প্যারিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Coordinates: 48°52′0″N, 2°19′59″E

Ville de Paris
ভিল্‌ দ্য পারি
Flag of পারি
Coat of arms of পারি
শহরের পতাকা শহরের কোট অফ আর্মস
মূলমন্ত্র: ফ্লুকতুয়াত নেক মের্গিতুর

(লাতিন: "ঢেউয়েরা তাকে নিয়ে ছোঁড়াছুঁড়ি করে, তা-ও সে ডোবে না")

Tour eiffel at sunrise from the trocadero.jpg
প্যারিসের আইফেল টাওয়ার, এস্‌প্লানাদ্‌ দ্যু ত্রোকাদেরো থেকে তোলা দৃশ্য
Location
Paris plan pointer b jms.gif
মানচিত্রে পারি
স্থানাংক 48°52′0″N, 2°19′59″E
সময় অঞ্চল CET (GMT +1)
প্রশাসন
Country Flag of ফ্রান্স ফ্রান্স
Region ইল-দ্য-দ্রঁস
Department পারি (৭৫ নং)
Subdivisions ২০টি আরঁদিস্‌ম
মেয়র বের্‌ত্রঁ দেলানো  (পার্তি সোসিয়ালিস্ত্‌)
(২০০১-২০০৮)
City Statistics
আয়তন¹ ৮৬.৯[১] কিমি²
Population² ফ্রান্সে ১ম
 - ২০১০ আনুমানিক ২,২১৫,১৯৭[২]
 - Density ২৫,৪৯১/km² (২০১০)
Urban Spread
Urban Area ২,৭২৩ km² (১৯৯৬)
 - Population ১০,১৪২,৯৮৩[৩] (২০০৬)
Metro Area ১৪,৫১৮.৩ km² (১৯৯৬)
 - Population ১২,০৬৭,০০০ (২০০৭)
¹ French Land Register data, which excludes lakes, ponds, glaciers > 1 km² (0.386 sq mi or 247 acres) and river estuaries.
² Population sans doubles comptes: single count of residents of multiple communes (e.g. students and military personnel).
France

প্যারিস (ফরাসি ভাষায়: Paris পারি) ফ্রান্সের রাজধানী। শহরটি উত্তর ফ্রান্সে ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের প্রাণকেন্দ্রে সেন নদীর তীরে অবস্থিত। প্রশাসনিক সীমানার ভেতরে প্যারিসের প্রাক্কলিত জনসংখ্যা ২,২১৫,১৯৭।[২] প্রশাসনিক সীমানা ছাড়িয়ে প্যারিসকে কেন্দ্র করে অবিচ্ছিন্নভাবে একটি সু-বৃহৎ নগর এলাকা গড়ে উঠেছে, যা প্যারিস "নগর এলাকা" (unité urbaine উ্যনিতে উ্যর্বেন) নামে পরিচিত; এই নগর এলাকায় প্রায় এক কোটি লোকের বসবাস।[৪]। এই নগর এলাকা ও তার আশেপাশের প্যারিস-কেন্দ্রিক উপ-শহরগুলি মিলে প্যারিস এয়ার উ্যর্বেন বা প্যারিস মেট্রোপলিটান এলাকা গঠন করেছে, যার জনসংখ্যা ১ কোটি ২০ লক্ষ।[৫]। ইউরোপের এ জাতীয় মেট্রোপলিটান এলাকাগুলির মধ্যে এটি অন্যতম বৃহৎ একটি এলাকা।[৬]

দুই হাজার বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। রাজনীতি, শিক্ষা, বিনোদন, গণমাধ্যম, ফ্যাশন, বিজ্ঞান ও শিল্পকলা --- সব দিক থেকে প্যারিসের গুরুত্ব ও প্রভাব এটিকে অন্যতম বিশ্ব নগরীর মর্যাদা দিয়েছে।[৭][৮][৯]

ইল্‌-দ্য-ফ্রঁস্‌ তথা প্যারিস অঞ্চল ফ্রান্সের অর্থনীতির কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। ২০০৬ সালে এটি ফ্রান্সের মোট জাতীয় আয়ের এক-চতুর্থাংশেরও বেশি, ৫০০.৮ বিলিয়ন ইউরো (৬২৮.৯ বিলিয়ন মার্কিন ডলার), উৎপাদন করে।[১০]। প্যারিসের লা দেফঁস (La Défense) ইউরোপের বৃহত্তম পরিকল্পিত বাণিজ্যিক এলাকা।[১১], এবং এখানে ফ্রান্সের প্রধান প্রধান কোম্পানিরগুলির প্রায় অর্ধেক সংখ্যকের সদর দপ্তর। বিশ্বের বৃহত্তম ১০০টি কোম্পানির ১৫টির সদর দপ্তরের অবস্থান এই প্যারিসেই।[১২]। এছাড়াও, প্যারিসে অনেক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে; এদের মধ্যে আছে ইউনেস্কো, ওইসিডি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, কিংবা অ-প্রাতিষ্ঠানিক প্যারিস ক্লাব

বিশ্বের সবচেয়ে বেশীসংখ্যক পর্যটকের গন্তব্যস্থল প্যারিস; প্রতি বছর এখানে প্রায় ৩ কোটি বিদেশী ভ্রমণে আসেন[১৩]। শহরটিতে অনেক উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে - আইফেল টাওয়ার, নোত্র্‌ দাম গির্জা, শঁজেলিজে সড়ক, আর্ক দ্য ত্রিয়োম্‌ফ, বাজিলিক দ্যু সক্রে ক্যর, লেজাভালিদ্‌, পন্তেওঁ, গ্রঁদ আর্শ, পালে গার্নিয়ে, ল্যুভ্র্‌, ম্যুজে দর্সে, ম্যুজে নাসিওনাল দার মোদের্ন ইত্যাদি।

[সম্পাদনা] প্রাসঙ্গিক নিবন্ধসমূহ

[সম্পাদনা] পাদটীকা ও তথ্যসূত্র

  1. বোয়া দ্য বুলোইন এবং বোয়া দ্য ভাঁসেন বাদ দিয়ে
  2. ২.০ ২.১ "La population par arrondissement de 1990 à 2010" (in French). Mairie de Paris. Retrieved 2010-02-01.
  3. "Paris (00851 - Unité urbaine 1999) - Thème : Évolution et structure de la population" (in French). Insee. Retrieved 2009-09-06.
  4. (ফরাসি) INSEE, Government of France. "Population des villes et unités urbaines de plus de 1 million d'habitants de l'Union Européenne" 2006-04-10 তারিখে সংগৃহীত।
  5. (ফরাসি) INSEE, Government of France. "Aire Urbaine '99 - pop totale par sexe et âge" 2006-04-10 তারিখে সংগৃহীত।
  6. (ইংরেজি) World Gazetteer. "World Metropolitan Areas" 2007-01-18 তারিখে সংগৃহীত।
  7. Inventory of World Cities, GaWC, Loughborough University
  8. Global Cities: GaWC Inventory of World Cities 1999 Global cities#GaWC Inventory of World Cities. 281999 Edition.29
  9. Global Cities: GaWC Inventory of World Cities 2004 Global cities#GaWC Leading World Cities .282004 Edition.29
  10. (ফরাসি) INSEE, Government of FranceProduits Intérieurs Bruts Régionaux (PIBR) en valeur en millions d'euros (XLS)http://www.insee.fr/fr/ffc/docs_ffc/PIB_reg.xls। সংগৃহীত হয়েছে: 2007-09-01 
  11. Logistics-in-Europe। "Paris Ile-de-France, a head start in Europe"http://www.logistics-in-europe.com/pidf-gb/index.html। সংগৃহীত হয়েছে: 2007-08-05 
  12. DeCarlo, Scott (2006-03-30)। The World's 2000 Largest Public Companies। প্রকাশক: Forbeshttp://www.forbes.com/2006/03/29/06f2k_worlds-largest-public-companies_land.html। সংগৃহীত হয়েছে: 2007-01-16 
  13. (ফরাসি) INSEELe tourisme se porte mieux en 2004 (PDF)http://www.insee.fr/fr/insee_regions/idf/rfc/docs/bilan2004tour.pdf। সংগৃহীত হয়েছে: 2007-01-16 

[সম্পাদনা] বহিঃসংযোগ


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ