ফিলিপাইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Philippines থেকে ঘুরে এসেছে)
Republika ng Pilipinas
Republic of the Philippines
the Philippines-এর পতাকা the Philippines-এর কোট অফ আর্ম্‌স
নীতিবাক্য
Maka-Diyos, Maka-Tao, Makakalikasan, at Makabansa[১]
("For God, People, Nature, and Country")
জাতীয় সঙ্গীত

Lupang Hinirang
   ফিলিপাইন এর অবস্থান  (green)in ASEAN  (dark grey)  —  [ম্যাপে]
 ফিলিপাইন এর অবস্থান  (green)

in ASEAN  (dark grey)  —  [ম্যাপে]

রাজধানী Manila[২]
14°35′N 121°0′E / 14.583°উ 121°পূ / 14.583; 121
বৃহত্তম শহর Quezon City
রাষ্ট্রীয় ভাষাসমূহ
স্বীকৃত আঞ্চলিক ভাষাসমূহ Bikol, Cebuano, Hiligaynon, Ilokano, Pampango, Waray, Pangasinense,Tagalog[৩]
Optional languagesa Spanish and Arabic[৪]
National language Filipino
জাতীয়তাসূচক বিশেষণ Filipino/Filipina
সরকার Unitary presidential constitutionalrepublic
 -  President Benigno Aquino III (LP)
 -  Vice President Jejomar Binay (PDP-Laban)
 -  Senate President Juan Ponce Enrile (PMP)
 -  House Speaker Feliciano Belmonte, Jr. (LP)
 -  Supreme Court Chief Justice Renato Corona
আইন-সভা Congress
 -  উচ্চকক্ষ Senate
 -  নিম্নকক্ষ House of Representatives
Independence from Spainb
from United States 
 -  Established April 27, 1565 
 -  Declared June 12, 1898 
 -  Self-government March 24, 1934 
 -  Recognized July 4, 1946 
 -  Current constitution February 2, 1987 
আয়তন
 -  Land ২৯৯ বর্গকি.মি. [৩](73rd)
১১৫ বর্গমাইল 
 -  জলভাগ (%) 0.61%[৫] (inland waters)
জনসংখ্যা
 -  2010 আনুমানিক 94,013,200 [৬] (12th)
 -  2007 আদমশুমারি 88,574,614[৭] 
 -  ঘনত্ব 306.6/বর্গ কিলোমিটার 
৭৯৪.১/বর্গমাইল
জিডিপি (পিপিপি) 2011 আনুমানিক
 -  মোট $394.0 billion[৮] (32nd)
 -  মাথাপিছু $4,111[৮] (125th)
জিডিপি (নামমাত্র) 2011 আনুমানিক
 -  মোট $216.096 billion[৮] (45th)
 -  মাথাপিছু $2,255[৮] (124th)
জিনি (2006) 45.8[৫] (medium) (44th)
এইচডিআই (2011) Green Arrow Up Darker.svg 0.644[৯] (medium) (112th)
মুদ্রা Peso (Filipino: piso)
₱ (PHP)
সময় স্থান PST (ইউটিসি+8)
 -  গ্রীষ্মকালীন (ডিএসটি) not observed (ইউটিসি+8)
ড্রাইভ করা হয় right[১০]
ইন্টারনেট টিএলডি .ph
কলিং কোড +63
^a The 1987 Philippine constitution specifies, "Spanish and Arabic shall be promoted on a voluntary and optional basis."
^b Philippine revolutionaries declared independence from Spain on June 12, 1898, but the Spanish claim ofsovereignty was passed from Spain to the United States in the Treaty of Paris. This led to thePhilippine–American War.
^c Rankings above were taken from associated Wikipedia pages as of October 2010 and may be based on data or data sources other than those appearing here.

ফিলিপাইন (তাগালোগ ভাষায় Pilipinas পিলিপিনাস্‌) সরকারী ভাবে ফিলিপাইন প্রজাতন্ত্র (Repúbliká ng̃ Pilipinas রেপুব্লিকা নাং পিলিপিনাস্‌) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম ম্যানিলা

পরিচ্ছেদসমূহ

ইতিহাস [সম্পাদনা]

স্পেনীয়-পূর্ব পর্ব [সম্পাদনা]

ফিলিপাইনের আদি অধিবাসী নেগ্রিতো জাতির লোকেরা প্রায় ৩০ হাজার বছর আগে বোর্নিও ও সুমাত্রা দ্বীপ থেকে এখানে এসেছিল। এরপর দক্ষিণ থেকে মালয় জাতির লোকেরাও এখানে আসা শুরু করে। মালয়রা এখানে বারাংগে নামে পরিচিত। ৯ম শতকে চীনা ব্যবসায়ীরা এখানে আসে ও বসতি স্থাপন করে। কখনও কখনও আরবদের জাহাজও এখানে ভিড়ত এবং ফিলিপাইনের দক্ষিণে এরাই ইসলামের প্রচলন করে। তবে ১৬শ শতকে স্পেনীয়দের আগমনের আগে মালয়রাই ছিল ফিলিপাইনের প্রধান জাতি।

স্পেনীয় পর্ব [সম্পাদনা]

পর্তুগিজ অভিযাত্রী ফের্দিনান্দ মাগেলান ১৫২১ সালে ফিলিপাইনে পৌঁছান এবং স্পেনের হয়ে দ্বীপটি দাবী করেন। কিন্তু তিনি এখানে বেশিদিন ছিলেন না। পরবর্তীতে স্পেনীয় শক্তি এখানে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে থাকে এবং খ্রিস্টধর্মের পত্তন ঘটায়।

১৮১০ সালে মেক্সিকো স্পেন থেকে স্বাধীনতা ঘোষণার আগ পর্যন্ত ফিলিপাইনের দ্বীপগুলি স্পেনীয় উত্তর আমেরিকার অধীনে ছিল এবং ফিলিপাইন ও উত্তর আমেরিকার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে যাতায়াত বিদ্যমান ছিল। লুসন দ্বীপের ম্যানিলা শহরকে কেন্দ্র করে স্পেনীয় ঔপনিবেশিক ব্যবস্থা গড়ে ওঠে এবং লোকজন গণহারে রোমান ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হতে শুরু করে। তবে কেন্দ্রীয় ফিলিপাইন ও লুসনের বাইরে, যেমন মিন্দানাও দ্বীপে স্পেনীয় প্রভাব ছিল কম।

দীর্ঘ স্পেনীয় শাসনের সময় বহু বিপ্লব ঘটে। ১৯শ শতকের শেষের দিকে ইউরোপে শিক্ষিত ফিলিপিনোরা স্পেনীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে এবং ফিলিপিনোদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। ১৮৯৮ সালে স্পেনীয়-মার্কিন যুদ্ধে মার্কিনীরা ম্যানিলা উপসাগরে স্পেনীয় নৌবহরকে পরাজিত করে। চীনা-বংশোদ্ভূত ফিলিপিনো নেতা এমিলিও আগিনালদো ঐ বছরের ১২ই জুন ফিলিপাইনকে স্পেন থেকে স্বাধীন ঘোষণা করেন।

মার্কিন পর্ব [সম্পাদনা]

স্পেনীয়দের পরাজিত করার পর মার্কিনীরা ফিলিপাইনের দখল নেয়। স্পেন প্যারিস শান্তি চুক্তিতে দ্বীপগুলি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দেয়। কিন্তু ১৮৯৯ সালেই মার্কিন শাসনের বিরুদ্ধে ফিলিপিনোরা বিদ্রোহ শুরু করে দেয়। তিন বছর বিক্ষিপ্ত মার্কিন-ফিলিপিনো যুদ্ধে বহু হাজার ফিলিপিনো ও মার্কিন সেনা নিহত হয়। ১৯০২ নাগাদ শান্তি প্রতিষ্ঠিত হয়।

রাজনীতি [সম্পাদনা]

ফিলিপাইনের রাজনীতি একটি রাষ্ট্রপতিশাসিত বহুদলীয় প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্র ও সরকারের প্রধান। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং দ্বিকাক্ষিক আইনসভা উভয়ের উপর ন্যস্ত।

প্রশাসনিক অঞ্চলসমূহ [সম্পাদনা]

ভূগোল [সম্পাদনা]

ফিলিপাইন ৭,১০৭টি দ্বীপ নিয়ে গঠিত একটি রাষ্ট্র। এদের মধ্যে ১১টি বড় দ্বীপ মোট আয়তনের ৯৪% বহন করছে।

অর্থনীতি [সম্পাদনা]

জনসংখ্যা [সম্পাদনা]

পিলিপিনো ভাষাইংরেজি ভাষা ফিলিপাইনের সরকারী ভাষা। পিলিপিনো ভাষা ফিলিপাইনের প্রায় ৬০% লোকের মাতৃভাষা। আরও প্রায় ৩৫% লোক দ্বিতীয় ভাষা হিসেবে পিলিপিনো ভাষাতে কথা বলেন। প্রায় ৫০% লোক দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ভাষাতে কথা বলেন। এছাড়াও ফিলিপাইনে প্রায় ১০০টি স্থানীয় ভাষা প্রচলিত; এগুলির অনেকগুলির একাধিক আঞ্চলিক উপভাষা আছে। এদের মধ্যে সেবুয়ানো ভাষা (প্রায় ২৫% বক্তা), ইলোকানো ভাষা (প্রায় ১১% বক্তা), হিলিগেনন ভাষা (প্রায় ১০% বক্তা), এবং বিকোলানো ভাষা (প্রায় ৭% বক্তা) উল্লেখযোগ্য। ফিলিপাইনের প্রায় আড়াই লাখ লোক যেকোন একটি স্পেনীয় ভাষা-ভিত্তিক ক্রেওল ভাষাতে কথা বলেন; এদের মধ্যে চাভাকানো ক্রেওল ভাষাটি উল্লেখযোগ্য। ৫ লক্ষেরও বেশি লোক চীনা ভাষাতে কথা বলেন। পিলিপিনো ভাষা ও ইংরেজি ভাষা ফিলিপাইনের সার্বজনীন ভাষা বা লিঙ্গুয়া ফ্রাংকা। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়।

সংস্কৃতি [সম্পাদনা]

আরও দেখুন [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]


উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ রয়েছে, কিন্তু কোনো <references/> ট্যাগ নেই