রেদওয়ান রনি
রেদওয়ান রনি | |
|---|---|
২০২৫ সালের রনি | |
| জাতীয়তা | বাংলাদেশী |
| নাগরিকত্ব | |
| পরিচিতির কারণ | নির্মাতা, পরিচালক |
| পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
রেদওয়ান রনি বাংলাদেশের একজন টিভি নাটক ও চলচ্চিত্র পরিচালক নির্মাতা।[১] ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[২][৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]রনি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন এর দহপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন।[৪] তিনি ২০১২ সালের ২১ জানুয়ারি আয়েশা প্রেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৫]
কর্মজীবন
[সম্পাদনা]রনি কর্মজীবনের শুরুতে মোস্তফা সরয়ার ফারুকীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তার নির্মিত প্রথম টেলিফিল্ম ‘উড়োজাহাজ’ যা ২০০৬ সালে মুক্তি পায়।[৬] ২০১১ সালে নির্মাণ শুরু করেন তার প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চোরাবালি। অপরাধ থ্রিলার ধারার এই চলচ্চিত্রটি ২০১২ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় এবং সে বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রটি ৫টি বিভাগে বিজয়ী হয়। বর্তমানে তিনি চরকি নামক স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | পরিচালক | লেখক | প্রযোজক | টীকা | সূত্র |
|---|---|---|---|---|---|---|
| ২০১২ | চোরাবালি | হ্যাঁ | হ্যাঁ | না | বিজয়ী – শ্রেষ্ঠ সংলাপের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বিজয়ী – শ্রেষ্ঠ গল্পের জন্য বাচসাস পুরস্কার |
|
| ২০১৬ | আইসক্রিম | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ||
| ২০২৬ | দম | হ্যাঁ | না | হ্যাঁ | মুক্তিপ্রাপ্ত |
উল্লেখযোগ্য নাটক
[সম্পাদনা]টেলিভিশনে তার মোট নাটকের সংখ্যা এক পর্ব টিভি ড্রামা, টেলিফিল্ম, ছোট বড় ধারাবাহিক সব মিলিয়ে ১০০'র বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য:
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]- শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১২)[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Hossain, Amina (২৪ আগস্ট ২০১৯)। "Redoan Rony"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
- 1 2 "হুমায়ূনের চলচ্চিত্রের জয়জয়কার"। সমকাল। ৭ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
- ↑ দৈনিক প্রথম আলো[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ অন্য ছবিয়াল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৪-০৭ তারিখে,ইকবাল হোসাইন চৌধুরী, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৪-০৪-২০১০ খ্রিস্টাব্দ।
- ↑ "বিয়ের চোরাবালিতে রেদওয়ান রনি!"। ৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৪।
- 1 2 "বিডিনিউজ ২৪ ডট কম"। ১৭ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ "ঈদে আসছে রেদওয়ান রনির টিভি সিরিজ"। Sarabangla। ১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে রেদওয়ান রনি (ইংরেজি)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |