ঝিলাম জেলা
| ঝিলাম জেলা ضِلع جِہلم | |
|---|---|
| জেলা | |
Map of Punjab with Jhelum District highlighted | |
| দেশ | পাকিস্তান |
| প্রদেশ | পাঞ্জাব |
| রাজধানী | ঝিলাম শহর |
| আয়তন | |
| • মোট | ৩,৫৮৭ বর্গকিমি (১,৩৮৫ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১৭)[১] | |
| • মোট | ১২,২২,৬৫০ |
| • জনঘনত্ব | ৩৪০/বর্গকিমি (৮৮০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | পিকেটি (ইউটিসি+৫) |
| তহসিলের সংখ্যা | ৪ |
| ওয়েবসাইট | jhelum |
ঝিলাম জেলা (শাহমুখী: ضِلع جِہلم), পাকিস্তান পাঞ্জাব প্রদেশের পোথোহর প্লেটোতে অবস্থিত একটি জেলা। ঝিলাম পাঞ্জাবের প্রাচীনতম জেলাগুলির মধ্যে একটি। এটি ১৮৪৯ সালের ২৩ মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়।[২] ১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৯৩৬,৯৫৭ জন, যার মধ্যে থেকে ৩১.৪৮% শহুরে বসবাসকারী ছিল।[৩] এরপর ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী ঝিলাম জেলার জনসংখ্যা দাড়ায় ১,১০৩,০০০ জন।[৪] ঝিলাম ব্রিটিশদের কাছে এবং পরবর্তীকালে পাকিস্তান সশস্ত্র বাহিনীকে বিপুল সংখ্যক সৈন্য সরবরাহের জন্য সুপরিচিত ছিল, যার কারণে জেলাটিকে সৈন্যদের শহর বা শহীদদের এবং যোদ্ধাদের ভূমি হিসাবেও পরিচিত।[৫]
প্রশাসন
[সম্পাদনা]ঝিলাম জেলা ৩,৫৮৭ বর্গকিলোমিটার (১,৩৮৫ বর্গমাইল) এলাকা জুড়ে গঠিত,[৬] প্রশাসনিকভাবে ৪টি তহসিলে বিভক্ত করা হয়: ঝিলাম, সোহাওয়া, পিন্দ দাদান খান ও দিনা,[৭] যেটি ৫৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে বিভক্ত করা হয়।[৮] ঝিলাম শহর হচ্ছে জেলাটির প্রধান সদর দপ্তর বা রাজধানী শহর।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, ঝিলাম জেলার জনসংখ্যার ছিল প্রায় ৯৩৬,৯৫৭ জন, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব দাড়ায় ২৬১ জন।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৭।
- ↑ "Jhelum Report"। Crprid.org। ১৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৩।
- ↑ "Urban Resource Centre"। urckarachi.org। ১৩ মে ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫।
- ↑ Population of Jhelum District
- ↑ "BBC NEWS - South Asia - Rise of Pakistan's 'quiet man'"। bbc.co.uk। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৫।
- ↑ Jhelum District Overview - Punjab Police
- ↑ "Administrative Units of Pakistan"। ৩০ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৯।
- ↑ "Tehsils & Unions in the District of Jhelum -Government of Pakistan"। ৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০০৮।
- ↑ 1998 Census of Pakistan