কুতুব মিনার
স্থানাঙ্ক: 28°31′28″N 77°11′07″E / 28.524355°N 77.185248°E
| কুতুব মিনার | |
|
দিল্লীর কুতুব মিনার
|
কুতুব মিনার (উর্দু: قطب منار ক্বুতুব্ মিনার্ বা ক্বুতাব্ মিনার্) ভারতের দিল্লীতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইটনির্মিত মিনার।[১] এটি কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত, প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের পাথর দিয়ে কুতুব কমপ্লেক্স এবং মিনারটি তৈরি করা হয়েছে। [২] ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবুদ্দিন আইবেকের আদেশে এর নির্মাণকাজ শুরু হয় ১১৯৩ খ্রিস্টাব্দে তবে মিনারের উপরের তলাগুলোর কাজ শেষ করেন ফিরোজ শাহ তুঘলক ১৩৮৬ খ্রিস্টাব্দে। ভারতীয়-মুসলিম স্থাপত্যশৈলীর গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন বলে কুতুব মিনার বেশ উল্লেখযোগ্য।
এর আশে পাশে আরও বেশ কিছু প্রচীন এবং মধ্যযুগীয় স্থাপনা এবং ধ্বংসাবশেষ রয়েছে, যারা একত্রে কুতুব কমপ্লেক্স হিসেবে পরিচিত। এই কমপ্লেক্সটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাবদ্ধ হয়েছে এবং এটি দিল্লীর অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং এটি ২০০৬ সালে সর্বোচ্চ পরিদর্শিত সৌধ, এবং পর্যটকের সংখ্যা ছিল ৩৮.৯৫ লাখ যা তাজমহলের চেয়েও বেশি, যেখানে তাজমহলের পর্যটন সংখ্যা ছিল ২৫.৪ লাখ।[৩]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ http://books.google.com/books?id=i7ayFbhJ9GcC&pg=PA132&dq=qutub+minar+world's+tallest&sig=ACfU3U0C__21Dqvt61SBii7ceB5rfSIjgw
- ↑ World Heritage Monuments and Related Edifices in India. Pg.107. প্রকাশক: Google Books. http://books.google.com/books?id=iFILG_V4hOMC&pg=RA1-PA107&dq=Qutub+Minar+Jain+temples&lr=&ei=O6YcSsGiMoKqzgS_xYnjCQ। সংগৃহীত হয়েছে: 2009-05-26.
- ↑ Another wonder revealed: Qutub Minar draws most tourists, Taj a distant second. প্রকাশক: Indian Express. July 25, 2007. http://www.indianexpress.com/news/-Another-wonder-revealed:-Qutub-Minar--draws-most-tourists,-Taj-a-distant-second/206763/। সংগৃহীত হয়েছে: August 13, 2009.
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: কুতুব মিনার |
- Qutb Minar tilting fast - TCN News
- Quwwat Al-Islam Mosque
- Qutb Minar at night
- Qutb Minar from satellite, recognizable by its long shadow
- Qutab Minar
- Downloadable photos Qutab Minar
- 19th century photography by Eugene Clutterbuck Impey
- The self healing Alloy: The unique Qutub Minor Iron Pillar
- Kutub Minar - truth revealed from sky
- কুতুব মিনার ভ্রমণ নির্দেশিকা, উইকিট্রাভেল থেকে