হলে ১ কাপ চিনি। তবে নিজের স্বাদ অনুযায়ী দেয়া যাবে)

৩) সরিষার তেল প্রয়োজনমত

প্রস্তুত প্রণালি

[সম্পাদনা]
একজন ব্যক্তি আমসত্ত্ব প্রস্তুত করছেন।

পাকা আম চটকে নিতে হয় ভালো মত। তারপর ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে ফেলতে হবে কোন জল যোগ ছাড়া। আমে আঁশ থাকলে চালনি দিয়ে চেলে নিতে হবে। এবার একটি ভারি তলার কড়াইতে এই আম ও চিনি দিয়ে জ্বাল দিতে হবে। ঘন ঘন নাড়তে হবে। আম থকথকে জেলির মত হয়ে গেলে নামিয়ে নিতে হয়। এবার একটি বাঁশের কুলা বা ডালায় সরিষার তেল মাখিয়ে তার ওপরে এই জ্বাল দেয়া থকথকে আম হাত দিয়ে লেপে দিতে হয়। তারপর এই কুলা বা ডালাকে রেখে দিতে হয় উনানের নিচে বা রোদে দেওয়া হয়, তবে রোদের দেয়া সমস্যা থাকলে উনানের নিচে রেখে দিলেও চমৎকার আমসত্ত্ব হবে। চাইলে ওভেনেও বেক করা যেতে পাড়ে। ১৮০ ডিগ্রি তাপমাত্রায় বেক করতে পারেন শুকিয়ে যাওয়া পর্যন্ত। একটি লেয়ার শুকিয়ে গেলে ওপরে আরও একটি লেয়ার দেয়া হয়। প্রত্যেকটি লেয়ার দেয়ার পরই ভালো করে শুকিয়ে নিতে হয়। শুকিয়ে গেলে তুলে এয়ার টাইট কৌটায় ভরে সংরক্ষণ করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]