বিষয়বস্তুতে চলুন

ভাই বালমুকুন্দ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভাই বালমুকুন্দ (শাহমুখী: بھائی بال مکند, গুরুমুখী: ਭਰਾ ਬਾਲਮੁਕੰਦ, ১৮৮৯ – ১১ মে, ১৯১৫) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী। তিনি ১৯১২ সালের ২৩ ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জকে আক্রমণ করে আহত করার কাজে জড়িত ছিলেন। বিচারে অন্যান্য তিনজনের সঙ্গে তার মৃত্যু দণ্ডাদেশ হয়।[] আমবালা জেলে ফাঁসিতে মৃত্যুবরণ করেন।[] আরেক বিপ্লবী ভাই পরমানন্দ তাঁর খুড়তুতো ভাই। ভাই পরমানন্দ গদর পার্টির নেতা ছিলেন।[]

লর্ড হার্ডিঞ্জের উপর আক্রমণ ও বিচারে ফাঁসি

[সম্পাদনা]
আমীর চাঁদ

বড়লাট লর্ড হার্ডিঞ্জের উপর আক্রমণের নেতা ছিলেন রাসবিহারী বসু[] বসন্ত বিশ্বাস বোমা নিক্ষেপ করে সুকৌশলে পলায়ন করতে পেরেছিলেন।[] এই মামলায় বিচারে বালমুকুন্দ ছাড়াও অপর তিনজন মাস্টার আমীর চাঁদ, অবোধ বিহারীবসন্ত বিশ্বাসের ফাঁসির আদেশ কার্যকর করা হয় ১৯১৫ সালের ১১ মে আমবালা জেলের ভেতর।[]

বালমুকুন্দের জন্ম ঝিলাম জেলার কারাইলা গ্রামে। তার পিতার নাম ভাই মথুরা দাস।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. রায়, প্রকাশ (২০২১)। ক্ষমা নেই দেশদ্রোহী প্রথম খণ্ডচেন্নাইআইএসবিএন=‎978-1-68494-815-4: নোশনপ্ৰেস চেন্নাই তামিলনাড়ু{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থান (লিঙ্ক)
  2. 1 2 শৈলেশ দে, মৃত্যুর চেয়ে বড়, বিশ্ববাণী প্রকাশনী, কলিকাতা, প্রথম (বি) সংস্করণ, অগ্রহায়ণ ১৩৯২, পৃষ্ঠা ৯৪।
  3. Bhai Parmanand 2009, পৃ. 79
  4. রায়, প্রকাশ। "বিস্মৃত বিপ্লবী"। বিপ্লবীদের জীবনী {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |1= (সাহায্য)
  5. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, পাক-ভারতের স্বাধীনতা সংগ্রাম, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৭৯।
  6. Sarala 1999