বিষয়বস্তুতে চলুন

শতাব্দী ওয়াদুদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শতাব্দী ওয়াদুদ
জন্ম
কলাবাগান, ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশানাট্য ও চলচ্চিত্র অভিনেতা
কর্মজীবন১৯৯২-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
দাম্পত্য সঙ্গীস্নাতা শাহরিন
সন্তানশ্রেয়ান (ছেলে)[]
আত্মীয়সমাপ্তি ওয়াদুদ (ভাই)
অদিতি ওয়াদুদ (ভাই)
শহীদুল আলম সাচ্চু (চাচা)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ম বার)

শতাব্দী ওয়াদুদ হলেন একজন বাংলাদেশী নাট্য ও চলচ্চিত্র অভিনেতা। মঞ্চ নাটকের মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু হয়। পরে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত প্রথম নাটক শঙ্কিত পদযাত্রা বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ফুলকুমার (২০০২)। তিনি ২০১১ সালে গেরিলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য ৩৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতার পুরস্কারে ভুষিত হন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

শতাব্দী ওয়াদুদের শৈশব কাটে ঢাকার কলাবাগানে। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। অন্য দুই ভাই সমাপ্তি ওয়াদুদ ও অদিতি ওয়াদুদও মিডিয়ায় কাজ করেন।[] তিনি অষ্টম-নবম শ্রেণী থেকেই মঞ্চ নাটকে কাজ শুরু করেন। ১৯৯২ সালে "আর্তনাদ" মঞ্চদলের সাথে অভিনয় শুরু করেন। তার অভিনয়ের পথপ্রদর্শক তার চাচা অভিনেতা শহীদুল আলম সাচ্চু। পরবর্তীতে ১৯৯৭ সালে তিনি "প্রাচ্যনাট্য" মঞ্চদলের সাথে কাজ শুরু করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

শতাব্দী ওয়াদুদ শঙ্কিত পদযাত্রা নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। খ.ম. হারুন পরিচালিত নাটকটি বিটিভিতে প্রচারিত হয়। ২০০২ সালে আশিক মোস্তফা পরিচালিত ফুলকুমার দিয়ে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়।[] পরে ২০০৮ সালে আবু সাইয়ীদ পরিচালিত রূপান্তর চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১১ সালে তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলায় অভিনয় করেন। এছাড়া একই বছর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক দুটি চলচ্চিত্রে অভিনয় করেন। প্রথমটি রুবাইয়াৎ হোসেন পরিচালিত মেহেরজান এবং অপরটি নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা[] গেরিলা চলচ্চিত্রে পাকিস্তানি মেজর সরফরাজ চরিত্রে অভিনয়ের জন্য তিনি ৩৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতার পুরস্কার অর্জন করেন।[] ২০১৩ সালে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত আয়না কাহিনী চলচ্চিত্রে অভিনয় করেন।[] এ বছর ঈদুল ফিতরে কট বিহাইন্ড, লাভ এন্ড লাইফ, স্টোরি, অপরাধ বিষয়ক গল্প এবং দি বেডশিট নাটকে অভিনয় করেন।[] পরের বছর তানভীর মোকাম্মেল পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জীবনঢুলীতে অভিনয় করেন। ১৯৭১ সালে চুকনগর গণহত্যার প্রেক্ষাপটে চলচ্চিত্রটি নির্মিত হয়। এই ছায়াছবিতে তিনি জীবনকৃষ্ণ দাস নামে এক ঢুলীর ভূমিকায় অভিনয় করেন।[১০] এছাড়া অভিনয় করেন ঈদুল আযহা উপলক্ষে নির্মিত গুম নাটকে। মাহমুদ দিদার পরিচালিত এই নাটকে তিনি প্রথমবারের মত মডেল ও অভিনেত্রী মৌয়ের বিপরীতে অভিনয় করেন।[১১] ২০১৫ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত দহন নাটকে রাজাকারের ভূমিকায় অভিনয় করেন।[১২] এছাড়া মাছরাঙা টেলিভিশনে প্রচারিত বৃত্তবন্দি টেলিফিল্মে অভিনয় করেন।[১৩] এই বছর মুক্তি পায় রিয়াজুল রিজু পরিচালিত বাপজানের বায়স্কোপ। এতে তিনি চর ভাগিনার একজন বর্গাচাষী ও বায়স্কোপওয়ালা চরিত্রে অভিনয় করেন।[১৪] ২০১৬ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তার রচিত ছোটগল্প অবলম্বনে নির্মিত মুক্তির উপায় নাটকে ফকির চাঁদ চরিত্রে অভিনয় করেন। লিটু সাখাওয়াতের নাট্যরূপে নাতকটি পরিচালনা করেছেন সতীর্থ রহমান রুবেল।[১৫] সায়েম জাফর ইমামী পরিচালিত রুদ্র-এ গোয়েন্দা চরিত্রে, তৌকির আহমেদ পরিচালিত আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী অজ্ঞাতনামায় ওসি চরিত্রে, এবং পিএ কাজল পরিচালিত চোখের দেখা চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেন।[১৬][১৭]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম চরিত্র পরিচালক টীকা
২০০২ফুল কুমারশফিআশিক মোস্তফা
২০০৯রূপান্তরপঞ্চাননআবু সাইয়ীদ
২০১১ মেহেরজানখলিলরুবাইয়াত হোসেন
গেরিলামেজর সরফরাজনাসির উদ্দীন ইউসুফবিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ খল নায়ক[১৮]
২০১২ফিরে এসো বেহুলাতানিম নূর
২০১৩আয়না কাহিনীরাজ্জাক
২০১৪জীবনঢুলীজীবনকৃষ্ণ দাসতানভীর মোকাম্মেল[১৯]
২০১৫বাপজানের বায়স্কোপহাসেন মোল্লারিয়াজুল রিজু[২০]
বিষগিয়াসউদ্দিন সেলিম
২০১৬রুদ্র দ্য গ্যাংস্টারসায়েম জাফর ইমামী
অজ্ঞাতনামাওসি কুদ্দুসতৌকির আহমেদ[২১]
চোখের দেখালিডারপিএ কাজল[২২]
কত স্বপ্ন কত আশা
২০১৭ঢাকা অ্যাটাকদিপঙ্কর দীপন[২৩]
২০১৮ আসমানী প্রিন্স
২০১৯ দাগ হৃদয়েতারেক সিকদার[২৪]
সাপলুডু
ইতি, তোমারই ঢাকা ঢাকা মেট্রো অংশে অভিনয়
২০২১ নোনা জলের কাব্য রেজওয়ান শাহরিয়ার সুমিত
মিশন এক্সট্রিম সানি ও ফয়সাল
২০২২ বিউটি সার্কাস কুদরত
শিমু: মেড ইন বাংলাদেশ রেজা
অপারেশন সুন্দরবন দীপংকর দীপন
আগামীকাল অঞ্জন আইচ [২৫]
২০২৩ ব্ল্যাক ওয়ার সানি ও ফয়সাল
অসম্ভব অরুণা বিশ্বাস
২০২৪ মেঘনা কন্যা ফুয়াদ চৌধুরী
ছায়াবৃক্ষ বন্ধন বিশ্বাস
২০২৫ এশা মার্ডার: কর্মফল আনিস সানী সানোয়ার
আলী বিপ্লব হায়দার [২৬]

ওয়েব ধারাবাহিক

[সম্পাদনা]
বছর শিরোনাম চরিত্র পরিচালক ওটিটি টীকা
২০১৭ফেলুদা - ঘুরগুটিয়ার ঘটনাবায়োস্কোপ
২০২০একাত্তরপ্রদীপতানিম নূরহইচই
আগস্ট ১৪খালেদশিহাব শাহীনবিঞ্জ
২০২২নিখোঁজরিহান রহমানচরকি
কাইজার হইচই
সিন্ডিকেটসোহেলশিহাব শাহীনচরকি
কারাগারফাদার আলফ্রেডসৈয়দ আহমেদ শাওকিহইচই
২০২৪ রইল বাকি ১০ আনোয়ার কবির পাশা মাসউদ যাকারীয়া সাবিন টফি

টেলিফিল্ম

[সম্পাদনা]
বছর টেলিফিল্ম পরিচালক চ্যানেল টীকা
২০১৩প্রহররিয়াজুল রিজুঈদুল ফিতর উপলক্ষে নির্মিত[২৭]
২০১৪নিভৃত স্বপ্ন আবর্তেরিয়াজুল রিজুঈদুল ফিতর উপলক্ষে নির্মিত[২৮]
২০১৫বোধকিশোর মাহমুদমাছরাঙা টেলিভিশনস্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত[২৯]
বৃত্তবন্দিমাছরাঙা টেলিভিশন
ওয়ার্কশপগোলাম সোহরাব দোদুলবিজয় দিবস উপলক্ষে নির্মিত
ছোঁবলবিজয় দিবস উপলক্ষে নির্মিত
২০১৬অণুমন্ত্রগোলাম সোহরাব দোদুলচ্যানেল আই[৩০]
স্বপ্নছায়াবর্ণ নাথমাছরাঙা টেলিভিশন[৩১]
জিম এন্ড জিনিমুনতাসীর বিপনবৈশাখী টিভিঈদুল আযহা উপলক্ষে নির্মিত[৩২]

একক নাটক

[সম্পাদনা]
বছর নাটক পরিচালক চ্যানেল টীকা
শঙ্কিত পদযাত্রাখ.ম. হারুনবাংলাদেশ টেলিভিশন
মোহনা
বন্ধুবরেষু
সাইকেলের ডানা
বরিশালের মামাভাগ্নে
আগামসি লেনের এক সন্ধ্যায়
২০১৩এক রাতে নন্দিনীর সাথেওয়ালিদ হাসান[৩৩]
কট বিহাইন্ডজয়ন্ত রোজারিওঈদুল ফিতর উপলক্ষে নির্মিত
লাভ এন্ড লাইফএসএম সুমনঈদুল ফিতর উপলক্ষে নির্মিত
স্টোরিফেরারি ফরহাদঈদুল ফিতর উপলক্ষে নির্মিত
অপরাধ বিষয়ক গল্পজাফর ইকবালঈদুল ফিতর উপলক্ষে নির্মিত
দি বেডশিটরিপন ইমনএকুশে টিভিঈদুল ফিতর উপলক্ষে নির্মিত
২০১৪গুমমাহমুদ দিদারঈদুল আযহা উপলক্ষে নির্মিত
প্লাস-মাইনাসরবিন খানঈদুল আযহা উপলক্ষে নির্মিত
২০১৫দহনস্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত
২০১৬মুক্তির উপায়সতীর্থ রহমান রুবেলচ্যানেল আইকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত
বিবর্তনমোহন আহমেদ
খোঁজমাসুদ করিম সুজনঈদুল আযহা উপলক্ষে নির্মিত
২০২১অসুখের নাম ভালোবাসাআজাদ আবুল কালামএনটিভিঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ নাটক [৩৪]

ধারাবাহিক নাটক

[সম্পাদনা]
  • চোরকাঁটা
  • পাবনা ভিলা
  • বিশ্বাস
  • গৃহগল্প
  • সাড়ে তিন তলা
  • কাননে কুসুম কলি
  • তোমার দোয়ায় ভালো আছি মা
  • আমাদের শার্লক হোমস
  • ডিবি
  • অনন্যা
  • দহন বেলা
  • খড়কুটা
  • দোস্ত দুশমন[৩৫]
  • কাছাকাছি
  • সাকিন সারিসুরি

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
২০১৩জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতাগেরিলাবিজয়ী[][৩৬]
২০১৯ আরটিভি স্টার অ্যাওয়ার্ড ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা একটা গোপন গল্প মনোনীত [৩৭]
২১ অক্টোবর ২০২৩ ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার
ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা মুনতাসীর মনোনীত [৩৮]

ব্যক্তি জীবন

[সম্পাদনা]

শতাব্দী ওয়াদুদ নাট্যনির্মাতা পান্থ শাহরিয়ারের বোন স্নাতা শাহরিনকে বিয়ে করেন। তিনি একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করেন। ছোটবেলা থেকে তিনি নৃত্যের সাথে জড়িত। এছাড়া "প্রাচ্যনাট্য" মঞ্চদলের সাথে সম্পৃক্ত। তাদের এক ছেলে, নাম শ্রেয়ান।[৩৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বাবা হলেন শতাব্দী ওয়াদুদ"দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ২২ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. আরেফিন তানজীব (২৫ অগাস্ট ২০১৫)। "যার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈচিত্র্যময় চরিত্র"চ্যানেল আই। ঢাকা, বাংলাদেশ। ৩০ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬ {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  3. "Three brothers to appear together on screen"ঢাকা ট্রিবিউন। ঢাকা, বাংলাদেশ। ৮ ডিসেম্বর ২০১৩। ২১ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  4. সৈয়দ ইকবাল (২৪ ডিসেম্বর ২০১৫)। "সব কিছুর উপরে দেশ আগে : শতাব্দী ওয়াদুদ"আনন্দ আলো। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  5. "আমাদের শার্লক হোমস"দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  6. শাহ আলম সাজু (১ ফেব্রুয়ারি ২০১২)। "Shatabdi Wadud talks "Guerilla" and more"দ্য ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  7. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১ প্রদান : মুক্তিযুদ্ধভিত্তিক ও শিশুতোষ চলচ্চিত্র নির্মাণে প্রধানমন্ত্রীর আহ্বান"দৈনিক মানবকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১৪ মার্চ ২০১৩। ২৯ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  8. "মুক্তি পেল আয়না কাহিনী ও ভালোবাসা জিন্দাবাদ"দি রিপোর্ট। ঢাকা, বাংলাদেশ। ৮ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  9. আফরোজ জাহান চৈতি (৪ আগস্ট ২০১৩)। "Shatabdi Wadud on his Eid ventures"ঢাকা ট্রিবিউন। ঢাকা, বাংলাদেশ। ২৯ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  10. "ঢাক বাজানো শিখছেন শতাব্দী ওয়াদুদ"দৈনিক কালের কণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১৭ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  11. "একফ্রেমে মৌ-শতাব্দী ওয়াদুদ"দৈনিক যুগান্তর। ঢাকা, বাংলাদেশ। ১২ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  12. নাজমুল হোসেন মিঠু (২৭ ডিসেম্বর ২০১৪)। "রাজাকার শতাব্দী ওয়াদুদ!"রাইজিংবিডি। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  13. "মৌ ও শতাব্দী ওয়াদুদ-এর 'বৃত্তবন্দি'"দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ। ২০ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  14. "বায়োস্কোপওয়ালার সঙ্গে সময় কাটিয়েছি"বঙ্গ নিউজ। ঢাকা, বাংলাদেশ। ১৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  15. "মাখনলাল চরিত্রে শতাব্দী ওয়াদুদ"মিডিয়া খবর। ঢাকা, বাংলাদেশ। ৬ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  16. "বড় পর্দায় তৌকীরের 'অজ্ঞাতনামা'"বাংলাদেশ প্রতিদিন। ঢাকা, বাংলাদেশ। ১৭ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  17. তানজিল আহমেদ জনি (১ জানুয়ারি ২০১৫)। "খল চরিত্রেই আগ্রহী শতাব্দী"বিডিনিউজ। ঢাকা, বাংলাদেশ। ৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  18. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান"দৈনিক আজাদী। ঢাকা, বাংলাদেশ। ২১ মার্চ ২০১৩। ২১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  19. কাউসার রুশো। "জীবনের খোঁজে জীবনঢুলী"মুখ ও মুখোশ। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  20. "শতাব্দীর 'বাপজানের বায়স্কোপ'"ভোরের পাতা। ঢাকা, বাংলাদেশ। ৫ ডিসেম্বর ২০১৫। ৭ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  21. "১৯ আগস্ট 'অজ্ঞাতনামা'র মুক্তি"দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ১৬ আগস্ট ২০১৬। ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  22. "আইটেম গানে শতাব্দী ওয়াদুদ"বাংলা ট্রিবিউন। ঢাকা, বাংলাদেশ। ২২ মে ২০১৬। ২৭ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  23. "ঢাকা অ্যাটাক এর সঙ্গে সম্পৃক্ত হলো এটিএন বাংলা"এটিএন বাংলা। ঢাকা, বাংলাদেশ। ২৩ মার্চ ২০১৬। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  24. নাইস নূর (৩০ জানুয়ারি ২০১৬)। "চিত্রশিল্পী হচ্ছেন মিম!"এনটিভি অনলাইন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  25. "মার্চে আসছে ইমন-মমর 'আগামীকাল'"চ্যানেল আই। ২৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৯
  26. আহমেদ, রাজু। "মুক্তি পেল 'আলী' | কালবেলা"কালবেলা | বাংলা নিউজ পেপার। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  27. "একই টেলিফিল্মে শতাব্দী ওয়াদুদ ও প্রসুন আজাদ"দৈনিক মানবকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১৩ জুন ২০১৩। ১২ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  28. "নিভৃত স্বপ্ন আবর্তে' শতাব্দী-রুমা"বনিক বার্তা। ঢাকা, বাংলাদেশ। ১৮ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  29. "স্বাধীনতা দিবসের টেলিছবিতে দীপা খন্দকার"দি ঢাকা টাইমস। ৯ মার্চ ২০১৫। ১৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  30. "দ্বৈত চরিত্রে মৌসুমী হামিদ"দৈনিক ইনকিলাব। ঢাকা, বাংলাদেশ। ১৭ জুলাই ২০১৬। ১৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  31. "আজ টেলিফিল্ম স্বপ্নছায়া"দৈনিক মানবকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ১৮ আগস্ট ২০১৬। ১২ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  32. "জিম এন্ড জিনিতে বোতলের জিন তিশা"মিডিয়া খবর। ২৫ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  33. "শতাব্দী-বিন্দুর নতুন নাটক"দৈনিক সংবাদ। ঢাকা, বাংলাদেশ। ১৭ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  34. "নাটক : অসুখের নাম ভালোবাসা"এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। ২ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১
  35. "পুলিশের ওসি শতাব্দী ওয়াদুদ"বিনোদন৬৯। ৫ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  36. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আজ"দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। ১৩ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬
  37. "৯ম আরটিভি স্টার এ্যাওয়ার্ড ২০১৯"আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯
  38. "Blender's Choice-The Daily Star to celebrate the best of OTT"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩
  39. "বাবা হয়েছেন শতাব্দী ওয়াদুদ"বাংলানিউজ। ঢাকা, বাংলাদেশ। ২০ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  1. মিশা সওদাগরের সাথে যৌথভাবে

বহিঃসংযোগ

[সম্পাদনা]