দিল্লি মেট্রো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিল্লি মেট্রো
दिल्ली मेट्रो
Delhi Metro logo.svg
তথ্য
অবস্থান দিল্লি, ভারত
অতিক্রমণের ধরণ দ্রুত পরিবহন
লাইনের সংখ্যা
স্টেশনের সংখ্যা ১০৭[১]
দৈনিক যাত্রীসংখ্যা ১০ লক্ষ[২]
মুখ্য নির্বাহী ই. শ্রীধরন
সদরদপ্তর মেট্রো ভবন, বারাখাম্বা রোড, নতুন দিল্লি
ওয়েবসাইট http://www.delhimetrorail.com
কাজ
কাজ শুরু ২৪ ডিসেম্বর, ২০০২[৩]
পরিচালক দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)
গাড়ির সংখ্যা ১০৭টি ট্রেন[৪]
দৈর্ঘ্য ৪-৬টি কোচ[৫]
প্রযুক্তি
লাইনের দৈর্ঘ্য ১২৫.৬৭ kilometers (৭৮ mi)[১]
গতিপথ গেজ ১,৬৭৬ মি.মি. () broad gauge 1,435 mm (4 ft 8½ in) standard gauge
বৈদ্যতীকরণ 25 kV, 50 Hz AC through overhead catenary
New Delhi Metro.jpg
DelhiMetroYelowLine.JPG
DelhiMetroBlueLine.JPG
DelhiMetroPurpleLine.JPG

দিল্লি মেট্রো (হিন্দি: दिल्ली मेट्रो) ভারতের রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী গুরগাঁওনয়ডা অঞ্চলের দ্রুত পরিবহন ব্যবস্থা। দিল্লি মেট্রো নেটওয়ার্কের পাঁচটি লাইনের সম্মিলিত দৈর্ঘ্য ১২৫.৬৭ কিলোমিটার (৭৮.০৯ মাইল)। দিল্লি মেট্রোর স্টেশনের সংখ্যা ১০৭টি; এর মধ্যে ১৭টি ভূগর্ভস্থ। এই মেট্রোয় উড়াল, ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ – তিন প্রকার লাইনই রয়েছে এবং ব্রড গেজস্ট্যান্ডার্ড গেজ – উভয় প্রকার রোলিং স্টকই ব্যবহৃত হয়।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) দিল্লি মেট্রো নেটওয়ার্কের দায়িত্বপ্রাপ্ত। ২০১০ সালের এপ্রিল মাসের হিসেব অনুযায়ী, ডিএমআরসি সকাল ৬টা থেকে রাত্রি ১১টার মধ্যে ৩ থেকে ৪.৫ মিনিট ব্যবধানে দৈনিক ১০০টি ট্রেন চালিয়ে থাকে।[৪] ট্রেনগুলিতে চার থেকে ছয়টি কোচ থাকে।[৫] ওভারহেড ক্যাটেনারির মাধ্যমে ২৫ কিলোওয়াট ৫০ হার্টজ এসি বিদ্যুৎ ট্রেনগুলিতে সরবরাহ করা হয়। দিল্লি মেট্রোর দৈনিক গড় যাত্রীসংখ্যা ১০ লক্ষ।[২] উদ্বোধনের পর সাত বছরে দিল্লি মেট্রো ১০০ কোটিরও বেশি যাত্রী পরিবহন করেছে।[৬]

১৯৮৪ সালে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ও আরবান আর্টস কমিশন দিল্লি শহরের জন্য একটি বহুমুখী পরিবহন ব্যবস্থার প্রস্তাব রাখলে দিল্লি মেট্রোর পরিকল্পনা প্রথম গৃহীত হয়। ১৯৯৫ সালে ভারত সরকারদিল্লি সরকার যৌথ উদ্যোগে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) স্থাপন করে। ১৯৯৮ সালে নির্মাণকাজ শুরু হয়। ২০০২ সালে দিল্লি মেট্রোর প্রথম অংশ রেড লাইন চালু হয়। এরপর ২০০৪ সালে ইয়েলো লাইন; ২০০৫ সালে ব্লু লাইন, ২০০৯ সালে ব্লু লাইনের একটি শাখা এবং ২০১০ সালে গ্রিন লাইন চালু হয়। প্রকল্পের দ্বিতীয় ভাগে এই লাইনগুলির সম্প্রসারণ এবং নতুন লাইনের নির্মানকাজ চলছে। এর মধ্যে রয়েছে দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেসভায়োলেট লাইন, যার কাজ ২০১০ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা।

পরিচ্ছেদসমূহ

পাদটীকা [সম্পাদনা]

  1. উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; Mundka নামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি
  2. ২.০ ২.১ "Delhi Metro sets new record with 1.1 million passengers"The Economic Times। 2010-04-22http://economictimes.indiatimes.com/ET-Cetera/articleshow/5844406.cms। সংগৃহীত 2010-05-04
  3. উদ্ধৃতি ত্রুটি: অবৈধ <ref> ট্যাগ; first নামের refগুলির জন্য কোন টেক্সট প্রদান করা হয়নি
  4. ৪.০ ৪.১ "By year-end, Metro to add 100 new trains"The Times of India। 2010-05-08http://timesofindia.indiatimes.com/city/delhi/By-year-end-Metro-to-add-100-new-trains/articleshow/5908479.cms। সংগৃহীত 2010-05-09
  5. ৫.০ ৫.১ "Delhi Metro to add extra coaches"Business Standard। 2010-01-06http://www.business-standard.com/india/news/delhi-metro-to-add-extra-coaches-to-trains/356346/। সংগৃহীত 2010-01-06
  6. "Delhi Metro crosses billion mark"। 2009-11-28http://www.hindu.com/2009/11/28/stories/2009112858440100.htm। সংগৃহীত 2010-01-25

তথ্যসূত্র [সম্পাদনা]

অতিরিক্ত পাঠ [সম্পাদনা]

  • Trenchless Digging - Article in the Tribune (Chandigarh) by D. S. Dhillon. Dated Thursday, January 29, 2004
  • A dream revisited: an archival journey into the making of the Delhi Metro Rail, Delhi Metro Rail Corporation, 2003, OCLC 54073649
  • A journey to remember, Delhi Metro Rail Corporation, 2008, pp. 94, OCLC 300027063

বহিঃসংযোগ [সম্পাদনা]

টেমপ্লেট:Delhi