অমর্ত্য সেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অমর্ত্য সেন
Amartya Sen 20071128 cologne.jpg
জন্ম নভেম্বর ৩, ১৯৩৩ (1933-11-03) (বয়স ৭৮)
শান্তিনিকেতন, পশ্চিম বঙ্গ, ভারত
বাসস্থান যুক্তরাষ্ট্র
জাতীয়তা ভারত, বাংলাদেশ[১]
জনগোষ্ঠী বাঙালি
ক্ষেত্র অর্থনীতি
প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
লন্ডন স্কুল অফ ইকোনমিক্স
দিল্লী স্কুল অফ ইকোনমিক্স
যাদবপুর বিশ্ববিদ্যালয়
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
কলকাতা বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্র (শিক্ষাপ্রতিষ্ঠান) ট্রিনিটি কলেজ, কেমব্রিজ (পিএইচ.ডি.)(বি.এ.)
প্রেসিডেন্সি কলেজ (বি.এ.)
যেজন্য পরিচিত জনকল্যাণ অর্থনীতি
মানব উন্নয়ন তত্ত্ব
উল্লেখযোগ্য পুরস্কার অর্থনীতিতে নোবেল পুরস্কার (১৯৯৮)
ভারতরত্ন (১৯৯৯)

অমর্ত্য সেন (জন্ম ৩রা নভেম্বর, ১৯৩৩) একজন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালী অর্থনীতিবিদ ও দার্শনিক। তিনি দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার (যা অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন।

সূচিপত্র

[সম্পাদনা] শৈশব

অমর্ত্য সেন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ঢাকার ওয়ারীতে।

[সম্পাদনা] শিক্ষাজীবন

১৯৪১ সালে অমর্ত্য সেন তার শিক্ষাজীবন শুরু করেন সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় এ। দেশ ভাগের পরে তারা ভারতে চলে গেলে অমর্ত্য সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্কুলে ভর্তি হন। ১৯৫৩ সালে তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিএ ডিগ্রি অর্জন করেন। ঐ বছরই তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে পড়তে যান। ১৯৫৬ সালে তিনি প্রথম শ্রেণীতে বিএ (সম্মান) ডিগ্রি অর্জন করেন। ১৯৫৯ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

[সম্পাদনা] শিক্ষকতা

অমর্ত্য সেন মাত্র ২৩ বছর বয়সে যাদবপুর বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাতা এবং পূর্ণ অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ১৯৬০-৬১ সালে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, কর্নেল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলেতে ভিজিটিং অধ্যাপক ছিলেন। বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ল্যামন্ট প্রফেসর হিসেবে কর্মরত। তিনি ১৯৭২ সালে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এ অধ্যাপক হিসেবে যোগ দেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ১৯৭৭ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। অমর্ত্য সেনের লেখা গ্রন্থাবলী ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।

[সম্পাদনা] সম্মাননা

অমর্ত্য সেন ৯০টিরও বেশি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। তিনি ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন।[২]


এছাড়াও, ৩০ ডিসেম্বর, ২০১১ সালে অমর্ত্য সেনকে বাংলা ভাষার ধারক ও বাহক হিসেবে বাংলা একাডেমী তাদের বার্ষিক সাধারণ সভায় সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।[৪]

[সম্পাদনা] প্রকাশিত প্রধান গ্রন্থাবলি

  • Sen, Amartya, Collective Choice and Social Welfare, San Francisco, Holden-Day, 1970
  • Sen, Amartya, On Economic Inequality, New York, Norton, 1973
  • Sen, Amartya, Poverty and Famines : An Essay on Entitlements and Deprivation, Oxford, Clarendon Press, 1982
  • Sen, Amartya, Choice, Welfare and Measurement, Oxford, Basil Blackwell, 1982
  • Sen, Amartya, Food Economics and Entitlements, Helsinki, Wider Working Paper 1, 1986
  • Sen, Amartya, On Ethics and Economics, Oxford, Basil Blackwell, 1987.
  • Drèze, Jean and Sen, Amartya, Hunger and Public Action. Oxford: Clarendon Press. 1989.
  • Sen, Amartya, More Than 100 Million Women Are Missing. New York Review of Books, 1990.
  • Sen, Amartya, Inequality Reexamined, Oxford, Oxford University Press, 1992.
  • Nussbaum, Martha, and Sen, Amartya. The Quality of Life. Oxford: Clarendon Press, 1993
  • Sen, Amartya, Reason Before Identity (The Romanes Lecture for 1998), Oxford, Oxford University Press, 1999. ISBN 0-19-951389-9
  • Sen, Amartya, Development as Freedom, Oxford, Oxford University Press, 1999 Review
  • Sen, Amartya, Rationality and Freedom, Harvard, Harvard Belknap Press, 2002
  • Sen, Amartya, The Argumentative Indian, London: Allen Lane, 2005.
  • Sen, Amartya, Identity and Violence.The Illusion of Destiny New York W&W Norton.

[সম্পাদনা] তথ্যসূত্র

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ