বিষয়বস্তুতে চলুন

কাফিলুর রহমান নিশাত উসমানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাওলানা, মুফতি

কাফিলুর রহমান নিশাত উসমানি
ব্যক্তিগত তথ্য
জন্ম৫ মার্চ ১৯৪২
মৃত্যু১ আগস্ট ২০০৬(2006-08-01) (বয়স ৬৪)
সমাধিস্থলমাজারে কাসেমি
ধর্মইসলাম
উল্লেখযোগ্য কাজফতোয়ায়ে আলমগীরী-এর উর্দু অনুবাদ
যেখানের শিক্ষার্থীদারুল উলুম দেওবন্দ
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
আত্মীয়দেওবন্দের উসমানি পরিবার

কাফিলুর রহমান নিশাত উসমানি (৫ মার্চ ১৯৪২ - ১ আগস্ট ২০০৬) একজন ভারতীয় মুসলিম পণ্ডিত, ফকীহ এবং কবি ছিলেন। তিনি দারুল উলুম দেওবন্দের মুফতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন আজিজুর রহমান উসমানির নাতি।

১৯৪২ সালের ৫ মার্চ দেওবন্দে জন্মগ্রহণ করেন। উসমানি দারুল উলূম দেওবন্দ এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। তিনি ফাতাওয়া আলমগীরিকে উর্দু ভাষায় অনুবাদ করেছিলেন। ২০০৬ সালের ১ আগস্ট তিনি মারা যান।

নাম এবং বংশ

[সম্পাদনা]

তার প্রদত্ত নাম হল কাফিলুর রহমান। আর বংশগত নাম হল কাফিলুর রহমান ইবনে জলিলুর রহমান ইবনে আজিজুর রহমান উসমানি ইবনে ফজলুর রহমান উসমানি[]

জীবনী

[সম্পাদনা]

উসমানি ১৯৪২ সালের ৫ মার্চ দেওবন্দের উসমানি পরিবারে জন্মগ্রহণ করেন।[] তার পিতা জলিলুর রহমান হলেন আজিজুর রহমান উসমানির পুত্র। তিনি দারুল উলুম দেওবন্দের কিরআততাজভীদ শিক্ষক।[]

উসমানি ১৯৬১ সালে দারুল উলুম দেওবন্দ থেকে স্নাতক ডিগ্রি অর্জন এব ১৯৭৫ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে এমএ অর্জন করেন।[] তার শিক্ষকদের মধ্যে সৈয়দ ফখরুদ্দিন আহমদ এবং মুহাম্মদ তৈয়ব কাসেমি অন্যতম।[]

১৩২২ হিজরিতে তিনি দারুল উলুম দেওবন্দে মুফতি নিযুক্ত হন।[] তিনি এই দায়িত্ব ৩২ বছর যাবৎ পালন করেছিলেন। এই সময়ে তিনি পঞ্চাশ হাজারেরও বেশি ধর্মীয় নির্দেশ (ফতওয়া) জারি করেছিলেন।[] তিনি একজন কবিও ছিলেন এবং উর্দু কবিতা, গজল, হামদ, নাত, নাজম, মার্সিয়া এবং কাসদা প্রভৃতি রচনা করতেন।[]

২০০৬ সালের ১ আগস্ট উসমানি মারা যান এবং তার দাদা আজিজুর রহমান উসমানির কবরের পাশে কাসমি কবরস্থানে তাকে দাফন করা হয়।[] তার জানাজার নামায পড়ান তার বড় ভাই ফুজাইলুর রহমান হিলাল উসমানি।[]

রচনাবলী

[সম্পাদনা]

উসমানি দারসে নিজামী সম্পর্কিত বহু সংখ্যক বই আরবি ও ফার্সি থেকে উর্দু ভাষায় অনুবাদ করেছেন।[] আরবি-উর্দু অনুবাদগুলির মধ্যে রয়েছে সিরাজ আল-মা'আনি, সিরাজ আল-বেকায়া (শারহে বেকায়ার উর্দু অনুবাদ এবং ভাষ্যগ্রন্থ), সিরাজ আল-মাতালিব, তাফহিমুল-মুসলিম (উর্দু অনুবাদ এবং শব্বির আহমদ উসমানির ভাষ্য: ফাতহুল মুলহিম ), এবং ফাতাওয়া আলমগিরি[] ফারসী-উর্দু অনুবাদগুলিতে গুলজার-ই-দবিস্তান, তুহফাত আল-মুওয়াহিদিন, মাসআল আরবায়ান এবং বাহাউদ্দীন নকশবন্দির রুবাইয়াত অন্তর্ভুক্ত রয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 খলিল আমিনি, নূর আলম। পাস-ই মার্গ-ই জিন্দা। পৃ. ৭৮৪।
  2. 1 2 3 খলিল আমিনি, নূর আলম। পাস-ই মার্গ-ই জিন্দা। পৃ. ৭৮৭।
  3. খলিল আমিনি, নূর আলম। পাস-ই মার্গ-ই জিন্দা। পৃ. ৭৮৫।
  4. কাসেমি, এজাজ এরশাদ। উলামায়ে দেওবন্দ কি উর্দু শাইরী। পৃ. ৯৭।
  5. 1 2 Qasmi, Amanat Ali (২৮ ফেব্রুয়ারি ২০১৮)। "نستعلیق صفت انسان مفتی کفیل الرحمن نشاط عثمانی"Jahan-e-Urdu (Urdu ভাষায়)। ১৪ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২১{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  6. কাসেমি, এজাজ এরশাদ। উলামায়ে দেওবন্দ কি উর্দু শাইরী। পৃ. ৯৮।
  7. খলিল আমিনী, নূর আলম। পাস-ই মার্গ-ই জিন্দা। পৃ. ৭৮৮।
  8. খলিল আমিনী, নূর আলম। পাস-ই মার্গ-ই জিন্দা। পৃ. ৭৮৮–৭৮৯।

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • নূর আলম খলিল আমিনী। "মুফতিয়ে দারুল উলুম: মাওলানা কাফিলুর রহমান নিশাত উসমানি"। পাস-ই মার্গ-ই জিন্দা (উর্দু ভাষায়) (৫ ফেব্রুয়ারি ২০০১ সংস্করণ)। ইদারা ইলম ও আদব। পৃ. ৭৭৭–৭৮৯।
  • এজাজ আরশাদ কাসেমি (২০১৭)। উলামায়ে দেওবন্দ কি উর্দু শাইরী (উর্দু ভাষায়) (জুন ২০১৭ সংস্করণ)। ক্রিয়েটিভ স্টার প্রকাশনী। পৃ. ৯৭–১১০। আইএসবিএন ৯৭৮-৮১-৯৩৫১০৯-১-৯