ফিনল্যান্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Finland থেকে ঘুরে এসেছে)
Suomen tasavalta
সুওমেন্‌ তাসাভ়াল্‌তা
Republiken Finland
রেপুব্লিকেন্‌ ফিন্‌লান্ত্‌
ফিনল্যান্ড প্রজাতন্ত্র
ফিনল্যান্ড-এর পতাকা ফিনল্যান্ড-এর কোট অফ আর্ম্‌স
নীতিবাক্য
নেই
জাতীয় সঙ্গীত
মামি  (ফিনীয়)
Vårt land  (সুয়েডীয়)
Our Land
   ফিনল্যান্ড এর অবস্থান  (গাঢ় সবুজ)– in ইউরোপীয় মহাদেশ  (হালকা সবুজ & গাঢ় ধূসর)– in the ইউরোপীয় ইউনিয়ন  (হালকা সবুজ)
 ফিনল্যান্ড এর অবস্থান  (গাঢ় সবুজ)

– in ইউরোপীয় মহাদেশ  (হালকা সবুজ & গাঢ় ধূসর)
– in the ইউরোপীয় ইউনিয়ন  (হালকা সবুজ)

রাজধানী হেলসিঙ্কি
60°10′N 24°56′E / 60.167°উ 24.933°পূ / 60.167; 24.933
বৃহত্তম শহর রাজধানী
রাষ্ট্রীয় ভাষাসমূহ ফিনীয়, সুয়েডীয়
সরকার সংসদীয় গণতন্ত্র
 -  রাষ্ট্রপতি শাউলি ণিইনিস্তö
 -  প্রধানমন্ত্রী Jyrki Katainen
স্বাধীনতা বলশেভিক রাশিয়া থেকে 
 -  স্বায়ত্বশাসন মার্চ ২৯ ১৮০৯ 
 -  ঘোষিত ডিসেম্বর ৬ ১৯১৭ 
 -  স্বীকৃতি জানুয়ারি ৩ ১৯১৮ 
ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তি জানুয়ারি ১, ১৯৯৫
আয়তন
 -  মোট ৩৩৮,১৪৫ বর্গকিমি (৬৫তম)
১৩০,৫৫৮ বর্গমাইল 
 -  জলভাগ (%) ৯.৪
জনসংখ্যা
 -  ২০০৭ আনুমানিক ৫,২৮৮,৪৮৩[১] (১১২তম)
 -  ২০০০ আদমশুমারি ৫,১৮১,১১৫ 
 -  ঘনত্ব ১৬ /বর্গকিমি (১৯০তম)
৪০ /বর্গমাইল
জিডিপি (পিপিপি) ২০০৫ আনুমানিক
 -  মোট $১৬৩ বিলিয়ন (৫২তম)
 -  মাথাপিছু $৩৪,৮১৯ (১২তম)
জিডিপি (নামমাত্র) ২০০৫ আনুমানিক
 -  মোট $১৯৩.৪৯১ বিলিয়ন (৩১তম)
 -  মাথাপিছু $৪০,১৯৭ (১২তম)
জিনি (২০০০) ২৬.৯ (নিম্ন
এইচডিআই (২০০৪) Green Arrow Up Darker.svg ০.৯৪৭ (উচ্চ) (১১তম)
মুদ্রা ইউরো () (ইইউআর)
সময় স্থান ইইটি (ইউটিসি+২)
 -  গ্রীষ্মকালীন (ডিএসটি) ইইএসটি (ইউটিসি+৩)
ইন্টারনেট টিএলডি .এফআই
কলিং কোড ৩৫৮
The words "Vapaa, vankka, vakaa" ("Free, tough, stable") were offered for addition to the coat of arms in 1936, but were not included.
Semi-presidential system
Prior to 2002: Finnish mark
The .eu domain is also used, as it is shared with other European Union member states.

ফিনল্যান্ড (ফিনীয় ভাষায় Suomen Tasavalta সুওমেন্‌ তাসাভ়াল্‌তা, সুয়েডীয় ভাষায়: Republiken Finland রেপুব্লিকেন্‌ ফিন্‌লান্ত্‌) উত্তর-পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির একটি। এর এক-তৃতীয়াংশ এলাকা সুমেরুবৃত্তের উত্তরে অবস্থিত। এখানে ঘন সবুজ অরণ্য ও প্রচুর হ্রদ রয়েছে। প্রাচীরঘেরা প্রাসাদের পাশাপাশি আছে অত্যধুনিক দালানকোঠা। দেশটির বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ; এগুলিকে প্রায়ই ফিনল্যান্ডের "সবুজ সোনা" নামে ডাকা হয়। হেলসিংকি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর।

ফিনল্যান্ড একটি নিম্নভূমি অঞ্চল। কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল। বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে দেবে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে। দেশটির সরকারী নাম ফিনল্যান্ড প্রজাতন্ত্র। তবে ফিনীয়রা নিজেদের দেশকে সুওমি বলে ডাকে। সুওমি শব্দের অর্থ হ্রদ ও জলাভূমির দেশ।

ফিনল্যান্ড উত্তর দিকে স্থলবেষ্টিত। উত্তরে নরওয়ে ও পূর্বে রাশিয়ার সাথে এর সীমান্ত আছে। দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর এবং পশ্চিমে বথনিয়া উপসাগর। ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলে হাজার হাজার ক্ষুদ্র, পাথুরে দ্বীপ আছে। এদের মধ্যে কতগুলিতে মনুষ্য বসতি আছে। এদের মধ্যে বথনিয়া উপসাগরের মুখে অবস্থিত অলান্দ দ্বীপপুঞ্জটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সবসময় দিন থাকে। "মধ্যরাতের সূর্যের" এই দিনগুলিতে ফিনল্যান্ডের নয়নাভিরাম উপকূলীয় এলাকাগুলিতে হাজার হাজার লোক নৌকা নিয়ে বেড়াতে আসে। ফিনল্যান্ডের মধ্যভাগের বনভূমিতে অনেক পর্যটক রোমাঞ্চকর অভিযানের টানে ছুটে আসে।

ফিনল্যান্ডকে সাধারণত স্ক্যান্ডিনেভিয়ার অংশ ধরা হয়, এবং স্ক্যান্ডিনেভিয়ার সাথে এর ঘনিষ্ঠ সম্পর্কও আছে। কিন্তু বহু শতাব্দী যাবৎ ফিনল্যান্ড বিরোধী শক্তি সুইডেন ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত দেশ হিসেবেই বিদ্যমান ছিল। ৭০০ বছর সুইডেনের অধীনে শাসিন হবার পর ১৮০৯ সালে এটি রুশদের করায়ত্ত হয়। রুশ বিপ্লবের পর ১৯১৭ সালে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে ফিনল্যান্ড ও রাশিয়া বন্ধুত্ব ও সহযোগিতার একটি চুক্তি সম্পাদন করে এবং ১৯৯১ সাল পর্যন্ত দেশ দুইটির মধ্যে দৃঢ় অর্থনৈতিক বন্ধন ছিল। ১৯৯১ সালের পরে ফিনল্যান্ড ইউরোপমুখী হয় এবং ১৯৯৫ সালে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্যপদ লাভ করে।

ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে নবীন রাষ্ট্রগুলির একটি হলেও এর সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাতন্ত্র‌্য সুবিদিত। বিশেষত আধুনিক স্থাপত্যকলা ও শিল্পকারখানা ডিজাইনে ফিনল্যান্ডের সুনাম আছে। সাউনা তথা ফিনীয় ধাঁচের বাষ্পস্নান বিশ্ববিখ্যাত এবং এটি ফিনীয় দৈনন্দিন জীবনের অঙ্গ।

পরিচ্ছেদসমূহ

ইতিহাস [সম্পাদনা]

রাজনীতি [সম্পাদনা]

প্রশাসনিক অঞ্চলসমূহ [সম্পাদনা]

ভূগোল [সম্পাদনা]

অর্থনীতি [সম্পাদনা]

জনসংখ্যা [সম্পাদনা]

সংস্কৃতি [সম্পাদনা]

আরও দেখুন [সম্পাদনা]

ফিনল্যান্ড সম্পর্কে আরও তথ্য পেতে হলে উইকিপিডিয়ার সহপ্রকল্পগুলোতে অনুসন্ধান করে দেখতে পারেন:

Wiktionary-logo-en.svg সংজ্ঞা, উইকিঅভিধান হতে
Wikibooks-logo.svg পাঠ্যবই, উইকিবই হতে
Wikiquote-logo.svg উক্তি, উইকিউক্তি হতে
Wikisource-logo.svg রচনা সংকলন, উইকিউৎস হতে
Commons-logo.svg ছবি ও অন্যান্য মিডিয়া, কমন্স হতে
Wikivoyage-logo.svg ভ্রমণ নির্দেশিকা, উইকিভয়েজ হতে
Wikinews-logo.png সংবাদ, উইকিসংবাদ হতে

বহিঃসংযোগ [সম্পাদনা]


উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ রয়েছে, কিন্তু কোনো <references/> ট্যাগ নেই