পশ্চিম ভারত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
পশ্চিম ভারত |
|
|
|
|
| সময় অঞ্চল | IST (UTC+5:30) |
| আয়তন | ৫,০৮,০৫২ বর্গকিমি |
| রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ | মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ |
| জনবহুল শহর (২০০৮) | মুম্বাই, পুনে, আহমেদাবাদ, সুরাট, নাশিক, নাগপুর |
| সরকারী ভাষাসমূহ | মারাঠি, গুজরাটি, কোঙ্কণী, ইংরেজি, হিন্দি [১] |
| জনসংখ্যা | ১৪,৭৮,০১,৭৭৪ |
পশ্চিম ভারত ভারতের পশ্চিমের গোয়া, গুজরাট ও মহারাষ্ট্র অঙ্গরাজ্য, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিয়ে গঠিত। ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় পশ্চিম ভারত অপেক্ষাকৃত বেশি শিল্পায়িত এবং এখানে নগরে বাসরত জনসংখ্যার পরিমাণও বেশি। [১] ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনের আগে পশ্চিম ভারতের বেশির ভাগ অংশ মারাঠা সাম্রাজ্য ও মুঘল সাম্রাজ্যের অংশ ছিল। ভারতের স্বাধীনতা লাভের এগুলি ভারতের অংশে পরিণত হয় এবং ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন অনুসারে বর্তমান রূপ পরিগ্রহ করে। [২] পশ্চিম ভারতের রাজ্যগুলি উত্তর-পশ্চিমে থর মরুভূমি, উত্তরে বিন্ধ্য পর্বতমালা, এবং পশ্চিমে আরব সাগর দ্বারা বেষ্টিত। পশ্চিম ভারতের একটি বড় অংশ দক্ষিণ ভারতের সাথে দাক্ষিণাত্যের মালভূমির অংশীদার।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Census GIS data. http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm। সংগৃহীত হয়েছে: 2008-03-12.
- ↑ States Reorganization Act. http://www.commonlii.org/in/legis/num_act/sra1956250/। সংগৃহীত হয়েছে: 2008-03-12.