বিষয়বস্তুতে চলুন

তানভীর মোকাম্মেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তানভীর মোকাম্মেল
জন্ম (1955-03-08) ৮ মার্চ ১৯৫৫ (বয়স ৭১)
জাতীয়তাপাকিস্তান পাকিস্তানি (১৯৫৫-১৯৭১)
বাংলাদেশ বাংলাদেশী (১৯৭১-)
নাগরিকত্ববাংলাদেশ
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাচলচ্চিত্র নির্মাণ,[] শিক্ষকতা
উল্লেখযোগ্য কর্ম
চিত্রা নদীর পারে (১৯৯৮)
লালসালু (২০০১)
লালন (২০০৪)
আন্দোলনবাংলাদেশ শর্ট ফিল্ম আন্দোলন
পুরস্কারএকুশে পদক (২০১৭)[]
জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৬, ১৯৯৯, ২০০১)
ওয়েবসাইটwww.tanvirmokammel.info

তানভীর মোকাম্মেল (জন্মঃ ১৯৫৫) একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক।[] তিনি বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউটের পরিচালক ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট।[] শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে ২০১৭ সালে একুশে পদকে ভূষিত করে।[]

প্রাথমিক ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

তানভীর মোকাম্মেল খুলনায় বড় হন।[] তিনি সেন্ট জোসেফ্‌স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার বাবা ছিলেন নড়াইলের ম্যাজিস্ট্রেট ও মা স্থানীয় একটি কলেজের শিক্ষিকা ছিলেন।[] ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে মোকাম্মেল গ্রামীণ এলাকার ভূমিহীন কৃষকদের জন্য বামপন্থী সাংবাদিক হিসাবে কাজ করেছেন।[] একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে তিনি ছয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, পনেরোটি প্রামাণ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন, যাদের মধ্যে কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে।[]

তার নির্মিত চলচ্চিত্রগুলি হচ্ছে নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পারে, লালসালু, লালন, রাবেয়া, এবং জীবনঢুলী। তানভীর মোকাম্মেলের উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র হলো দ্য গার্মেন্ট গার্ল অব বাংলাদেশ, দ্য আননোওন ব্যার্ড টিয়ারড্রপস অব কর্ণফুলী, রাইডার্স টু সুন্দরবনস, এ টেল অব দ্য যমুনা রিভার, 'দ্য প্রমিসড ল্যান্ড তাজউদ্দীন আহমেদ: অ্যান আনসাং হিরো, দ্য জাপানিজ ওয়াইফ, স্বপ্নভূমি এবং "১৯৭১। ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউশন দ্বারা দর্শক ও সমালোচকদের মধ্যে পরিচালিত এক জরিপে তার চলচ্চিত্র নদীর নাম মধুমতি এবং চিত্রা নদীর পাড়ে বাংলাদেশের সেরা ১০ চলচ্চিত্রের মধ্যে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।[]

মোকাম্মেল কবিতা, ছোটগল্প এবং চলচ্চিত্র সংস্কৃতি বিষয়ে পত্রিকায় নিবন্ধ লিখেছেন। তানভীর মোকাম্মেলের লেখা বই হচ্ছে এ ব্রিফ হিস্টোরি অব ওয়ার্ল্ড সিনেমা, দ্য আর্ট অব সিনেমা, চার্লি চ্যাপলিন: কনকোয়েস্টস বাই এ ট্র্যাম্প, সৈয়দ ওয়ালিউল্লাহ, সিসিফাস অ্যান্ড কোয়েস্ট অব ট্রেডিশন ইন নভেল (সাহিত্য সমালোচনা বিষয়ক একটি কাজ), গ্রান্ডভিগ অ্যান্ড ফোক এডুকেশন (বিকল্প শিক্ষাব্যবস্থার ধারণা বিষয়ক বই), এবং ম্যাক্সিম গোর্কির দ্য লোয়ার ডেফথস নাটকের অনুবাদ।[]

মোকাম্মেল বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্র নামে একটি চলচ্চিত্র ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেছেন।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্রের নাম অভিনয়ে টীকা
১৯৯১হুলিয়া (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র)আসাদুজ্জামান নূর, আলী যাকের, লিলি চৌধুরী, হুমায়ুন ফরিদী ও অন্যান্যকবি নির্মলেন্দু গুণের “হুলিয়া” কবিতা অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
১৯৯১স্মৃতি একাত্তর১৯৭১-য়ে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকার আলবদরদের হাতে নিহত শহীদ বাঙ্গালী বুদ্ধিজীবীদের উপর নির্মিত প্রামাণ্যচিত্র
১৯৯৩একটি গলির আত্মকাহিনীপুরনো ঢাকায় শাঁখারীবাজার গলির উপর নির্মিত প্রামাণ্যচিত্র
১৯৯৫নদীর নাম মধুমতীতৌকীর আহমেদ, আলী যাকের, রাইসুল ইসলাম আসাদ, আবুল খায়েরবাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে নির্মিত কাহিনীচিত্র
১৯৯৬স্বপ্নার স্কুলবাংলাদেশের গ্রামীণ দরিদ্র তরুণ-তরুণীদের বিকল্প শিক্ষার উপর প্রামাণ্যচিত্র
১৯৯৬অচিন পাখিলালন ফকিরের জীবন ও সঙ্গীতের উপর প্রামাণ্যচিত্র
১৯৯০ইমেজেস অ্যান্ড ইম্প্রেশনসডেনমার্কের বিকল্প শিক্ষার শিক্ষাপ্রতিষ্ঠান “ইন্টারন্যাশনাল পিপলস কলেজ”-কে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র
১৯৯৯চিত্রা নদীর পারেআফসানা মিমি, তৌকির আহমেদ, রওশন জামিল, মমতাজউদদীন আহমদ১৯৪৭-য়ের দেশভাগের প্রেক্ষিতে নির্মিত কাহিনীচিত্র
২০০১লালসালুরাইসুল ইসলাম আসাদ, তৌকির আহমেদ, চিত্রলেখা গুহসৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী উপন্যাস “লালসালু” অবলম্বনে কাহিনীচিত্র
২০০৪লালনরাইসুল ইসলাম আসাদ, আজাদ আবুল কালাম, শমী কায়সার, ওয়াহিদা মল্লিক জলি, রামেন্দু মজুমদারলালন ফকিরের জীবন, সঙ্গীত ও দর্শন নিয়ে কাহিনীচিত্র
২০০৫কর্ণফুলীর কান্নাপার্বত্য চট্টগ্রামের পাহাড়ী-বাঙ্গালী সমস্যা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র
২০০৭তাজউদ্দীন আহমদ: নিঃসঙ্গ সারথিবাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদকে নিয়ে প্রামাণ্যচিত্র যাঁকে, ১৯৭৫ সালের নভেম্বর মাসে জেলের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয়।
২০০৭বস্ত্রবালিকারাবাংলাদেশের গার্মেন্টস শ্রমিক নারীদের উপর প্রামাণ্যচিত্র।
২০০৭স্বপ্নভূমিবাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের/উর্দূভাষী মুসলমানদের নিয়ে প্রামাণ্যচিত্র
২০০৮রাবেয়াবন্যা মীর্জা, আলী যাকের, রামেন্দু মজুমদার, কেরামত মওলা ও অন্যান্য১৯৭১-য়ের মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে নির্মিত কাহিনীচিত্র
২০১১১৯৭১বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর গবেষণাধর্মী দীর্ঘ মেগা-প্রামাণ্যচিত্র
২০১২দ্য জাপানীজ ওয়াইফপ্রথম বাঙ্গালী নারী যিনি জাপান ভ্রমণের উপর বই লিখেছিলেন সেই হরিপ্রভা তাকেদার উপর প্রামাণ্যচিত্র
২০১৪জীবনঢুলীশতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ ও অন্যান্যবাংলাদেশের মুক্তিযু্দ্ধের প্রেক্ষিতে নিম্নবর্গের এক দরিদ্র ঢাকীর অভিজ্ঞতা নিয়ে কাহিনীচিত্র
সীমান্তরেখা১৯৪৭-য়ের বাংলাভাগের উপর প্রামাণ্যচিত্র
২০১৯ রূপসা নদীর বাঁকেজাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, চিত্রলেখা গুহ, উত্তম গুহ ও অন্যান্যএকজন ত্যাগী বামপন্থী নেতার জীবন নিয়ে কাহিনীচিত্র

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 বাসস (২০ ফেব্রুয়ারি ২০১৭)। "একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী"। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাংলাদেশের জাতীয় সংবাদ সংস্থা)। ২৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে (HTML) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭
  2. 1 2 3 ইকবাল, দিদারুল (২২ ফেব্রুয়ারি ২০১৭)। "একুশে পদক প্রদান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী" (HTML)। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৭
  3. I had a dream team in Jibondhuli: Tanvir Mokammel ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে dhakatribune.com. June 12, 2013. Retrieved 20 January 2014
  4. Tanvir Mokammel ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুলাই ২০১৫ তারিখে ucfilms.in. Retrieved 2014-01-20
  5. 1 2 "Rendering the great sense of loss of 1947 through film"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৫ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৮
  6. 1 2 "Tanvir Mokammel receives 'Chalachchitram Padak'"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৪ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৮
  7. 1 2 Islam, Nazrul। "A short profile of Tanvir Mokammel"tanvirmokammel.com (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২১ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৮
  8. Islam, Nazrul। "Awards"tanvirmokammel.com (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৩ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৮
  9. "Top 10 Bangladeshi films"। British Film Institute। ২৭ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]