শ্রীনাথজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাথদ্বারের শ্রীনাথজি

শ্রীনাথজি হিন্দু দেবতা কৃষ্ণের একটি মানবীয় রূপ। এই রূপে কৃষ্ণ এক সাত বছরের বালক।[১] শ্রীনাথজির প্রধান মন্দিরটি রাজস্থানের উদয়পুর শহর থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পূর্বে নাথদ্বারে অবস্থিত। শ্রীনাথজি বল্লভাচার্য প্রতিষ্ঠিত পুষ্টিমার্গ বা শুদ্ধাদ্বৈত সম্প্রদায়ের প্রধান আরাধ্য দেবতা। ভক্তিযোগী এবং রাজস্থানগুজরাট অঞ্চলের বৈষ্ণবরা শ্রীনাথজির পূজা করেন।[২] বল্লভাচার্যের পুত্র বিট্টলনাথজি[৩] নাথদ্বারায় শ্রীনাথজির পূজা প্রচলন করেন।[৪] শ্রীনাথজির জনপ্রিয়তার জন্য নাথদ্বারা শহরটিই শ্রীনাথজি নামে পরিচিত।[৫] প্রথম দিকে, শিশু কৃষ্ণ দেবদমন নামে পরিচিত ছিলেন (এই নামটির মধ্যে গোবর্ধন গিরি উত্থাপনের মাধ্যমে কৃষ্ণ কর্তৃক ইন্দ্রের দর্পচূর্ণের আভাস মেলে)।[৬] বল্লভাচার্য তাঁর নামকরণ করেন গোপাল। পরে বিট্টলনাথজি তাঁর নাম রাখেন শ্রীনাথজি।

[সম্পাদনা] পাদটীকা

  • Ambala, Amit: Krishna as Shrinathji: Rajasthan Paintings from Nathdwara, Mapin, Ahmedabad (1987)
  • Gaston, Anne-Marie: Krishna’s Musicians: Musicians and Music making in the Temples of Nathdvara, Rajasthan, Manohar, New Delhi (1997)
  • Jindel, Rajendra: Culture of a sacred town : a sociological study of Nathdwara, Popular Prakashan, Bombay (1976).
  • Jones, Constance & James D. Ryan: Encyclopedia of Hinduism [১]
  • Lyons, Tryna: The artists of Nathadwara: The practice of painting in Rajasthan, Indiana University Press (2004)

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

টেমপ্লেট:Hindu temples in Rajasthan

টেমপ্লেট:Coord missing

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ