তিউনিসিয়া
| الجمهورية التونسية আল্জুম্হুরিয়্যাত্তূনিসিয়্যা তিউনিসীয় প্রজাতন্ত্র
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| নীতিবাক্য Hurriya, Nidham, 'Adala "Liberty, Order, Justice" " স্বাধীনতা, ধারা, সুবিচার " |
||||||
| জাতীয় সঙ্গীত হুমাত আল-হিমা |
||||||
| রাজধানী | তিউনিস 36°50′N 10°9′E / 36.833°উ 10.15°পূ |
|||||
| বৃহত্তম শহর | রাজধানী | |||||
| রাষ্ট্রীয় ভাষাসমূহ | আরবি | |||||
| জাতীয়তাসূচক বিশেষণ | তিউনিসিয়ান | |||||
| সরকার | প্রজাতন্ত্র | |||||
| - | রাষ্ট্রপতি | Zine El Abidine Ben Ali | ||||
| - | প্রধানমন্ত্রী | Mohamed Ghannouchi | ||||
| স্বাধীনতা | ||||||
| - | ফ্রান্স থেকে | মার্চ ২০ ১৯৫৬ | ||||
| আয়তন | ||||||
| - | মোট | ১,৬৩,৬১০ বর্গকিমি (৯২তম) ৬৩,১৭০ বর্গমাইল |
||||
| - | জলভাগ (%) | ৫.০ | ||||
| জনসংখ্যা | ||||||
| - | জুলাই ২০০৯ আনুমানিক | ১০,৪৩২,৫০০[১] (৭৮তম) | ||||
| - | ১৯৯৪ আদমশুমারি | ৮,৭৮৫,৭১১ | ||||
| - | ঘনত্ব | ৬৩ /বর্গকিমি (১৩৩তম) ১৬৩ /বর্গমাইল |
||||
| জিডিপি (পিপিপি) | ২০০৯ আনুমানিক | |||||
| - | মোট | $ ৮৬.৪০৩ বিলিয়ন[২] (৬০তম) | ||||
| - | মাথাপিছু | $৮,২৮৪.৮২ (৭৩তম) | ||||
| জিনি (২০০০) | ৩৯.৮ (মধ্যেম) | |||||
| এইচডিআই (২০০৭) | ||||||
| মুদ্রা | দিনার (TND) |
|||||
| সময় স্থান | CET (ইউটিসি+১) | |||||
| - | গ্রীষ্মকালীন (ডিএসটি) | CEST (ইউটিসি+২) | ||||
| ইন্টারনেট টিএলডি | .tn | |||||
| কলিং কোড | ২১৬ | |||||
তিউনিসিয়া (আরবি: تونس তূনিস্), সরকারী নাম তিউনিসীয় প্রজাতন্ত্র (الجمهرية التونسية আল্জুম্হুরিয়্যাত্তূনিসিয়্যা) আফ্রিকার উত্তর উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত রাষ্ট্র। দেশটির মধ্য দিয়ে অ্যাটলাস পর্বতমালা চলে গেছে এবং দেশটিকে উত্তরের উর্বর সমভূমি ও দক্ষিণের শুষ্ক, উষ্ণ মরুময় অঞ্চলে ভাগ করেছে। ধারণা করা হয় যে, তিউনিস নামটি বার্বার জাতির ভাষা থেকে এসেছে, যার অর্থ "শৈলান্তরীপ" অথবা "রাত কাটাবার স্থান"। দেশটির পূর্ব উপকূলে অবস্থিত তিউনিস দেশের রাজধানী ও বৃহত্তম শহর। আয়তনের দিক থেকে তিউনিসিয়া অন্যান্য উত্তর আফ্রিকান রাষ্ট্রগুলির তুলনায় খর্বাকৃতির। তিউনিসিয়া আফ্রিকার উত্তরতম দেশ। এর উত্তরে ও পূর্বে রয়েছে ভূমধ্যসাগর। এর পশ্চিমে আলজেরিয়া এবং দক্ষিণ-পূর্বে লিবিয়া। উত্তর আফ্রিকার অধিকাংশ এলাকা জুড়ে অবস্থিত সাহারা মরুভূমি দক্ষিণ তিউনিসিয়া থেকে শুরু হয়েছে। দেশটির ৪৫% জায়গা সাহারা মরুভূমিতে পড়েছে। সামরিক কৌশলগত অবস্থানের কারণে উত্তর আফ্রিকা নিয়ন্ত্রণে অভিলাষী বহু সভ্যতার সাথে তিউনিসিয়ার সম্পর্ক স্থাপিত হয়েছে। এদের মধ্যে আছে ফিনিসীয় জাতি, কার্থেজীয় জাতি, রোমান জাতি, আরব জাতি এবং উসমানীয় তুর্কি জাতি।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
১৮৮১ সাল থেকে তিউনিসিয়া ফ্রান্সের একটি উপনিবেশ ছিল। ১৯৫৬ সালে এটি স্বাধীনতা লাভ করে। আধুনিক তিউনিসিয়ার স্থপতি হাবিব বুর্গিবা দেশটিকে স্বাধীনতায় নেতৃত্ব দেন এবং ৩০ বছর ধরে দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিউনিসিয়া উত্তর আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়। ইসলাম এখানকার রাষ্ট্রধর্ম; প্রায় সব তিউনিসীয় নাগরিক মুসলিম। কিন্তু সরকার ইসলামী মৌলবাদীদের রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে।
বর্তমানে তিউনিসিয়া পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থল। এর রৌদ্দ্রোজ্জ্বল আবহাওয়া, নয়নাভিরাম বেলাভূমি, বিচিত্র ভূ-প্রাকৃতিক দৃশ্যাবলী, সাহারার মরূদ্যান, এবং সুরক্ষিত প্রাচীন রোমান প্রত্নস্থলগুলি বিখ্যাত।
রাজনীতি [সম্পাদনা]
প্রশাসনিক অঞ্চলসমূহ [সম্পাদনা]
ভূগোল [সম্পাদনা]
অর্থনীতি [সম্পাদনা]
জনসংখ্যা [সম্পাদনা]
সংস্কৃতি [সম্পাদনা]
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "National Statistics Online"। National Statistics Institute of Tunisia। July 2009। সংগৃহীত 7 January 2009। প্যারামিটার অজানা
|dateformat=উপেক্ষিত (সাহায্য) (আরবি) - ↑ "Tunisia"। International Monetary Fund। সংগৃহীত 2009-10-01।
- ↑ "Human Development Report 2009. Human development index trends: Table G"। The United Nations। সংগৃহীত 2009-10-10।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- The Official website of The Tunisian National Tourist Office UK & Ireland
- Government of Tunisia
- Tunisia Chamber of Deputies (আরবি)
- Country Profile from BBC News
- Tunisia from Encyclopedia Britannica
- International Religious Freedom Report 2003 from US Department of State
- Tunisia from UCB Libraries GovPubs
- [http://venus.unive.it/riccardozipoli/demo/galleries_part.php?a=202&n=17&d=TUNISIA
|
|||||
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |