সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়
এই নিবন্ধের যাচাইযোগ্যতার জন্য অতিরিক্ত তথ্যসূত্র প্রয়োজন। |
| সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয় | |
|---|---|
| ঠিকানা | |
![]() | |
আহসান আহমেদ রোড , ৯১০০ বাংলাদেশ | |
| তথ্য | |
| বিদ্যালয়ের ধরন | মাধ্যমিক বিদ্যালয় |
| প্রতিষ্ঠাকাল | ১৯৪০ |
| বিদ্যালয় বোর্ড | যশোর |
| বিদ্যালয় জেলা | খুলনা |
| ইআইআইএন | ১১৭১৪০ |
| শ্রেণি | ৩য়–১০ম |
| ওয়েবসাইট | stjhskhulna.edu.bd |
সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয় বাংলাদেশের খুলনা নগরীর আহসান আহমেদ সড়কে অবস্থিত একটি স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয়।
ইতিহাস
[সম্পাদনা]১৯৩৬ সালে রেভাঃ ফাঃ ই, পলেটো এস, সি, ডি, ডি কৃষ্ণনগরের বিশপের পরামর্শক্রমে খুলনা শহরের প্রাণকেন্দ্র আহসান আহমেদ রোডে একটি বাংলা মিডিয়াম বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন। রেভাঃ ফাঃ ই, পলেটো এস, সি, ডি, ডি নিজেই ১৯৩৯ সালের ১৮ ডিসেম্বর প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে ৭ জন শিক্ষক ও ৪০ জন ছাত্র নিয়ে ১৯৪০ সালের ৬ জানুয়ারি যাত্রা শুরু করেন।[১] সাধু জোসেফের নামে নামকরণ করেন 'সেন্ট জোসেফস স্কুল'। প্রথন বছরে প্রথম শ্রেণি হতে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত চালু হয় ১৯৪১ সালে ৭ম শ্রেণি চালু হয়। ১৯৪২ সালে অষ্টম শ্রেণি চালু হয়। ১৯৪৪ সালে দশম শ্রেণি চালু হয়। ১৯৪৩ সালে অত্র বিদ্যালয় কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি লাভ করে। ১৯৪৫ সালে প্রথম প্রবেশিকা পরীক্ষায় ৮ জন ছাত্রের মধ্যে ৪ জন কৃতকার্য হন। ১৯৪৬ সালে ১৭ জন পরীক্ষায় অংশ নেয় এবং ১৫ জন ছাত্র কৃতিত্বের সাথে কৃতকার্য হয়।
অবস্থান
[সম্পাদনা]সেন্ট জোসেফস্ উচ্চ বিদ্যালয় খুলনা নগরীর আহসান আহমেদ রোডে অবস্হিত। পূর্বদিকে বাবু খান রোড ও উত্তরে সেন্ট জোসেফস ক্যাথলিক চার্চ অবস্হিত।
বিদ্যালয়ের কার্যক্রম
[সম্পাদনা]বিদ্যালয়ে বর্তমানে ৩৭ জন শিক্ষক-শিক্ষিকা। বর্তমানে এ বিদ্যালয়ে এক শিফটে ছাত্রদের শিক্ষা দেওয়া হয় এবং মোট পাঠরত ছাত্রসংখ্যা ১৮৫০ জন। খুলনা ধর্মপ্রদেশের বিশপ উক্ত বিদ্যালয়ের সভাপতি। এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, প্রযুক্তি ও বিজ্ঞান চর্চা, স্কাউট কার্যক্রম। বিদ্যালয়ের একটি একাডেমিক ভবন, একটি অডিটোরিয়াম ও একটি শহীদ মিনার রয়েছে।
উল্লেখযোগ্য শিক্ষার্থী
[সম্পাদনা]- কাজী হাবিবুল আউয়াল - বাংলাদেশের ১৩তম প্রধান নির্বাচন কমিশনার
- জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী
- পঞ্চানন বিশ্বাস - বাংলাদেশী রাজনীতিবিদ
- প্রিন্স মাহমুদ - বাংলাদেশী সুরকার ও গীতিকার
- তানভীর মোকাম্মেল - বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক
- মুহাম্মদ মিজানুর রহমান - বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য
- শেখ ফজলুল করিম সেলিম - বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য
- সাইদ হাসান টিপু - বাংলাদেশের মিউজিক্যাল ব্যান্ড অবসিকিউরের প্রতিষ্ঠাতা এবং প্রধান ভোকাল
- হুমায়ুন কবীর - বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব
- আলী আসগর লবি -সংসদ সদস্য, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) এবং সাবেক বিসিবি সভাপতি
- মোহাম্মদ ইয়াহইয়া আখতার, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আহমেদ, কামাল (১৬ ডিসেম্বর ২০১৫)। "খুলনায় ৭৫ বছরের স্কুল: সেন্ট জোসেফস"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২২।
