আব্দুল হাই লখনভি
আব্দুল হাই লখনভি | |
|---|---|
| উপাধি | ইমাম, মাওলানা |
| ব্যক্তিগত তথ্য | |
| জন্ম | ২৪ অক্টোবর ১৮৪৮ (২৬ যিলক্বদ ১২৬৪)[১] বান্ডা |
| মৃত্যু | ২৭ ডিসেম্বর ১৮৮৬ (বয়স ৩৮) (২৯/৩০ রবিউল আউয়াল ১৩০৪)[২] |
| সমাধিস্থল | আনোয়ার বেগ, লখনউ[৩] |
| ধর্ম | ইসলাম |
| আখ্যা | সুন্নি |
| ব্যবহারশাস্ত্র | হানাফি |
আব্দুল হাই লখনভি ফিরিঙ্গি মহল্লি (১২৬৪ - ১৩০৪ হি/১৮৪৮ - ১৮৮৬ খ্রিঃ) হলেন ইসলামি দর্শনের হানাফি মাযহাবের একজন ভারতীয় ইসলামি পণ্ডিত।[৪][৫]
বংশ
[সম্পাদনা]আব্দুল হাই ১৮৪৭ সালে ভারতের বান্ডায় জন্মগ্রহণ করেন। তিনি আবু আইয়ুব আনসারির বংশধর ছিলেন।[৬]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]পিতার মৃত্যুর পরে তিনি তার বাবার গৃহশিক্ষক মুহাম্মদ নিয়ামতুল্লাহর অধীনে গণিতে কিছু বই অধ্যয়ন করেছিলেন। হায়দরাবাদে কিছুদিন পড়াশুনা করেন। পরবর্তীকালে তিনি লখনউ চলে যান, সেখানে তিনি মৃত্যুর আগ-পর্যন্ত অবস্থান করেন।[৬]
স্বপ্ন
[সম্পাদনা]তিনি আবু বকর, উমর, ইবনে আব্বাস, ফাতিমা, আয়েশা এবং উম্মে হাবিবা সহ স্বপ্নের মধ্যে মুহাম্মাদের অসংখ্য সাহাবীকে দেখেছিলেন। স্বপ্নে তিনি মালিক ইবনে আনাস, আল-সাখাভী, জালালউদ্দিন সুয়ুতি এবং অন্যান্য পণ্ডিতদের সাথেও দেখা করেছেন বলে দাবি করেন। যার বিষয়ে তিনি একটি পৃথক বইয়ে আলোচনা করেন।[৬]
রচনাবলী
[সম্পাদনা]- গীবত কেয়া হ্যায়?[৭]
- আল-আজওয়িবা আল-ফাদিলাহ লিল আসিলাত (আরবী)[৮]
- আর-রাফ' ওয়াত তাকমিল ফিল জারহ ওয়াথ তা'দিল (আরবী)
- ইকামাতুল হুজ্জাহ 'আলা আন্নাল ইকছার ফিত তা'বুদ (আরবী)
- আত-তালিক আল-মুমজাদ (আরবী)
- শারহ আল-বেকায়ি মা'আ হাশিয়াত 'উমদাতুর রি'আহ (আরবী)
- তুহফাতু আল-আখয়ার বি আহ্য়া সুন্নাত সাইয়্যিদ আল-আবরার (আরবী)
- সিবাহাতিল ফিকর ফিল জাহর বিল যিকর (আরবি)
- রিজাল : মুওয়াত্তা আল-ইমাম মুহাম্মদের ভাষ্য
- ভোকাল ফর্মে যিকর, যিকরের অনুমানযোগ্যতা এবং গুণাবলী
মৃত্যু
[সম্পাদনা]তিনি ৩৮-৩৯ বছর বয়সে রবিউল আউয়াল ১৩০৪ হিজরিতে (১৮৮৬ খ্রিঃ) মারা যান এবং তার পূর্বপুরুষদের কবরস্থানে তাকে দাফন করা হয়।[৬]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Dr Waliuddin Nadwi। Allama Abd al-Hayy Lakhnawi: Hayat-o-Khidmat (উর্দু ভাষায়)। Muhammad Rafey Azmi Nadwi কর্তৃক অনূদিত। Markaz ash-Shaykh Abul Hasan Ali Nadwi, Muzaffarpur, Azamgarh। পৃ. ৮৭।
- ↑ Dr Waliuddin Nadwi। Allama Abd al-Hayy Lakhnawi: Hayat-o-Khidmat (উর্দু ভাষায়)। Muhammad Rafey Azmi Nadwi কর্তৃক অনূদিত। Markaz ash-Shaykh Abul Hasan Ali Nadwi, Muzaffarpur, Azamgarh। পৃ. ৯৬–৯৭।
- ↑ Dr Waliuddin Nadwi। Allama Abd al-Hayy Lakhnawi: Hayat-o-Khidmat (উর্দু ভাষায়)। Muhammad Rafey Azmi Nadwi কর্তৃক অনূদিত। Markaz ash-Shaykh Abul Hasan Ali Nadwi, Muzaffarpur, Azamgarh। পৃ. ৯৭।
- ↑ আজমী, নূর মুহাম্মদ (২০০৮)। হাদিসের তত্ত্ব ও ইতিহাস। বাংলাবাজার, ঢাকা: এমদাদিয়া পুস্তকালয়। পৃ. ১৬৪।
- ↑ খাতুন, আয়েশা (২০১৭)। স্বাধীনতার পর হাদিস সাহিত্যে ভারতের অবদান। ভারত: সুন্নি ধর্মতত্ত্ব বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃ. ৭৯–৮০। এইচডিএল:10603/54426।
- 1 2 3 4 "Maulana Abdul Hayy Lucknawi [1264 – 1304 A.H.]"। HaqIslam.org। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
- ↑ Maulana Abdul Hayy Lakhnawi। Gheebat Kya Hai? (উর্দু ভাষায়)। Maktaba Aarifeen, Ruqayya Buildiing, Pakistan Chowk, Karachi। ১২ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
- ↑ "Imam 'Abdul Hayy Lucknawi [1264 - 1304 A.H.]"। kitaabun.com। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
আরও দেখুন
[সম্পাদনা]- হাতিবোল্লু, ইব্রাহিম (২০০৩)। LEKNEVÎ (তুর্কি ভাষায়)। খণ্ড ২৭। ইস্তাম্বুল, তুরস্ক: ইসলামি গবেষণা কেন্দ্র, ধর্ম বিষয়ক অধিদপ্তর। পৃ. ১৩৩–১৩৬। আইএসবিএন ৯৭৮৯৭৫৩৮৯৪১৪২।
{{বই উদ্ধৃতি}}:|কর্ম=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)