জাতিসংঘ সাধারণ পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাতিসংঘ সাধারণ পরিষদ
United Nations General Assembly(ইংরেজি)


الجمعية العامة للأمم المتحدة (আরবি)
联合国大会 (টেমপ্লেট:ISO 639 name zh)
Assemblée générale des Nations unies (ফরাসি)
Генера́льная Ассамбле́я ООН (রুশ)
Asamblea General de las Naciones Unidas (টেমপ্লেট:ISO 639 name es)

UN General Assembly hall.jpg
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান কার্যালয়
সংস্থার ধরণ মুখ্য অঙ্গ
সংক্ষিপ্ত নাম GA, UNGA
প্রধান

সভাপতি

কাতার নাসির আব্দুলআজিজ আল-নাসের[১]


উপসভাপতি

ইরান মোহাম্মদ খাজাই
মর্যাদা সক্রিয়
প্রতিষ্ঠাকাল ১৯৪৫
ওয়েবসাইট www.un.org/ga

জাতিসংঘ সাধারণ পরিষদ বা সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান ৬টি শাখার মধ্যে অন্যতম। এটিই একমাত্র পরিষদ যেখান জাতিসংঘের সদস্যভূক্ত সকল রাষ্ট্র সমমর্যাদা ও প্রতিনিধিত্বের অধিকারী হিসেবে অবস্থান করে।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] বিষয়বস্তু

জাতিসংঘ সনদের ৯নং অনুচ্ছেদ থেকে ২২নং অনুচ্ছেদে বর্ণিত বিষয়াবলীর আলোকে সাধারণ পরিষদের গঠন, ক্ষমতা, কার্যাবলী ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।

জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ পরিষদ গঠিত হয়েছে। প্রতিটি রাষ্ট্রই ৫জন স্থায়ী কিংবা অস্থায়ী প্রতিনিধি সভায় প্রেরণ করতে পারে। কিন্তু সদস্য দেশগুলোর প্রত্যেকেই সভায় উত্থাপিত কোন বিষয়ের উপর কেবল একটিমাত্র ভোট প্রয়োগ করতে পারে।

সাধারণ পরিষদ জাতিসংঘের বার্ষিক আয়-ব্যয় বা বাজেট অনুমোদন করে। এছাড়াও, প্রতিটি সদস্য রাষ্ট্র জাতিসংঘ পরিচালনার জন্য কতটুকু অর্থ প্রদান করবে তারও সিদ্ধান্ত গ্রহণ করে।

[সম্পাদনা] অধিবেশন

প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে। সাধারণতঃ ডিসেম্বর মাসের ১ম সপ্তাহ পর্যন্ত এ অধিবেশন স্থায়ী হয়। প্রয়োজনবোধে একাধিকবারও অধিবেশন বসতে পারে।

প্রত্যেক অধিবেশনের শুরুতে অধিকাংশ সদস্যের ভোটে একজন সভাপতি বার্ষিকভিত্তিতে নিযুক্ত হন। অতঃপর তাঁর মাধ্যমেই সভার কর্মসূচী গ্রহণ ও পরবর্তী কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। অধিকাংশ সদস্য রাষ্ট্রের ভোটে যে-কোনরূপ সিদ্ধান্ত গৃহীত হয়।

[সম্পাদনা] কার্যাবলী

সাধারণ পরিষদ জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে নীচের কাজগুলো সম্পাদন করে থাকে।[২]

  • জাতিসংঘের সাধারণ পরিষদ বিতর্ক সভা হিসেবে বিশ্ব মতামত প্রকাশ করতে পারে। জাতিসংঘ সনদের ১০নং অনুচ্ছেদে বলা হয়েছে - সাধারণ পরিষদ জাতিসংঘের সনদের অন্তর্ভূক্ত যে-কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারে। পরবর্তীতে বিভিন্ন শাখায় সুপারিশ প্রেরণ করতে পারে।
  • বিশ্বশান্তি এবং নিরাপত্তা রক্ষা করাও সাধারণ পরিষদের কাজ। তাই যে-কোন রাষ্ট্র বা সদস্য রাষ্ট্র কর্তৃক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত যে-কোন বিষয় সাধারণ পরিষদে প্রেরণ করা যায়। প্রেরিত বিষয়(গুলো) পরিষদ কর্তৃক পর্যালোচনা করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করা হয়।
  • আন্তর্জাতিক আইন প্রণয়ন করতে পারে সাধারণ পরিষদ। এমনকি বিভিন্ন রাষ্ট্রের আচার-আচরণ অনুসন্ধান ও পর্যালোচনার মাধ্যমে আন্তর্জাতিক আইনের প্রসার ঘটাতে পারে।
  • এ পরিষদ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করে। তাই যে কোন রাষ্ট্র বা সদস্য রাষ্ট্র কর্তৃক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত যে-কোন বিষয় সাধারণ পরিষদে প্রেরণ করা যায়। উক্ত বিষয়ে সাধারণ পরিষদে পর্যালোচনা করার পর নিরাপত্তা পরিষদে প্রেরণ করে।
  • জাতিসংঘের অন্যান্য শাখার কার্য্যের অনুসন্ধান ও নিয়ন্ত্রণ করে। অন্যান্য শাখাগুলো সাধারণ পরিষদের নিকট বার্ষিক প্রতিবেদন প্রদান করে। সাধারণ পরিষদ উক্ত প্রতিবেদন পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে।
  • নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে যে-কোন রাষ্ট্রকে নতুন সদস্যরূপে গ্রহণ করতে পারে। পাশাপাশি পুরাতন যে-কোন সদস্য রাষ্ট্রকে সাময়িক কিংবা স্থায়ীভাবে বহিষ্কার করতে পারে।
  • পরিষদটি কিছু কিছু অর্থ সংক্রান্ত বিষয়ে কাজ করে। জাতিসংঘের বাজেট পাস করা এর অন্যতম কাজ। এছাড়াও, সংস্থার বাজেট পরীক্ষা-নিরীক্ষাসহ অনুমোদন করে। পাশাপাশি সদস্যভূক্ত রাষ্ট্রসমূহের বার্ষিক চাঁদার পরিমাণ স্থির করে।
  • নির্বাচন সংক্রান্ত কর্মকাণ্ড সম্পাদন করাও প্রধান কার্যসমূহের একটি। জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জন্য ১০জন অস্থায়ী সদস্য, আন্তর্জাতিক আদালতের বিচারক, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য এবং অছি পরিষদের কতিপয় সদস্য নির্বাচন করা এর অন্যতম দায়িত্ব।
  • বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে সাধারণ পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে ছিন্ন হলে সংস্থাটি শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে।

[সম্পাদনা] সভাপতি

বার্ষিকভিত্তিতে সভার কার্য পরিচালনার জন্য সংখ্যাগরিষ্ঠ ভোটে সদস্যভূক্ত রাষ্ট্রের একজন প্রতিনিধিকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। ২০১১ সাল থেকে এক বছরের জন্য সভাপতি হিসেবে কাতারের নাসির আব্দুলআজিজ আল-নাসের এবং উপ-সভাপতি হিসেবে ইরানের মোহাম্মদ খাজাই নির্বাচিত হয়েছেন।

অধিবেশন নং সাল সভাপতির নাম[৩] জাতিসংঘ সদস্য রাষ্ট্র অঞ্চল
৬৬তম ২০১১ নাসির আব্দুলআজিজ আল-নাসের[৪]  Qatar এশিয়া
৬৫তম ২০১০ জোসেফ দিজ  Switzerland পশ্চিম ইউরোপ ও অন্যান্য গ্রুপ
৬৪তম ২০০৯ আলী আব্দুসসালাম ত্রিকি  Libya আফ্রিকা

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Presidents of the General Assembly. প্রকাশক: United Nations General Assembly. 29 June 2010. http://www.un.org/en/ga/president/index.shtml। সংগৃহীত হয়েছে: 18 September 2011. 
  2. আধুনিক পৌরবিজ্ঞানের ভূমিকা, মোঃ রফিকুল ইসলাম সেলিম, আজিজিয়া বুক ডিপো, ঢাকা, ২য় সংস্করণ, ১৯৯৫ইং, পৃষ্ঠাঃ ৩৭৬-৩৭৮
  3. http://www.un.org/en/ga/president/index.shtml
  4. United Nations document GA/11105

[সম্পাদনা] বহিঃসংযোগ

টেমপ্লেট:UN Charter টেমপ্লেট:United Nations

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ