বিষয়বস্তুতে চলুন

দিনহাটা মহকুমা

দিনহাটা মহকুমা
subdivision
স্থানাঙ্ক: ২৬°০৮′ উত্তর ৮৯°২৮′ পূর্ব / ২৬.১৩° উত্তর ৮৯.৪৭° পূর্ব / 26.13; 89.47
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাকোচবিহার
সদর দপ্তরদিনহাটা
ভাষা
  অফিসিয়ালবাংলা, ইংরেজি
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
আইএসও ৩১৬৬ কোডISO 3166-2:IN
যানবাহন নিবন্ধনWB64, পঃবঃ৬৪

দিনহাটা মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার একটি মহকুমা[] এটি দিনহাটা পৌরসভা এবং দিনহাটা ১, দিনহাটা ২ ও সিতাই সমষ্টি উন্নয়ন ব্লক তিনটি নিয়ে গঠিত। এই মহকুমার সদর দিনহাটা শহরে অবস্থিত।

এলাকা

[সম্পাদনা]

দিনহাটা পুরসভা ছাড়াও দিনহাটা মহকুমায় দিনহাটা-১, দিনহাটা-২সিতাই এই ৩টি ব্লকের অধীনে ৩৩টি গ্রাম পঞ্চায়েত ও ১টি সেন্সাস টাউন রয়েছে। মহকুমার একমাত্র সেন্সাস টাউন হচ্ছে ভাঙরি প্রথম খণ্ড[]

দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন ব্লক ১৬টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই গ্রাম পঞ্চায়েত গুলি হল - বড়ো আটিয়াবাড়ি-১, বড়ো আটিয়াবাড়ি-২, দিনহাটা ভিলেজ-১, দিনহাটা ভিলেজ-২, পুটিমারি-১, পুটিমারি-২, গিতালদা-১, গিতালদা-২, ভেটাগুরি-১, ভেটাগুরি-২, গোসানিমারি-১, গোসানিমারি-২, বড়ো শৌলমারি, মাতালহাট, ওকরাবাড়ি ও পেটলা। এই ব্লক এর অন্তর্গত নগর অঞ্চল একটি সেন্সাস টাউন ভাঙরি প্রথম খণ্ড নিয়ে গঠিত। দিনহাটা-১ ব্লক এর সদর দিনহাটা । এই ব্লক নিয়ন্ত্রিত হয় দিনহাটা থানার আওতায়।

দিনহাটা ২ সমষ্টি উন্নয়ন ব্লক ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই গ্রাম পঞ্চায়েত গুলি হল - বামনহাট-১, বামনহাট-২, কিশামত দশগ্রাম, সুকারুকুঠি, চৌধুরিহাট, নাজিরহাট-১, নাজিরহাট-২, বড়োশাকদল, গোবরাছড়া নয়ারহাট, বুড়িরহাট-১, বুড়িরহাট-২ ও সাহেবগঞ্জ। এই ব্লক এর অন্তর্গত নগর অঞ্চল হলো সাহেবগঞ্জ । দিনহাটা-২ ব্লক এর সদর হল সাহেবগঞ্জ। এই ব্লক নিয়ন্ত্রিত হয় সাহেবগঞ্জ থানার আওতায়। বামনহাট-১ গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত বামনহাট ব্লক হসপিটাল। দিনহাটা-২ ব্লক হল একটি সীমান্তবর্তী অঞ্চল। এই ব্লকের দুই পাশে রয়েছে বাংলাদেশ।

সিতাই

[সম্পাদনা]

সিতাই ব্লক ৫টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই গ্রাম পঞ্চায়েত গুলি হল - আদাবাড়ি, চামটা, সিতাই-১, সিতাই-২ ও ব্রাহ্মত্তর-চাত্রা। সিতাই ব্লক এর সদর হল সিতাই। এই ব্লক নিয়ন্ত্রিত হয় সিতাই থানার আওতায়।

বিধানসভা কেন্দ্র

[সম্পাদনা]

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ৭ নং দিনহাটা বিধানসভা কেন্দ্রটি দিনহাটা পৌরসভা, দিনহাটা ২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং ভেটাগুড়ি-১, দিনহাটা গ্রাম-১, দিনহাটা গ্রাম-২ এবং পুটিমারি-১ গ্রাম পঞ্চায়েত গুলি দিনহাটা ১ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত।[]

দিনহাটা বিধানসভা কেন্দ্রটি ১ নং কোচবিহার লোকসভা কেন্দ্র(এসসি) র অন্তর্গত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. দিনহাটা মহকুমা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০০৮
  3. "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)" (পিডিএফ)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)

টেমপ্লেট:কোচবিহার জেলা