ভীমসেন জোশী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| ভীমসেন জোশী | |
|---|---|
| চিত্র:Pandit Bhimsen Joshi.jpg | |
| প্রাথমিক তথ্যাদি | |
| জন্ম নাম | ভীমসেন গুরুরাজ জোশী |
| জন্ম | ফেব্রুয়ারি ৪, ১৯২২ গাদাগ, কর্নাটক |
| মৃত্যু | জানুয়ারি ২৪, ২০১১ (৮৮ বছর) পুনে, মহারাষ্ট্র |
| ধরন | হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত |
| পেশা | গায়ক |
| কার্যকাল | ১৯৪১-২০১১ |
ভীমসেন জোশী (কন্নড়: ಪಂಡಿತ ಭೀಮಸೇನ ಗುರುರಾಜ ಜೋಷಿ, মারাঠি: पंडित भीमसेन गुरुराज जोशी) ( জন্ম ৪ ফেব্রুয়ারি ১৯২২ - মৃত্যু ২৪ জানুয়ারি ২০১১) ভারতীয় মার্গ সঙ্গীত বা হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী। মুলত তিনি ধ্রুপদী সঙ্গীত খেয়াল গায়ক হিসাবে বেশি পরিচিত। ছাড়াও ভজন, ঠুংরি, দাদরার মতো শাস্ত্রীয় সঙ্গীতের অন্যান্য ধারায় ছিল তাঁর সহজাত । ১৯৭২-এ পদ্মশ্রী, ’৭৫-এ সঙ্গীত নাটক অ্যাকাডেমি, ’৮৫ সালে পদ্মভূষণ এবং ২০০৮ সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারত রত্ন প্রদান করে। গান গেয়েছেন হিন্দি, কন্নড়, মরাঠির মতো একাধিক ভাষার চলচিত্রে।