উবায়দুল্লাহ সিন্ধি
উবাইদুল্লাহ সিন্ধি | |
|---|---|
মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি | |
| জন্ম | ১০ মার্চ ১৮৭২ |
| মৃত্যু | ২২ আগস্ট ১৯৪৪ (বয়স ৭২) |
| যুগ | ব্রিটিশ রাজ |
| অঞ্চল | ইসলামী দার্শনিক/উলামা |
উবায়দুল্লাহ সিন্ধি (উর্দু: مولانا عبیداللہ سندھی), (১০ মার্চ ১৮৭২ -২২ আগস্ট ১৯৪৪) ছিলেন একজন জাতীয়তাবাদী নেতা ও ভারতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক কর্মী।[১][২][৩]
উবাইদুল্লাহ সিন্ধি শিয়ালকোটের একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের চার মাস আগে তাঁর পিতা ইন্তিকাল করেন। ১৬ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি তার নিজস্ব ডায়েরীর মধ্যে লিখেছেন,"আমি যখন ধর্মীয় শিক্ষা অর্জন করা শুরু করি তখন সিন্ধু ও মুলতানের কিছু শিক্ষকের কাছে নাহু- সরফের পাঠ গ্রহন করি।এসময় হজরত মাওলানা আবুস সিরাজ গোলাম মুহাম্মদ দিনপুরীর সান্নিধ্যে ছয় মাস অবস্থান করি।। দারুল উলুম দেওবন্দে ভর্তি হন। তিনি মাওলানা রশিদ আহমেদ গাঙ্গোহি ও শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি মত তৎকালীন ইসলামি পন্ডিতদের সান্নিধ্য লাভ করেন। তিনি ১৯০৯ সালে দারুল উলুম দেওবন্দে ফিরে আসেন এবং ধীরে ধীরে প্যান-ইসলামি আন্দোলনের সাথে যুক্ত হন। প্রথম বিশ্বযুদ্ধের সময় মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে অক্ষশক্তির সাহায্যে ভারতে একটি প্যান ইসলামি আন্দোলনের জন্য ভারত ত্যাগ করা নেতাদের মধ্যে অন্যতম। এই ঘটনা পরবর্তীতে রেশমি রুমাল আন্দোলন নামে পরিচিতি পায়।
যুদ্ধের সময় তিনি আফগান আমির হাবিবউল্লাহ খানের সাথে দেখা করার জন্য কাবুল যান। সংক্ষিপ্ত সময় পর তিনি জার্মান সমর্থনে ভারতে বিপ্লবের জন্য রাজা মহেন্দ্র প্রতাপের পরিকল্পনায় নিজের সমর্থন জানান। ১৯১৫ সালের ডিসেম্বরে কাবুলে গঠিত ভারতের অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেন এবং যুদ্ধের শেষ পর্যন্ত আফগানিস্তানে অবস্থান করেন এবং রাশিয়া চলে যান। এরপর বিভিন্ন দেশের মধ্য দিয়ে তিনি তুরস্কে যান এবং সেখানে দুই বছর অবস্থান করেন। এরপর তিনি হেজাজ যান। সেখানে তিনি ইসলাম নিয়ে পড়াশোনা করেন। কর্মজীবনের প্রথমদিকে তিনি প্যান ইসলামি চিন্তাবিদ ছিলেন। তবে পরবর্তীতে তিনি প্যান ইসলামি চিন্তা থেকে সরে আসেন। দেওবন্দি উলামাদের নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি একজন সক্রিয় সদস্য ছিলেন। উবাইদুল্লাহ সিন্ধি ১৯৪৪ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন। তার লিপিবদ্ধ কিতাব সমূহ হলো "হজরত শাহ ওয়ালী উল্লাহ এবং তার দর্শন","হজরত শাহ ওয়ালী উল্লাহ এবং তার রাজনৈতিক আন্দোলন", "খুতুবা"।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভারতের স্বাধীনতা আন্দোলনে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধীর রাজনৈতিক তৎপরতা"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২০।
- ↑ খান, নাঈম উল্লাহ (২০১৫)। "Political ideas and role of Maulana Obaidullah Sindhi"। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।
- ↑ Kamran, Tahir (২০১৮)। Muslims and Capitalism। Ergon-Verlag। পৃ. ১৫১–১৭০। ডিওআই:10.5771/9783956504648-151। আইএসবিএন ৯৭৮-৩-৯৫৬৫০-৪৬৩-১।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- বিরিশিক, আব্দুলহামিত (২০১২)। UBEYDULLAH es-SİNDÎ (তুর্কি ভাষায়)। খণ্ড ৪২। ইস্তাম্বুল, তুরস্ক: ইসলামি গবেষণা কেন্দ্র, ধর্ম বিষয়ক অধিদপ্তর। পৃ. ২৭–২৯। আইএসবিএন ৯৭৮৯৭৫৩৮৯৪১৪২।
{{বই উদ্ধৃতি}}:|কর্ম=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - Esposito, John L. EspositoJohn L. (১ জানুয়ারি ২০০৩)। Esposito, John L. (সম্পাদক)। Sindhi, Ubaydullah (ইংরেজি ভাষায়)। Oxford University Press। ডিওআই:10.1093/acref/9780195125580.001.0001/acref-9780195125580-e-2215?rskey=3blxxu&result=1। আইএসবিএন ৯৭৮-০-১৯-৫১২৫৫৮-০।
- বিপ্লবী মহানায়ক মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি
- আখতার, জাবেদ (২০১৬)। Jamia Millia Islamias contribution to Islamic studies since 1920 [ইসলামিক স্টাডিজে জামিয়া মিলিয়া ইসলামিয়ার অবদান (১৯২০–২০১৬)] (অভিসন্দর্ভ)। ভারত: জামিয়া মিলিয়া ইসলামিয়া। পৃ. ১০৯–১২১। এইচডিএল:10603/210671।
{{অভিসন্দর্ভ উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|1=(সাহায্য) - Afroz, Nishat (২০১৮)। Development of Islamic Thought in Colonial India A Study (অভিসন্দর্ভ)। India: Aligarh Muslim University। পৃ. ৭৫–৭৯।
- মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধির ইসলাম গ্রহণ ও শিক্ষাজীবন
- রবিউল হক, মুহাম্মদ। "ভারতের স্বাধীনতা আন্দোলনে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধীর রাজনৈতিক তৎপরতা"। যুগান্তর।
- জওহর, মোবারক করীম (২০১২)। ভারতের সুফি। খণ্ড ২। কলকাতা, ভারত: করুণা প্রকাশনী। পৃ. ২৬২। আইএসবিএন ৯৮৭৮১৮৪৩৭১৫৭৪।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ উপসর্গ পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
- Ansari, K.H. (১৯৮৬), Pan-Islam and the Making of the Early Indian Muslim Socialist. Modern Asian Studies, Vol. 20, No. 3. (1986), pp. 509-537, Cambridge University Press.
- Seidt, Hans-Ulrich (২০০১), From Palestine to the Caucasus-Oskar Niedermayer and Germany's Middle Eastern Strategy in 1918. German Studies Review, Vol. 24, No. 1. (Feb., 2001), pp. 1-18, German Studies Association, আইএসএসএন 0149-7952.
- Sims-Williams, Ursula (১৯৮০), The Afghan Newspaper Siraj al-Akhbar. Bulletin (British Society for Middle Eastern Studies), Vol. 7, No. 2. (1980), pp. 118-122, London, Taylor & Francis Ltd, আইএসএসএন 0305-6139.
- Engineer, Ashgar A (২০০৫), They too fought for India's freedom: The Role of Minorities., Hope India Publications., আইএসবিএন ৮১-৭৮৭১-০৯১-৯.
- Sarwar, Muḥammad (১৯৭৬), Mawlānā ʻUbayd Allāh Sindhī : ʻālāt-i zandagī, taʻlīmāt awr siyāsī afkār, Lahore
- Sindhī, ʻUbaidullāh; Sarwar, Muḥammad (১৯৭০), Khutbāt o maqālāt-i Maulānā ʻUbaidullāh Sindhī. murattib Muḥammad Sarvar, Lāhaur, Sindh Sāgar Ikādamī
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ১৮৭২-এ জন্ম
- ১৯৪৪-এ মৃত্যু
- শিয়ালকোটের ব্যক্তি
- ভারতীয় স্বাধীনতা কর্মী
- মুসলিম পণ্ডিত
- হিন্দু-জার্মান ষড়যন্ত্র
- শিখধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত
- ভারতীয় মুসলিম
- দেওবন্দি ব্যক্তি
- মাতুরিদি ব্যক্তি
- মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র
- হানাফী ব্যক্তি
- ২০শ শতাব্দীর ইসলামের মুসলিম পণ্ডিত
- ভারতের মুসলিম স্বাধীনতা সংগ্রামী
- ভারতীয় ভ্রমণ লেখক