ইন্দিরা গান্ধী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইন্দিরা গান্ধী
(নভেম্বর ১৯, ১৯১৭ - অক্টোবর ৩১, ১৯৮৪)
Indira2.jpg

ডাক নাম: ইন্দিরা
জন্ম তারিখ: নভেম্বর ১৯, ১৯১৭
জন্ম স্থান: এলাহাবাদ, , (ব্রিটিশ ভারত)
মৃত্যু তারিখ: অক্টোবর ৩১, ১৯৮৪ (৬৬ বছর)
মৃত্যু স্থান: দিল্লি (ভারত)
আন্দোলন: ভারতের স্বাধীনতা আন্দোলন
ভারত ছাড় আন্দোলন
প্রধান সংগঠন: ভারতীয় জাতীয় কংগ্রেস

ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী (হিন্দি: इंदिरा प्रियदर्शिनी गांधी ইন্‌দিরা প্রিয়াদার্‌শিনি গান্‌ধি, নভেম্বর ১৯, ১৯১৭ - অক্টোবর ৩১, ১৯৮৪) ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ভারতের প্রথম ও আজ পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। প্রভাবশালী নেহরু পরিবারে জন্ম গ্রহণ করায়, তিনি এক রাজনৈতিক পরিমন্ডলে বেড়ে উঠেন। তার দাদা মতিলাল নেহরু একজন প্রথম সারির কংগ্রেসী নেতা ছিলেন। তার পিতা জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার ছেলে রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৪১ সালে অক্সফোর্ড থেকে ফিরে এসে ইন্দিরা গান্ধী পিতার সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৫০ সাল থেকে অপেশাগত ভাবে জওহরলাল নেহরুর অফিস সহকারীর কাজ করে আসছিলেন। ১৯৬৪ সালের জওহরলাল নেহরুর মৃত্যুর পর ভারতের রাষ্ট্রপতি তাকে রাজ্যসভার সদস্য হিসেবে নিয়োগ দেন। তখন ইন্দিরা লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রীসভায় তথ্য ও প্রচার মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন।

লাল বাহাদুরস শাস্ত্রীর হঠাৎ মৃত্যুর পর ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তৎকালীন কংগ্রেস সভাপতি কে কামারাজের এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল।

সূচিপত্র

[সম্পাদনা] প্রথম জীবন

তিনি তার শক্তির পরিচয়ের বহিপ্রকাশের সাহস প্রথম জীবনেই সঞ্চয় করেছিলেন৷

[সম্পাদনা] কংগ্রেস সভাপতি

[সম্পাদনা] ভারতের প্রধানমন্ত্রী

[সম্পাদনা] ব্যক্তিগত জীবন

[সম্পাদনা] মৃত্যু

নেহেরু পরিবার, মাঝে মতিলাল নেহেরু তার ডান দিকে ইন্দিরা গান্ধী
চিত্র:Swearing in 1966.jpg
১৯৬৬ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের সাথে ইন্দিরা গান্ধী
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন